ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা জিয়াউল আমিন জুয়েল গ্রেপ্তার


ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা জিয়াউল আমিন জুয়েল গ্রেপ্তার

 

ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা কমিটির সাবেক সহ-সভাপতি জিয়াউল আমিন জুয়েলকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে সরাইল ও ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের যৌথ অভিযানে শহরের মেড্ডা এলাকার বাসিন্দা জিয়াউল আমিন জুয়েলকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে তাকে সদর মডেল থানায় নেওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, জিয়াউল আমিন জুয়েল নাশকতা ও বিস্ফোরক আইনে দায়ের করা একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।
এদিকে ১৫ আগস্ট উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব ভিডিও ব্রাহ্মণবাড়িয়া সদর বা শহরের কোনো স্থানের নয়; এগুলো অন্য এলাকার অথবা পূর্বের কোনো কর্মসূচির ভিডিও।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভনের ফেসবুক আইডি থেকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির ভিডিও পোস্ট করা হয়েছে। এছাড়া নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন আফ্রিদীর উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লিমন আল স্বাধীনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল এবং খাবার বিতরণের ছবি ও ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা হয়েছে।
এ ছাড়া দেয়ালে পোস্টার লাগানো, বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচির ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে এসব কর্মসূচি কখন ও কোথায় অনুষ্ঠিত হয়েছে, তা পোস্টগুলোতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জিয়াউল আমিন জুয়েলের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “নাশকতা ও বিস্ফোরক আইনে দায়ের করা একাধিক মামলার এজাহারভুক্ত আসামি জুয়েল। সরাইল ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।”
১৫ আগস্ট উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর বা শহরে নিষিদ্ধ ছাত্রলীগের কোনো কর্মসূচি পালিত হয়নি দাবি করে ওসি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো অন্য এলাকার অথবা আগের কর্মসূচির। এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি আহ্বান জানান।
তিনি আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং অভিযান অব্যাহত রয়েছে। সদর উপজেলা ও শহরের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগের যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে পুলিশ সতর্ক রয়েছে।

আরও পড়ুন: বগুড়ার কারাগারে নিষিদ্ধ যুবলীগ নেতার হৃদরোগে মৃত্যু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহের ভালুকায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০২:৫০ পি.এম


ময়মনসিংহের ভালুকায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এসব অনুষ্ঠানগুলি সম্পন্ন হয়।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

তিনি বলেন, "মাছ আমাদের দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। মৎস্য সম্পদের সঠিক ব্যবস্থাপনা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে পারলে মাছের উৎপাদন আরও বৃদ্ধি পাবে। এতে দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি মৎস্যজীবীদের জীবনমানও উন্নত হবে।"

তিনি নিরাপদ ও মানসম্মত মাছ উৎপাদনের পাশাপাশি নদী-খাল, বিল ও জলাশয় রক্ষায় সকলকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা যুবদলের রকিবুল ইসলাম রাসেল, এবং বিএনপি নেতা শাহিমুজ্জামান পাঠান সমরসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া, অনুষ্ঠানে মৎস্য সম্পদের উন্নয়ন, মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছ উৎপাদন এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ ও করণীয় নিয়ে গঠনমূলক আলোচনা করা হয়। পরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে একটি আকর্ষণীয় বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫১, সরানো হয়েছে ৫ হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০২:৫১ পি.এম


ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫১, সরানো হয়েছে ৫ হাজার মানুষ

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে আজ শনিবার ভোরে আঘাত হানা ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫১ হয়েছে। প্রায় ৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রবিবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

শনিবার সকাল বেলা পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে যে ভূমিকম্পটি আঘাত হেনেছে তার ফলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটে। দেশটির উপ-স্বাস্থ্যমন্ত্রী বেঞ্জামিন পাউলুস অক্টাভিয়ানুস জানিয়েছেন, এই ঘটনার ফলে ৩৬ জন গুরুতর আহত এবং আরও ৭৭ জন সামান্য আহত হয়েছেন।

মূল ভূমিকম্পের পরে অন্তত ৩৪১টি আফটারশক অনুভূত হয়েছে, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হিসেবে বিবেচিত হচ্ছে।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান সুহারাইয়ান্তো বলেছেন, বেশিরভাগ মরদেহগুলো উদ্ধার করা হয়েছে সিক্কা, মানাগ্গারাই এবং পূর্ব মানাগ্গারাই থেকে। এ ছাড়া ৫০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান আরও জানিয়েছেন, ভূমিকম্পের ফলে ১৫৭টি বাড়ি সম্পূর্ণভাবে ধসে পড়েছে। এছাড়াও ফাটল এবং ক্ষয়ক্ষতির শিকার হয়েছে আরও ২০০ বাড়ি। ফলে প্রায় ২ হাজার গ্রামবাসী তাদের বাড়িঘর ছেড়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘বেগম খালেদা জিয়া কখনো প্রতিহিংসার রাজনীতি করেননি’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০২:৫২ পি.এম


‘বেগম খালেদা জিয়া কখনো প্রতিহিংসার রাজনীতি করেননি’

নরসিংদী-১ আসনের সংসদ সদস্য (এমপি) খায়রুল কবির খোকন বলেছেন, ৭৫ বছরের পুরোনো দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের কারণে। খোকন আরও বলেছেন, বেগম খালেদা জিয়া কোনো প্রতিহিংসার রাজনীতি করেননি, তিনি জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্রের পথে হেঁটেছেন।

গতকাল শনিবার রাতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে জেলা বিএনপি নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

সভাপতির বক্তব্যে খায়রুল কবির আরও বলেন, দেশের জনগণ দেখেছে, শেখ হাসিনার নেতৃত্বে আমাদের ওপর সশস্ত্র নির্যাতন করা হয়েছে। বেগম খালেদা জিয়াকে তো তারা অমানবিক নির্যাতনের শিকার করেছে। ফরমায়েশি রায় দিয়ে তাকে সাজা প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে। শেখ হাসিনার প্রতিহিংসার কারণে তাকে জরাজীর্ণ কারাগারে হত্যাচেষ্টাও করা হয়েছিল। বিদেশে চিকিৎসার সুযোগ পাওয়া চোর-ডাকাত খুনিদের তুলনায় তিনবারের প্রধানমন্ত্রীকে চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি।

এমপি খায়রুল কবির বলেন, প্রতিহিংসার রাজনীতি কারণে তারেক রহমানের সফলতা দেখে যেতে পারেননি বেগম খালেদা জিয়া; তিনি যদি নির্যাতিত না হতেন, তাহলে সেই সফলতা সম্ভব হতো। আইন, মত প্রকাশের স্বাধীনতা এবং অর্থনীতির উন্নতি—সবকিছুই বেগম জিয়ার আমলে অর্জিত হয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন। জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম কবির কামাল, আবু সালেহ চৌধুরী, আব্দুল বাসেত, আব্দুল জলিলসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা সেখানে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেড় বছর পর মস্কো-দামেস্ক সরাসরি ফ্লাইট চালু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০২:৫৪ পি.এম


দেড় বছর পর মস্কো-দামেস্ক সরাসরি ফ্লাইট চালু

দেড় বছরেরও বেশি সময় পর রাশিয়ার রাজধানী মস্কো ও সিরিয়ার রাজধানী দামেস্কের মধ্যে পুনরায় সরাসরি যাত্রীবাহী ফ্লাইট চালু হলো।

রবিবার (১৬ আগস্ট) সিরিয়ান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান দামেস্ক থেকে মস্কো পৌঁছানোর মধ্য দিয়ে দুই দেশের রাজধানীর মধ্যে নিয়মিত বিমান যোগাযোগ পুনরায় শুরু হলো।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার স্থানীয় সময় সকাল ৬টা ৪৪ মিনিটে (জিএমটি ৩টা ৪৪ মিনিট) সিরিয়ান এয়ারলাইন্সের বিমানটি মস্কোর শেরেমেতিয়েভো বিমানবন্দরে অবতরণ করে। একই দিন মস্কো থেকে দামেস্কের উদ্দেশে ফিরতি ফ্লাইট পরিচালনা করা হয়।

নতুন সূচি অনুযায়ী, মস্কো ও দামেস্কের মধ্যে এই সরাসরি ফ্লাইট প্রতি সপ্তাহে একবার, রবিবার পরিচালিত হবে। রাজনৈতিক পরিস্থিতির কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর এই রুট পুনরায় চালুর ফলে দুই দেশের মধ্যে যাত্রী ও বাণিজ্যিক যোগাযোগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বর মাসে সিরিয়ার রাজনৈতিক পরিস্থিতির বড় পরিবর্তনের পর দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশটির বিভিন্ন বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে। ওই সময় সিরিয়ার রাজধানী দখলের পর বিমানবন্দর থেকে বাণিজ্যিক ফ্লাইট স্থগিত করা হয়েছিল। সূত্র: আনাদোলু এজেন্সি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%