প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় এবং নাচোল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ০৮:৪০ ঘটিকায় নাচোল থানাধীন মুরাদপুর গ্রামস্থ জনৈক রফিকুল ইসলামের (৪০) বসতবাড়ির সামনে এসআই (নিরস্ত্র) মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান চালায়।
অভিযানকালে পুলিশ মোঃ নজরুল ইসলাম (৫৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তার হেফাজত থেকে ১৩ কেজি ৯০০ গ্রাম কথিত গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার তারাপুর গ্রামের আইনাল হকের ছেলে।
অভিযান শেষে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং আসামী মোঃ নজরুল ইসলামের বিরুদ্ধে নাচোল থানায় আইনি ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশের আহ্বান:
মাদকমুক্ত ও সুন্দর সমাজ গঠনে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন। তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। আসুন, মাদককে ‘না’ বলি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন