ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের বড় সাফল্য: ১৩ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১


চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের বড় সাফল্য: ১৩ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় এবং নাচোল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ০৮:৪০ ঘটিকায় নাচোল থানাধীন মুরাদপুর গ্রামস্থ জনৈক রফিকুল ইসলামের (৪০) বসতবাড়ির সামনে এসআই (নিরস্ত্র) মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান চালায়।

আরও পড়ুন: গাজীপুরে বাসায় ফেরার সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত

অভিযানকালে পুলিশ মোঃ নজরুল ইসলাম (৫৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তার হেফাজত থেকে ১৩ কেজি ৯০০ গ্রাম কথিত গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার তারাপুর গ্রামের আইনাল হকের ছেলে।

অভিযান শেষে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং আসামী মোঃ নজরুল ইসলামের বিরুদ্ধে নাচোল থানায় আইনি ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশের আহ্বান:
মাদকমুক্ত ও সুন্দর সমাজ গঠনে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন। তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। আসুন, মাদককে ‘না’ বলি।

আরও পড়ুন: (ছবি আছে) জিয়ানগরে ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করে টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের নামাজের সময়সূচি, ২১ সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩৩ পি.এম


আজকের নামাজের সময়সূচি, ২১ সেপ্টেম্বর ২০২৬

আজ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩, ৭ রবিউস সানি ১৪৪৮।

ঢাকা এবং এর পার্শ্ববর্তী অঞ্চলের নামাজের সময়সূচি নিম্নে উল্লেখ করা হলো—

জোহরের নামাজ শুরু হবে দুপুর ১১টা ৫৫ মিনিটে।

আসরের নামাজ শুরু হবে ৪টা ১৪ মিনিটে।

মাগরিবের নামাজ শুরু হবে ৬টা ৫৯ মিনিটে।

এশার নামাজ শুরু হবে ৭টা ১৩ মিনিটে।

আগামীকাল ফজর শুরু ৪টা ৩৬ মিনিটে

আজ ঢাকায় সূর্যাস্তের সময় ৫টা ৫৬ মিনিট এবং আগামীকাল সূর্যোদয়ের সময় ৫টা ৪৭ মিনিটে হবে।

সূত্র : ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা, ঢাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩৬ পি.এম


জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চার দিনের সরকারি সফর সম্পন্ন করে জাপান থেকে দেশে ফিরে এসেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে ঢাকায় পৌঁছান।

সফরের সময় সেনাপ্রধান জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সফরসূচির অংশ হিসেবে তিনি অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানির সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। বৈঠকে ক্রীড়া খাত এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

এছাড়া, সেনাপ্রধান বিশ্বের বিভিন্ন দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতিদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেন।

সংশ্লিষ্টদের মতে, সেনাপ্রধানের এই উচ্চ পর্যায়ের সফর এবং মতবিনিময় বাংলাদেশের সামগ্রিক ক্রীড়াঙ্গনের উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বৈশ্বিক ক্রীড়া অঙ্গনে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার বাতাস সহনীয়, বায়ুদূষণে শীর্ষে কলকাতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩৯ পি.এম


ঢাকার বাতাস সহনীয়, বায়ুদূষণে শীর্ষে কলকাতা

মানুষের স্বাভাবিক জীবনযাত্রার ওপর ধুলো, ধোঁয়া ও ক্ষতিকর কণার উপস্থিতি প্রভাব ফেলছে। পাশাপাশি, পৃথিবীতে চলমান জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের কারণে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

এমন পরিস্থিতিতে, বায়ুমান স্কোর ৮২ নিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকা তালিকার ২২ নম্বরে অবস্থান করছে। এই বাতাসের মানকে ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে, ১৮৯ স্কোর নিয়ে ভারতের কলকাতা বায়ুদূষণের শীর্ষে রয়েছে। কলকাতার বাতাসের মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে ধরা হয়।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে সোমবার (২১ সেপ্টেম্বর) এই তথ্য প্রকাশিত হয়েছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, দূষিত শহরের তালিকায় ১৮৯ স্কোর নিয়ে কলকাতা শীর্ষে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে পাকিস্তানের লাহোর ১৭৪ স্কোর নিয়ে রয়েছে, তৃতীয় অবস্থানে ভিয়েতনামের হ্যানয় ১৭১ স্কোর নিয়ে রয়েছে, চতুর্থ স্থানে কাতারের দোহা ১৬৬ স্কোর নিয়ে রয়েছে এবং পঞ্চম অবস্থানে কঙ্গোর রাজধানী কিনশাসা ১৬৩ স্কোর নিয়ে অবস্থান করছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ হিসেবে গণ্য হয়। ৫১ থেকে ১০০ হলে বায়ুর মান ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে বিবেচিত হয়। ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে গণ্য হয়। স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো, বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো, ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুহার বৃদ্ধি পেয়েছে। এর ফলে প্রতিবছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি

আন্তর্জাতিক ডেস্ক

নড়াইল প্রতিনিধি

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪১ পি.এম


নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি

নড়াইলের তিনটি ইউনিয়ন পরিষদে (ইউপি) দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।  রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শহরের আলাদাতপুর এলাকায় দলীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির নড়াইল জেলা কমিটির সদস্য সচিব প্রকৌশলী মাহমুদা সুলতানা রিমি।

ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন-নড়াইল সদরের হবখালী ইউনিয়ন পরিষদে এনসিপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী দলের জেলা কমিটির যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন ও লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জেলা কমিটির সদস্য সেলিম মিয়া এবং ভদ্রবিলা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী জেলা কমিটির জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম।  

এ সময় উপস্থিত ছিলেন-এনসিপির নড়াইল জেলা কমিটির আহবায়ক কৃষিবিদ মুন্সী জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এম ইরফানুল বারী উজ্জল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার সদস্য সচিব আমিরুল ইসলাম রানাসহ দলীয় নেতাকর্মীরা।

এনসিপি নেতা কৃষিবিদ মুন্সী জাহিদুল ইসলাম ও প্রকৌশলী মাহমুদা সুলতানা রিমি বলেন, আজ (রোববার) থেকে আনুষ্ঠানিক ভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হলো। পর্যায়ক্রমে অন্য প্রার্থীদের নামও ঘোষণা করা হবে। দলের পক্ষ থেকে তাদের সব ধরণের সহযোগিতা করা হবে। মাদক ও গ্রাম্য দাঙ্গা-হাঙ্গামামুক্ত সমাজ গঠনে ভোটাররা এনসিপির প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করবেন বলে আমাদের প্রত্যাশা। 
 
 
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%