১২:৪০ পি.এম
বাংলাদেশ ‘এ’ দলের চূড়ান্ত স্কোয়াড রাইজিং স্টারস এশিয়া কাপের জন্য ঘোষণা করেছে বিসিবি। ১৫ সদস্যের এই দলে অভিজ্ঞ ক্রিকেটার সাব্বির রহমানের অন্তর্ভুক্তি ঘটেছে। এর পাশাপাশি জাতীয় দলের কিছু ক্রিকেটার যেমন পারভেজ হোসেন ইমন, সাইফ হাসানও রয়েছেন।
রাইজিং স্টারস এশিয়া কাপ আগামী ১৯ নভেম্বর কাতারে শুরু হতে যাচ্ছে। এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শক্তিশালী ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে।
‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা ‘এ’ এবং আফগানিস্তান ‘এ’। উদ্বোধনী দিনে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে তাদের মুখোমুখি হবে হংকং জাতীয় দল। ২১ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে এবং ২৩ নভেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ।
আরও পড়ুন: রাবাদার দাপটে প্রথম ঘণ্টায় বাংলাদেশ হারালো ৩ উইকেট
দুই গ্রুপ থেকে পয়েন্ট তালিকার শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে জায়গা করে নেবে। সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ২৬ ও ২৭ নভেম্বর এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর।
বাংলাদেশ স্কোয়াড : সাইফ হাসান (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, শাহাদত হোসেন দিপু, সাব্বির রহমান, ইয়াসির আলী রাব্বি, ইফতেখার হোসেন ইফতি, ইরফান শুক্কুর, আফিফ হোসেন, সামিউন বশির রাতুল, রাকিবুল হাসান, মোহামদ রুবেল, চৌধুরী রিজান, রিপন মণ্ডল, ইকবাল হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন