ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বুটেক্সের অধ্যাপক ড. মশিউর রহমান খানের মৃত্যুতে উপাচার্যের শোক


বুটেক্সের অধ্যাপক ড. মশিউর রহমান খানের মৃত্যুতে উপাচার্যের শোক

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মশিউর রহমান খান (দর্পণ) মারা গেছেন।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ১০ মিনিটে ঢাকার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। উপাচার্য এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও পড়ুন: দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

অধ্যাপক ড. মো. মশিউর রহমান খান বুটেক্সের ফ্যাকাল্টি অব টেক্সটাইল ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিংয়ের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বিভাগীয় প্রধান ছিলেন। এছাড়া, তিনি বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষার্থী কল্যাণ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। অতিরিক্ত দায়িত্ব হিসেবে অধিভুক্ত কলেজগুলোর পরিদর্শকের দায়িত্বও পালন করেছেন তিনি। ২০২৪ সালের ১৮ থেকে ২৬ এপ্রিল তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামানের জার্মানি সফরকালে তিনি উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করেন।

কর্মজীবনের শুরুতে তিনি ওপেক্স গ্রুপে দুই বছর মার্চেন্ডাইজার হিসেবে কাজ করেন। পরে সিনহা গ্রুপে ডাইং মাস্টার ও ফ্যাক্টরি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৫ সালের জুনে তিনি গার্মেন্টস টেকনোলজি বিষয়ে শিক্ষক হিসেবে তৎকালীন কলেজ অব টেক্সটাইল টেকনোলজিতে যোগ দেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি বস্ত্রশিক্ষা ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

শিক্ষাজীবনে অধ্যাপক ড. মশিউর রহমান খান ১৯৮৯ সালে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ অব টেক্সটাইল টেকনোলজি (বর্তমান বুটেক্স) থেকে টেক্সটাইল টেকনোলজিতে বিএসসি ডিগ্রি অর্জন করেন। ২০০২ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বোল্টন থেকে টেক্সটাইল স্টাডিজে এমএসসি এবং ২০১৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন ও কেমিকৌশল বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

মরহুমের জানাজা আগামীকাল রোববার (১৮ অক্টোবর) সকাল ৯টায় বুটেক্স ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: মঙ্গলবার অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক সেমিনারে যোগ দেবেন ডা. জুবাইদা রহমান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যামিলি কার্ডের মাধ্যমে তালাক বন্ধ: চিফ হুইপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৮ এম


ফ্যামিলি কার্ডের মাধ্যমে তালাক বন্ধ: চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি দাবি করেছেন যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে তালাক বন্ধ হয়ে গেছে। তিনি সরকারের এই ধরনের ইতিবাচক কাজগুলোকে বারবার মনে করিয়ে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে আইনশৃঙ্খলা বিষয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় জাতীয় সংসদের চিফ হুইপ এই আহ্বান জানান।

চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, ‘উনি (প্রধানমন্ত্রী তারেক রহমান) ফ্যামিলি কার্ড দিয়েছেন মায়েদের। মায়েদের শক্তিশালী করেছেন। মায়েদের নামে হবে (ফ্যামিলি কার্ড)। মায়েরাই এই সুফল ভোগ করবেন। মায়েদের দুইটা সন্তানসহ তালাক দিবা, সেই সুযোগ আর নাই। এই তালাক বন্ধ করেছে এই ফ্যামিলি কার্ড।’

তিনি আরও বলেন, ‘এখন জামাইয়ের (স্বামী) ভাত খাইতে হইলে ওই মহিলার কাছে আসতে হবে। সেই কাজটা করেছেন তারেক রহমান সাহেব। ভালো না মন্দ কাজ? যদি ভালো হয় আপনারা বড় করে লেখেন। ভালো কাজগুলো বারবার মনে করায়ে দিয়েন।’

বিদ্যুৎ পরিস্থিতি সম্পর্কে নূরুল ইসলাম বলেন, ভারতের আদানির কোম্পানির সঙ্গে যে চুক্তি হয়েছে, সেই টাকা দিয়ে দেশে পাঁচটি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা যেত। বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে একটি চক্র জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করেছিল বলেও তিনি অভিযোগ করেন।

সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসঙ্গে চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট বার্তা—বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এ নীতিতেই বর্তমানে দেশ পরিচালিত হচ্ছে। তিনি এ সময় দাবি করেন, গত দুই বছরে দেশে কোনো প্রতিমা বা মূর্তি ভাঙার রেকর্ড নেই।

জেলা আইনশৃঙ্খলা–বিষয়ক সভায় বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ, জেলা প্রশাসক তাসলিমা আক্তার, পুলিশ সুপার কুদরত খুদা, জেলা পরিষদ প্রশাসক ও বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি-হুথি সংঘাত সমাধানে সহযোগিতার জন্য প্রস্তুত ইরান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৯ এম


সৌদি-হুথি সংঘাত সমাধানে সহযোগিতার জন্য প্রস্তুত ইরান

সৌদি আরব এবং হুথিদের মধ্যে চলমান উত্তেজনা রাজনৈতিকভাবে সমাধানের জন্য ইরান সমর্থন জানাচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি উল্লেখ করেছেন যে, সৌদি আরব যদি চায়, তাহলে হুথিদের সঙ্গে তাদের আলোচনার ব্যবস্থা করতে ইরান প্রস্তুত।

শনিবার (১৭ অক্টোবর) সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে ফোনে আলোচনা করেন আরাঘচি।

এসময় আরাঘচি বলেন, যদি সামরিকভাবে এগিয়ে যাওয়া হয় এবং রাজনৈতিকভাবে এই দ্বন্দ্বের সমাধান না করা হয়, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে চলমান দ্বন্দ্ব সামরিকভাবে সমাধান করা সম্ভব নয়। তাই, এটি আরও ছড়িয়ে যাওয়ার আগে কূটনৈতিক পথ গ্রহণ করা প্রয়োজন।

অন্যদিকে, সৌদি আরব এই ফোন কলের বিষয়ে একটি আলাদা বিবৃতি দিয়েছে। সৌদি বিবৃতিতে বলা হয়েছে, ইরানি মন্ত্রীর সঙ্গে আঞ্চলিক বিষয়াবলী নিয়ে আলোচনা হয়েছে, তবে সৌদি আরবের পক্ষ থেকে ইরানের মধ্যস্থতাকে মেনে নেওয়ার কোনো ইঙ্গিত নেই।

এদিকে, ইরান ও সৌদির মন্ত্রীর মধ্যে আলোচনা এমন সময়ে হচ্ছে যখন মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, সৌদি আরবে হুথিদের হামলাগুলোর জন্য ইরান সম্পূর্ণ সহায়তা প্রদান করছে।

ওয়ালস্ট্রিটের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সৌদির কিছু অবকাঠামোতে হুথিরা হামলা চালানোর জন্য তেহরান সহায়তা করছে। এছাড়া, হুথিদের প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য সরবরাহ এবং কৌশলগত নির্দেশনাও দিচ্ছে ইরান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারালেন চান্দিনার সাগর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৯ এম


রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারালেন চান্দিনার সাগর

সাগর একটি নিম্নবিত্ত পরিবারের সন্তান। অভাব-অনটনের মধ্যে বেড়ে ওঠার কারণে লেখাপড়ায় প্রাথমিকের গণ্ডি পার হতে পারেনি। কিশোর বয়স থেকেই রিকশা-ভ্যান চালিয়ে পরিবারের জন্য অর্থ উপার্জন করত।

উপজেলা সদরের একটি রড-সিমেন্টের দোকানে নিয়মিত ভ্যান চালানোর ফলে দোকানের ম্যানেজারের সঙ্গে তার সুসম্পর্ক গড়ে ওঠে। ম্যানেজার চাকরি ছেড়ে বিদেশ চলে গেলেও তাদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি।

কিছু বছর পর, ওই ম্যানেজার বিদেশ থেকে দেশে ফিরে আবারও চাকরি নেয় ওই রড-সিমেন্ট দোকানে। বন্ধুত্বের সুবাদে সাগর ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করায়, ম্যানেজার তাকে বিদেশ পাঠানোর সিদ্ধান্ত নেন। ২০২৫ সালের মাঝামাঝিতে ওই দোকান ম্যানেজারের সহযোগিতায় মাত্র ৬ লাখ টাকায় সাগর রাশিয়া পাড়ি দেয়।

রাশিয়ায় গিয়ে একটি বেকারী দোকানে চাকরি নেয় সে। সেখানে তার বেতন ছিল প্রায় ৭০ হাজার টাকা। রাশিয়ায় কাজ করার সময় তার পরিচয় হয় এক বাংলাদেশি দালালের সঙ্গে। ওই দালাল তাকে রাশিয়ান সেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে চলতি বছরের মে মাসে বেকারীর চাকরি ছেড়ে দালালের ফাঁদে পা দেয় এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দেয় ২৪ বছর বয়সী সাগর। এরপর থেকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়।

শনিবার (১৭ অক্টোবর) রাশিয়া থেকে সাগরের এক বন্ধু তার বোনের মোবাইল ফোনে ম্যাসেজ পাঠায়, ‘সাগর আর নেই’! এই খবর পাওয়ার পর সাগরের মা মুর্ছা যান। পরিবারের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।

মো. সাগর কুমিল্লার চান্দিনা উপজেলার পৌরসভার ছায়কোট এলাকার মো. কবির হোসেনের ছেলে। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে সাগর ছিল ছোট।

সাগরের চাচা আব্দুল আওয়াল জানান, সাগর যখন রাশিয়ার বেকারীর চাকরি ছেড়ে রাশিয়ান সেনাবাহিনীতে চাকরি করার কথা জানায়, তখন তিনি তাকে বারণ করেছিলেন। কারণ সাগর লেখাপড়ায় অযোগ্য। তিনি বলেন, "সে বিদেশে সেনাবাহিনীতে চাকরি করবে কিভাবে?" দালাল তাকে ভুল তথ্য দিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সৈনিক হিসেবে যুক্ত করেছে। সাগর যুদ্ধে যাওয়ার আগে তার একাউন্টে তিন লাখ টাকা পাঠায়। এরপর যোগাযোগ করা সম্ভব হয়নি।

শনিবার (১৭ অক্টোবর) তার বন্ধু ম্যাসেজ করেছে সাগর মারা গেছে। রাতে বিস্তারিত জানাবে বলেছে। এখন পর্যন্ত (রাত ১১টা) ফোন করেনি, এবং তারা ফোনের নেটওয়ার্কে পাচ্ছে না।

সাগরের বাবা কবির হোসেন বলেন, ‘আমি সবজির ব্যবসা করেছি। দীর্ঘদিন নানা রোগে অসুস্থ। অনেক ধার-দেনা করে তাকে বিদেশ পাঠিয়েছি। প্রায় ৪-৫ মাস ধরে ছেলেটার সঙ্গে কথা বলতে পারিনি। এখন শুনি আমার ছেলে আর নেই’। এই বলেই বাকরুদ্ধ হয়ে পড়েন কবির হোসেন।

এ ব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক জানান, বিষয়টি তাদের জানা নেই। তিনি খোঁজ নিয়ে দেখবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি সংস্কার কর্মসূচির সঙ্গে প্রতারণা করছে: সারোয়ার তুষার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৫২ এম


বিএনপি সংস্কার কর্মসূচির সঙ্গে প্রতারণা করছে: সারোয়ার তুষার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদ সদস্য এবং সংস্কার বাস্তবায়ন কমিটির উপপ্রধান সারোয়ার তুষার মন্তব্য করেছেন যে, গণঅভ্যুত্থানের পর সংস্কারের দীর্ঘ প্রক্রিয়াকে পাশ কাটিয়ে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর নতুন করে সংবিধান সংশোধন কমিটি গঠন করা মূলত আগের ঐকমত্যভিত্তিক সংস্কারপ্রক্রিয়া থেকে সরে আসার ইঙ্গিত দেয়। তিনি বলেন, এই পদক্ষেপটি শুধু জনগণের সঙ্গে করা অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক নয়, বরং বিএনপির নিজেদের ঘোষিত সংস্কার কর্মসূচির সঙ্গেও অসংগতিপূর্ণ এবং আত্মপ্রতারণা।

শনিবার বিকেলে রাজধানীর বাংলামোটরে রুপায়ণ ট্রেড সেন্টারের দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সারোয়ার তুষার উল্লেখ করেন যে, বিএনপি নির্বাচনের আগে সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল। দলটির ৩১ দফা এবং নির্বাচনী ইশতেহারে বিভিন্ন সংস্কার প্রস্তাবের উল্লেখ ছিল। পাশাপাশি তারা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের অঙ্গীকার করেছিল। কিন্তু বাস্তবে তাদের অবস্থান ও পদক্ষেপের মধ্যে বড় ধরনের অসংগতি দেখা যাচ্ছে বলে অভিযোগ করেন এনসিপির এই নেতা।

তিনি আরও বলেন, গণভোট অনুষ্ঠিত হওয়ার পর জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আলাদা করে অস্পষ্টতা তৈরির সুযোগ নেই। গণভোটে উত্থাপিত চারটি প্রশ্নের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া স্পষ্টভাবে নির্ধারিত রয়েছে বলে তিনি মনে করেন।

সারোয়ার তুষার জানান, গণভোটের রায় বাস্তবায়ন করা হলে জুলাই সনদ বাস্তবায়নের পথও উন্মুক্ত হবে। ফলে শুধু জুলাই সনদ বাস্তবায়নের কথা বলে গণভোটের রায় কার্যকর করার প্রশ্নটি পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করা হলে তা হবে মূল বিষয় থেকে দৃষ্টি সরিয়ে নেওয়ার শামিল।

তিনি অভিযোগ করেন, বিএনপি দেশের রাজনৈতিক ইতিহাসকে ১২ ফেব্রুয়ারির নির্বাচন থেকে শুরু করার প্রবণতা দেখাচ্ছে। অথচ ওই নির্বাচনের আগে বাংলাদেশে ফ্যাসিবাদের পতন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ এবং রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে বিভিন্ন সংস্কার কমিশন গঠনের মধ্য দিয়ে একটি দীর্ঘ রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল।

সারোয়ার তুষার বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে বিএনপির কোনো নোট অব ডিসেন্ট ছিল না। তারপরও সরকার ক্ষমতায় এসে এটি বাতিল করেছে। একইভাবে পুলিশ সংস্কারসহ যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য ছিল, সেসব ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। তিনি আরো বলেন, সংস্কার কোনো দলীয় এজেন্ডা ছিল না, বরং অভ্যুত্থানের আগেই এটি জাতীয় এজেন্ডায় পরিণত হয়েছিল।

বিএনপি সরকার যদি সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হয়, তাহলে বিরোধী দলের চলমান আন্দোলন ভবিষ্যতে গণআন্দোলনে রূপ নিতে পারে বলেও সতর্ক করেন সারোয়ার তুষার। দেশের স্থিতিশীলতা বজায় রাখতে দ্রুত গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের এক বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে প্রধান তিন দাবি তুলে ধরে এনসিপি। সেগুলো হলো- অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে; একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে; একদলীয় সংবিধান সংশোধন কমিটিতে এনসিপি যাবে না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি, রাজনৈতিক পর্ষদ সদস্য সালেহ উদ্দিন সিফাত, যুগ্ম আহবায়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%