প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভোলা, ৮ আগস্ট, ২০২৬: বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জেলা ছাত্রদল ভোলায় বিভিন্ন প্রজাতির ১০০০ গাছের চারা রোপণ করেছে। এ কর্মসূচির প্রতিপাদ্য ছিল ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’।
আজ সকালে এই বৃক্ষরোপণ কর্মসূচি ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের প্রেম রোডের পাশে অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন ফলজ ও বনজ প্রজাতির প্রায় ১০০০ চারা রোপণ করা হয়েছে। ভোলা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর-এর উদ্যোগে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
গোলাম নবী আলমগীর বলেন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ভোলা জেলা ছাত্রদল এ বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে। এটি প্রশংসনীয় একটি উদ্যোগ। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ কর্মসূচি পালন করা প্রয়োজন।
এরপর জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীরের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা প্রেম রোডের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর সোপান, হারুন অর রশিদ ট্রুম্যান, বশির হাওলাদার, ভোলা জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদ হোসেন মুন্না, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া বেলালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন