ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

ময়মনসিংহের ভালুকায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন


ময়মনসিংহের ভালুকায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এসব অনুষ্ঠানগুলি সম্পন্ন হয়।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

তিনি বলেন, "মাছ আমাদের দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। মৎস্য সম্পদের সঠিক ব্যবস্থাপনা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে পারলে মাছের উৎপাদন আরও বৃদ্ধি পাবে। এতে দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি মৎস্যজীবীদের জীবনমানও উন্নত হবে।"

আরও পড়ুন: নারায়ণগঞ্জে ৯৩ পূজামণ্ডপকে বিশেষ গুরুত্বপূর্ণ চিহ্নিত করেছে এসআরবি

তিনি নিরাপদ ও মানসম্মত মাছ উৎপাদনের পাশাপাশি নদী-খাল, বিল ও জলাশয় রক্ষায় সকলকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা যুবদলের রকিবুল ইসলাম রাসেল, এবং বিএনপি নেতা শাহিমুজ্জামান পাঠান সমরসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া, অনুষ্ঠানে মৎস্য সম্পদের উন্নয়ন, মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছ উৎপাদন এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ ও করণীয় নিয়ে গঠনমূলক আলোচনা করা হয়। পরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে একটি আকর্ষণীয় বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

আরও পড়ুন: সালথা উপজেলা যুবদলের নতুন ৩৫ সদস্যের কমিটি, আহ্বায়ক হাসান আশরাফ ও সদস্য সচিব এনায়েত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫১, সরানো হয়েছে ৫ হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০২:৫১ পি.এম


ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫১, সরানো হয়েছে ৫ হাজার মানুষ

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে আজ শনিবার ভোরে আঘাত হানা ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫১ হয়েছে। প্রায় ৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রবিবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

শনিবার সকাল বেলা পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে যে ভূমিকম্পটি আঘাত হেনেছে তার ফলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটে। দেশটির উপ-স্বাস্থ্যমন্ত্রী বেঞ্জামিন পাউলুস অক্টাভিয়ানুস জানিয়েছেন, এই ঘটনার ফলে ৩৬ জন গুরুতর আহত এবং আরও ৭৭ জন সামান্য আহত হয়েছেন।

মূল ভূমিকম্পের পরে অন্তত ৩৪১টি আফটারশক অনুভূত হয়েছে, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হিসেবে বিবেচিত হচ্ছে।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান সুহারাইয়ান্তো বলেছেন, বেশিরভাগ মরদেহগুলো উদ্ধার করা হয়েছে সিক্কা, মানাগ্গারাই এবং পূর্ব মানাগ্গারাই থেকে। এ ছাড়া ৫০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান আরও জানিয়েছেন, ভূমিকম্পের ফলে ১৫৭টি বাড়ি সম্পূর্ণভাবে ধসে পড়েছে। এছাড়াও ফাটল এবং ক্ষয়ক্ষতির শিকার হয়েছে আরও ২০০ বাড়ি। ফলে প্রায় ২ হাজার গ্রামবাসী তাদের বাড়িঘর ছেড়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘বেগম খালেদা জিয়া কখনো প্রতিহিংসার রাজনীতি করেননি’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০২:৫২ পি.এম


‘বেগম খালেদা জিয়া কখনো প্রতিহিংসার রাজনীতি করেননি’

নরসিংদী-১ আসনের সংসদ সদস্য (এমপি) খায়রুল কবির খোকন বলেছেন, ৭৫ বছরের পুরোনো দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের কারণে। খোকন আরও বলেছেন, বেগম খালেদা জিয়া কোনো প্রতিহিংসার রাজনীতি করেননি, তিনি জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্রের পথে হেঁটেছেন।

গতকাল শনিবার রাতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে জেলা বিএনপি নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

সভাপতির বক্তব্যে খায়রুল কবির আরও বলেন, দেশের জনগণ দেখেছে, শেখ হাসিনার নেতৃত্বে আমাদের ওপর সশস্ত্র নির্যাতন করা হয়েছে। বেগম খালেদা জিয়াকে তো তারা অমানবিক নির্যাতনের শিকার করেছে। ফরমায়েশি রায় দিয়ে তাকে সাজা প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে। শেখ হাসিনার প্রতিহিংসার কারণে তাকে জরাজীর্ণ কারাগারে হত্যাচেষ্টাও করা হয়েছিল। বিদেশে চিকিৎসার সুযোগ পাওয়া চোর-ডাকাত খুনিদের তুলনায় তিনবারের প্রধানমন্ত্রীকে চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি।

এমপি খায়রুল কবির বলেন, প্রতিহিংসার রাজনীতি কারণে তারেক রহমানের সফলতা দেখে যেতে পারেননি বেগম খালেদা জিয়া; তিনি যদি নির্যাতিত না হতেন, তাহলে সেই সফলতা সম্ভব হতো। আইন, মত প্রকাশের স্বাধীনতা এবং অর্থনীতির উন্নতি—সবকিছুই বেগম জিয়ার আমলে অর্জিত হয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন। জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম কবির কামাল, আবু সালেহ চৌধুরী, আব্দুল বাসেত, আব্দুল জলিলসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা সেখানে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেড় বছর পর মস্কো-দামেস্ক সরাসরি ফ্লাইট চালু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০২:৫৪ পি.এম


দেড় বছর পর মস্কো-দামেস্ক সরাসরি ফ্লাইট চালু

দেড় বছরেরও বেশি সময় পর রাশিয়ার রাজধানী মস্কো ও সিরিয়ার রাজধানী দামেস্কের মধ্যে পুনরায় সরাসরি যাত্রীবাহী ফ্লাইট চালু হলো।

রবিবার (১৬ আগস্ট) সিরিয়ান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান দামেস্ক থেকে মস্কো পৌঁছানোর মধ্য দিয়ে দুই দেশের রাজধানীর মধ্যে নিয়মিত বিমান যোগাযোগ পুনরায় শুরু হলো।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার স্থানীয় সময় সকাল ৬টা ৪৪ মিনিটে (জিএমটি ৩টা ৪৪ মিনিট) সিরিয়ান এয়ারলাইন্সের বিমানটি মস্কোর শেরেমেতিয়েভো বিমানবন্দরে অবতরণ করে। একই দিন মস্কো থেকে দামেস্কের উদ্দেশে ফিরতি ফ্লাইট পরিচালনা করা হয়।

নতুন সূচি অনুযায়ী, মস্কো ও দামেস্কের মধ্যে এই সরাসরি ফ্লাইট প্রতি সপ্তাহে একবার, রবিবার পরিচালিত হবে। রাজনৈতিক পরিস্থিতির কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর এই রুট পুনরায় চালুর ফলে দুই দেশের মধ্যে যাত্রী ও বাণিজ্যিক যোগাযোগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বর মাসে সিরিয়ার রাজনৈতিক পরিস্থিতির বড় পরিবর্তনের পর দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশটির বিভিন্ন বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে। ওই সময় সিরিয়ার রাজধানী দখলের পর বিমানবন্দর থেকে বাণিজ্যিক ফ্লাইট স্থগিত করা হয়েছিল। সূত্র: আনাদোলু এজেন্সি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের কাছে বিধ্বস্ত অস্ট্রেলিয়া, যা বলছে দেশটির সংবাদমাধ্যম

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০২:৫৫ পি.এম


বাংলাদেশের কাছে বিধ্বস্ত অস্ট্রেলিয়া, যা বলছে দেশটির সংবাদমাধ্যম

ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটের ঐতিহাসিক পরাজয়ের পর অস্ট্রেলিয়া ক্রিকেটে শুরু হয়েছে তীব্র সমালোচনা।

নিজেদের মাঠে বিশ্বসেরা দলের এমন ভরাডুবির পর প্যাট কামিন্সদের ব্যাটিং ব্যর্থতা, একাদশ নির্বাচন ও পুরো ম্যাচের পারফরম্যান্স নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম নিউজ ডট কম ডট এইউ কড়া শিরোনামে লিখেছে, ‘Aussies humiliated as Bangladesh clinch nine-wicket victory’, অর্থাৎ বাংলাদেশের ৯ উইকেটের জয়ে অপদস্থ অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনও তাদের পর্যালোচনায় বলেছে, প্রথম টেস্টে বাংলাদেশকে হয়তো অবমূল্যায়ন করেছিল অস্ট্রেলিয়া। মাঠে তার পুরোপুরি সুযোগ নিয়েছে বাংলাদেশ।

ডারউইন টেস্টে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে নাজমুল হোসেন শান্তর দল। টস জিতে ব্যাট করতে নেমে হাসান মাহমুদ ও তার ৬ উইকেটের তোপে অস্ট্রেলিয়া মাত্র ১৯৮ রানেই অলআউট হয়।

জবাবে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়ে বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক ও মেহেদী হাসান মিরাজের কার্যকর ব্যাটিংয়ে সফরকারীরা ৪২৬ রান করে। এতে প্রথম ইনিংসেই ২২৮ রানের বড় লিড পেয়ে যায় বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকলেও সেই কাজটি করতে পারেনি অস্ট্রেলিয়া। ক্যামেরন গ্রিনের সেঞ্চুরির পরও ২৮৪ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা। বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫৭ রান।

সেই লক্ষ্য ১ উইকেট হারিয়েই পেরিয়ে যায় বাংলাদেশ। মুমিনুল হক ও সাদমান ইসলামের দায়িত্বশীল ব্যাটিংয়ে সফরকারীরা ৯ উইকেটের জয় নিশ্চিত করে।

ম্যাচ শেষ হওয়ার আগেই অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্ট সতর্ক করে বলেছিলেন, বাংলাদেশের এই জয় ক্রিকেট বিশ্বে বড় ঘটনা হয়ে উঠবে। শেষ পর্যন্ত ডারউইনে বাংলাদেশের ঐতিহাসিক জয়ই এখন অস্ট্রেলিয়ার ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দু।

এই পরাজয়ে অস্ট্রেলিয়ার টপ অর্ডারের দুর্বলতাও নতুন করে সামনে এসেছে। দুই ইনিংসেই ব্যাটাররা বাংলাদেশের বোলিংয়ের সামনে নিয়মিত চাপে ছিলেন। বিপরীতে বাংলাদেশের পেসার ও স্পিনাররা পরিকল্পনা অনুযায়ী বল করে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে দুই ইনিংসেই আটকে রাখেন।

ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও হারের জন্য কোনো অজুহাত দাঁড় করাননি। তার মতে, ম্যাচের প্রথম দিনেই অস্ট্রেলিয়ার হাত থেকে নিয়ন্ত্রণ বেরিয়ে যায়। বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্সের কথাও স্বীকার করেন তিনি।

এই হারের পর দ্বিতীয় টেস্টের আগে অস্ট্রেলিয়ার দল নির্বাচন নিয়েও আলোচনা শুরু হয়েছে। নিজেদের মাঠে ২৩ বছর পর টেস্ট খেলতে আসা বাংলাদেশ যে এভাবে চার দিনের মধ্যে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে, তা স্বাগতিকদের জন্য বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।

আগামী ২২ আগস্ট ম্যাকেতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ডারউইনের হার ভুলে সিরিজ সমতায় ফেরাই এখন কামিন্সদের সামনে বড় চ্যালেঞ্জ। অন্যদিকে ঐতিহাসিক জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশের সামনে রয়েছে সিরিজ জয়ের সুযোগ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%