ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ভোলায় ১০০০ গাছের চারা রোপণ করেছে জেলা ছাত্রদল


ভোলায় ১০০০ গাছের চারা রোপণ করেছে জেলা ছাত্রদল

ভোলা, ৮ আগস্ট, ২০২৬: বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জেলা ছাত্রদল ভোলায় বিভিন্ন প্রজাতির ১০০০ গাছের চারা রোপণ করেছে। এ কর্মসূচির প্রতিপাদ্য ছিল ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’।

আজ সকালে এই বৃক্ষরোপণ কর্মসূচি ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের প্রেম রোডের পাশে অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন ফলজ ও বনজ প্রজাতির প্রায় ১০০০ চারা রোপণ করা হয়েছে। ভোলা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর-এর উদ্যোগে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

গোলাম নবী আলমগীর বলেন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ভোলা জেলা ছাত্রদল এ বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে। এটি প্রশংসনীয় একটি উদ্যোগ। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ কর্মসূচি পালন করা প্রয়োজন।

আরও পড়ুন: বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, ৪ জন গ্রেপ্তার

এরপর জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীরের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা প্রেম রোডের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর সোপান, হারুন অর রশিদ ট্রুম্যান, বশির হাওলাদার, ভোলা জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদ হোসেন মুন্না, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া বেলালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীর বালিয়াকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী হারমোনিয়াম ও হাইজিন সামগ্রী বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৭:০৬ পি.এম


রাজবাড়ীর বালিয়াকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী হারমোনিয়াম ও হাইজিন সামগ্রী বিতরণ

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা পরিষদের আওতায় ২০২৫-২৬ অর্থ বছরের এডিপি (বিশেষ) বরাদ্দের অধীনে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, হারমোনিয়াম ও হাইজিন সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেলে অনুষ্ঠিত এই বিতরণের আয়োজন করে বালিয়াকান্দি উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদ অডিটরিয়াম হল রুমে অনুষ্ঠিত হয়েছে এ অনুষ্ঠান।

রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সকল সামগ্রী বিতরণ করেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ। এছাড়া অলোচিত সময়ে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, রাজবাড়ী পুলিশ সুপার মোহাম্মদ মন্জুর মোর্শেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ-উল-হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, থানার অফিসার ইনচার্জ আব্দুর রব তালুকদার সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ।

অনুষ্ঠানে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশীদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের পরিকল্পনায় স্কুল পর্যায়ে আজ যে সকল সামগ্রী বিতরণ করা হচ্ছে সেটি অত্যন্ত প্রশংসনীয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সংশোধিত সাংগঠনিক টিমের তালিকা অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সংশোধিত সাংগঠনিক টিমের তালিকা অনুমোদন

ঢাকা, ৮ আগস্ট, ২০২৬ : বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক টিমসমূহের জরুরি সভায় পূর্বে ঘোষণা করা সাংগঠনিক টিমে কিছু পরিবর্তন এনে সংশোধিত তালিকা চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।

আজ (শনিবার) বেলা ১১টায় মহানগর বিএনপির কার্যালয়ের ভাসানী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু। সঞ্চালনার দায়িত্ব পালন করেন সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

সভা শেষে সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টু এক বার্তায় এ তথ্য জানান।

সংশোধিত সাংগঠনিক টিমগুলো হল:

টিম-১ : হাজারীবাগ, ধানমন্ডি, কলাবাগান ও নিউমার্কেট

টিম প্রধান হলেন হারুনুর রশিদ হারুন। সদস্যরা হলেন- অ্যাডভোকেট মকবুল হোসেন সরদার, কে.এম. জোবায়ের এজাজ, মামুন আহমেদ, কাবিরুল হায়দার চৌধুরী ও মো. আলম মৃধা।

টিম-২ : শাহবাগ ও রমনা

টিম প্রধান আ.ন.ম. সাইফুল ইসলাম। সদস্যরা হলেন- সাফুল্লাহ খালিদ রাজন, অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, খাজা হাবীব উল্লাহ হাবিব, মো. উজির হোসেন উজ্জল ও মোজাম্মেল হক মজু।

টিম-৩ : চকবাজার, লালবাগ ও কামরাঙ্গীরচর

টিম প্রধান লিটন মাহমুদ। সদস্যরা হলেন- আনোয়ার পারভেজ বাদল, সাইদ হাসান মিন্টু, সফিউদ্দিন আহমেদ সেন্টু, শামসুন নাহার ভূঁইয়া ও হাজী টিপু সুলতান।

টিম-৪ : খিলগাঁও, সবুজবাগ ও মুগদা

টিম প্রধান আব্দুস সাত্তার। সদস্যরা হলেন- বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, অ্যাডভোকেট ফারুকুল ইসলাম, শেখ মোহাম্মদ আলী চায়না, মো. হামিদুল হক, ইসমাইল তালুকদার খোকন ও মোয়াজ্জেম হোসেন খান।

টিম-৫ : সূত্রাপুর, গেন্ডারিয়া ও ওয়ারী

টিম প্রধান ফরহাদ হোসেন। সদস্যরা হলেন- ফরিদ উদ্দিন, মো. শরীফ হোসেন, ওমর নবী বাবু, নাসিমুল গণি খান ও মো. আক্তার হোসেন।

টিম-৬ : যাত্রাবাড়ী ও ডেমরা

টিম প্রধান কে সিকান্দার কাদের। সদস্যরা হলেন- আকবর হোসেন ভূঁইয়া নান্টু, আলমগীর হোসেন, রাইসেল হাসান হবি, আনোয়ার হোসেন সরদার, মোফাজ্জল হোসেন ও আবুল হাশেম।

টিম-৭ : শ্যামপুর ও কদমতলী

টিম প্রধান হাজী মনির হোসেন চেয়ারম্যান। সদস্যরা হলেন- হাজী জুম্মন মিয়া, আনোয়ার কবির, জাফর আহমেদ, তোফায়েল আহমেদ, হাজী মোজাম্মেল হোসেন সিকদার ও হাজী জাকির হোসেন।

টিম-৮ : বংশাল ও কোতোয়ালী

টিম প্রধান মীর হোসেন মীরু। সদস্যরা হলেন- মীর আশরাফ আলী আজম, আরিফুর রহমান নাদিম, মোঃ লতিফ উল্লাহ জাফরু, নাছরিন রশিদ পুতুল, হাজী মোহাম্মদ নাজিম ও নুরুল কাদের নাছিম।

টিম-৯ : পল্টন, মতিঝিল ও শাহজাহানপুর

টিম প্রধান মোশররফ হোসেন খোকন। সদস্যরা হলেন- মকবুল ইসলাম খান টিপু, ফজলে রুবায়েত পাপ্পু, লোকমান হোসেন ফকির, অ্যাডভোকেট মহিউদ্দিন চৌধুরী ও অ্যাডভোকেট হোসাইন আব্দুর রহমান।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে সংশ্লিষ্ট টিমগুলোকে ইউনিট, ওয়ার্ড ও থানাসমূহের সঙ্গে সাংগঠনিক সভা করতে হবে।

এছাড়া সংশ্লিষ্ট টিমগুলো ইউনিট, ওয়ার্ড ও থানাসমূহের সাংগঠনিক অবস্থা সম্পর্কে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে লিখিত প্রতিবেদন জমা দেবেন।

সভায় সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলীয় কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এখনও সিঙ্গেল সাইফের বোন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


এখনও সিঙ্গেল সাইফের বোন

সাইফ-সোহা খানের বোন সাবা পতৌদি এখনও অবিবাহিত। শর্মিলা ঠাকুরের কন্যা ও বলিউডের একটি খুবই জনপ্রিয় শিল্পী পরিবারের সদস্য হিসেবে পরিচিত সাবা পতৌদি। যদিও পুরো পরিবার রূপালী পর্দার আলোয় উজ্জ্বল, তবুও তিনি নিজেকে গ্ল্যামার দুনিয়া থেকে দূরে রেখেছেন। পতৌদি পরিবারের বড় কন্যা হওয়ার পরেও অভিনয়ের পথে না হেঁটে সম্পূর্ণ ভিন্ন একটি জীবনধারা বেছে নিয়েছেন তিনি।

১৯৭৬ সালের ১ মে জন্মগ্রহণ করা সাবা পাতৌদি বর্তমানে ৫০ বছর বয়সি গহনা ডিজাইনার। তার সমাজবিজ্ঞানে নিজস্ব পরিচয় রয়েছে। ইনস্টাগ্রামের বায়ো অনুযায়ী, তিনি একজন ট্যারোট কার্ড রিডার এবং আধ্যাত্মিক হিলার হিসেবেও পরিচিত। অনুপ্রেরণাদায়ক কাজের সাথে সাথে ভোপালের ‘রয়েল অ্যান্ডোমেন্ট ট্রাস্ট’-এর প্রধান তত্ত্বাবধায়কের ভূমিকাও পালন করছেন। সাবা তার পরিবারের নানা মুহূর্তের গল্প এবং ছবি শেয়ার করার কারণে ইনস্টাগ্রামে ২ লাখ ৫৯ হাজার অনুসারী নিয়ে বেশ জনপ্রিয় ব্যক্তিত্ব।

পারিবারিক সূত্রে জানা যায়, অন্যান্য পরিবারের সদস্যরা বিনোদনের ভারী জগতে থাকলেও সাবা কখনো বিয়ের পিঁড়িতে বসেননি। সম্প্রতি নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদীর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি তার বিয়ে না করা এবং ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। সাবা জানান যে জীবনে তার কখনো প্রথম প্রেমিক ছিল না এবং ১৮ বা ১৯ বছর বয়স থেকেই তার কাছে বিভিন্ন পাত্রের প্রস্তাব আসতে থাকে।

তিনি বলেন, "১৯ বছর বয়সে কলকাতার এক পাত্রের সঙ্গে আমার বিয়ের আলোচনা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি, কারণ তখন আমি বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না।" পরবর্তী সময়ে বিয়ের বিষয়ে ইতিবাচক থাকলেও, তিনি মনের মতো সঙ্গী পাননি বলে জানান। এই বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে সাবা তার প্রয়াত বাবা এবং ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক মনসুর আলি খান পতৌদির ব্যক্তিত্ব তুলে ধরেন।

সাবা বলেন, "আমার বাবা খুব আকর্ষণীয়, নম্র এবং দায়িত্বশীল ব্যক্তি ছিলেন। তিনি আমাকে আত্মনির্ভরশীল হতে শিখিয়েছেন। আমি বাবার মতো কাউকে খুঁজছিলাম না, কিন্তু একজন বাবার গুণাবালী তো বাবাতেই বিদ্যমান।" কিছুদিন আগে অভিনেত্রী তাপসী পান্নুর কথার উল্লেখ করে সাবা বলেন, "আমার কোনো ছেলের প্রয়োজন নেই, আমার প্রয়োজন একজন পুরুষের।" তিনি এই মন্তব্যের সঙ্গে নিজেকে মেলাতে পারেন।

সব মিলিয়ে, পরিবারের মহৎ তারকা জগতের মাঝে চলতে চলতে, পাতৌদি পরিবারের এই জ্যেষ্ঠ কন্যা নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করে এবং স্বাধীন মানসিকতাকে গুরুত্ব দিয়েই জীবনযাপন করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাণ্ডারিয়ায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৭:১৩ পি.এম


ভাণ্ডারিয়ায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত কর্মসূচি অনুযায়ী এবং পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী আহমাদ সোহেল মনজুর সুমনের সার্বিক দিক নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে ধাওয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী আব্দুল কুদ্দুস-এর সভাপতিত্বে এবং ধাওয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মাসুম বিল্লাহ-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন আকন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ মলাদ জমাদ্দার, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক ছাকিব হোসেন সম্রাট, ধাওয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদ রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক এ এম জামাল হায়দার, ধাওয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আব্দুল আলিম এবং সাবেক ছাত্রনেতা ইবনে সাকিব রিয়াদ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বান এবং পরিবেশ সুরক্ষার এই সামাজিক আন্দোলনকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে সকলকে অন্তত তিনটি করে গাছের চারা রোপণ করার আহ্বান জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%