০২:৪৭ পি.এম
"রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে জিয়ানগরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালী আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রোববার উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালীটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্ত্বরে শেষ হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার হাসান মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, পিরোজপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মাসুদ সাঈদী। বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওয়ালিউর রহমান (রুবেল), উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফাহাদ রহমান, উপজেলা জামায়াত আমির মাওলানা আলী হোসাইন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ, এম ফারুক হোসাইন, মৎস্যজীবি সংগঠনের সভাপতি আঃ হামিদ জোমাদ্দার প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন