ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

এলিট এআই গবেষকদের কর্মস্থল হিসেবে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়েছে চীন


এলিট এআই গবেষকদের কর্মস্থল হিসেবে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়েছে চীন

বিশ্বের শীর্ষস্থানীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষকদের কর্মস্থল হিসেবে চীন যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে দিয়েছে। কার্নেগি চায়নার সাম্প্রতিক গবেষণায় এই তথ্য প্রকাশিত হয়েছে। গবেষণার ফলাফল অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বের শীর্ষ এআই গবেষকদের মধ্যে ৪১ শতাংশ চীনে কর্মরত থাকবেন, যেখানে যুক্তরাষ্ট্রে এই সংখ্যা ৩৪ শতাংশ। ২০২২ সালে যুক্তরাষ্ট্রে এ হার ছিল ৪৬ শতাংশ, আর চীনে ২৭ শতাংশ। এইভাবে, মাত্র তিন বছরের মধ্যে এআই প্রতিভার কর্মস্থলের দৃশ্যপট উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে।

গবেষণাটিতে ২০২৫ সালের নিউরিআইপিএস সম্মেলনে গবেষণাপত্র গ্রহণকারী ১০ হাজার ০২৮০ জন গবেষককে বিশ্লেষণ করা হয়েছে। এই সংখ্যা সম্মেলনের মোট গবেষকদের প্রায় ৪০ শতাংশের সমান।

গবেষণায় আরও দেখা গেছে, ২০২৫ সালে শীর্ষ এআই গবেষকদের ৫৭ শতাংশের স্নাতক ডিগ্রি চীনের বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত হবে, যা ২০২২ সালে ছিল ৪৬ শতাংশ। চীনে শিক্ষিত গবেষকদের নিজ দেশে থাকার হারও বৃদ্ধি পেয়েছে; ২০২২ সালের ৫৭ শতাংশ থেকে ২০২৫ সালে তা ৬৯ শতাংশে উন্নীত হয়েছে।

আরও পড়ুন: জ্বালানি ব্যয় বাড়ায় থমকে গেল বিলাসবহুল প্রমোদতরি, কম্বোডিয়ায় আটকা ২০০ যাত্রী

গবেষকদের মতে, চীনের দ্রুত বিকাশমান এআই শিল্পে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির পাশাপাশি যুক্তরাষ্ট্রের ভিসা নীতির কঠোরতা এই পরিবর্তনের পেছনে মূল ভূমিকা পালন করেছে। তবে বিদেশি প্রতিভা আকর্ষণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এখনও একটি শক্তিশালী অবস্থানে রয়েছে; ২০২৫ সালে দেশটিতে বিদেশ থেকে আসা গবেষকদের নিট সংখ্যা ২ হাজার ১৪৫ জন বৃদ্ধি পাবে।

বিশ্লেষণে আরও উঠে এসেছে, এআই প্রতিভার প্রতিযোগিতায় দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুরও অগ্রসর হচ্ছে, অন্যদিকে ইউরোপের অবস্থান তুলনামূলকভাবে দুর্বল হয়ে পড়েছে। সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বানসালির সিনেমায় আলিয়া ভাটের নতুন বোল্ড লুক প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:০১ পি.এম


বানসালির সিনেমায় আলিয়া ভাটের নতুন বোল্ড লুক প্রকাশ

বলিউডের অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত রোমান্টিক থ্রিলার ঘরানার সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর লুক সম্প্রতি প্রকাশিত হয়েছে। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত এই সিনেমায় মুখ্য চরিত্রে রয়েছেন রণবীর কাপুর।

নতুন লুকটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়েছে। পোস্টারে আলিয়া ভাটকে এক গ্ল্যামারাস রূপে দেখা যাচ্ছে। অভিনেত্রী একটি আবেদনময়ী রেট্রো ক্যাবারে অবতারে ধরা দিয়েছেন, যা সামাজিক মাধ্যমে আলিয়া ভক্তদের মধ্যে রীতিমতো ঝড় তুলেছে। 'লাভ অ্যান্ড ওয়ার' সিনেমাটি আগামী ২০২৭ সালের ২১ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পাবে।

নতুন লুক প্রকাশের সময় আলিয়াকে একটি চেয়ারে বসে থাকতে দেখা যায়। তার পরনে ছিল আকর্ষণীয় স্লিট স্কার্ট এবং মাথায় বিশেষ ধরনের হেডপিস। রাজসিক লুক, পোজ এবং চোখের তীব্র অভিব্যক্তির মাধ্যমে রেট্রো আমেজ ফুটিয়ে তুলেছেন তিনি। নির্মাতারা পোস্টারটি সামাজিক মাধ্যমে শেয়ার করে ছবির ক্যাপশনে লিখেছেন— 'আগ ভি, দিলো কি জান ভি!' (আগুনও বটে, আবার হৃদয়ের স্পন্দনও!)।

সঞ্জয় লীলা বানসালি পিরিয়ড ড্রামার সীমাবদ্ধতা থেকে বেরিয়ে এসে বর্তমান সময়ের প্রেক্ষাপটে ‘লাভ অ্যান্ড ওয়ার’ নির্মাণ করছেন। এটি আলিয়া ভাটের সঙ্গে বানসালির দ্বিতীয় কাজ। ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার পর আবারও বাস্তব জীবনের স্বামী রণবীর কাপুরের সঙ্গে পর্দা ভাগাভাগি করছেন আলিয়া ভাট।

এর আগে একই সিনেমা থেকে রণবীর কাপুরের প্রথম লুক প্রকাশিত হয়েছিল। প্রধান তারকাদের লুক উন্মোচনের মাধ্যমে সিনেমাটির অফিসিয়াল প্রচার অভিযান চলছে। তবে এবার আলিয়ার উপস্থিতি সামাজিক মাধ্যমে তার ভক্তদের উন্মাদনা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাটহাজারীতে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়ি থেকে উদ্ধার ‘মেড ইন ইন্ডিয়া’ অস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


হাটহাজারীতে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়ি থেকে উদ্ধার ‘মেড ইন ইন্ডিয়া’ অস্ত্র

চট্টগ্রাম হাটহাজারী উপজেলা থেকে পুলিশ মো. নাছির উদ্দীনকে গ্রেপ্তার করেছে, তার কাছে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ওয়ান শুটারগান (এলজি) এবং ১১ রাউন্ড গুলি-কার্তুজ পাওয়া গেছে। তিনি নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ধলই ইউনিয়নের সভাপতি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম কালের কণ্ঠকে জানান, নাছির উদ্দীনের বসতঘরে অবৈধ অস্ত্র মজুদের তথ্য পেয়ে পুলিশ অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় নাছির উদ্দীনের শয়নকক্ষের স্টিলের ওয়ারড্রবের ড্রয়ার থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ৭ দশমিক ৬৫ মিলিমিটারের চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, একই কক্ষের স্টিলের আলমারির নিচের ড্রয়ার থেকে একটি ওয়ান শুটারগান (এলজি) ও সাত রাউন্ড তাজা শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া কার্তুজের গায়ে লেখা রয়েছে শক্তিমান এক্সপ্রেস মেড ইন ইন্ডিয়া।

জিজ্ঞাসাবাদে নাছির অস্ত্রের উৎস সম্পর্কে তথ্য দিয়েছে। তার বন্ধু রাউজানের মো. তৈয়ব তিন-চার মাস আগে বিদেশে যাওয়ার সময় অস্ত্র ও গোলাবারুদ তার কাছে রেখে যান। দেশে ফিরে তৈয়ব এগুলো নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।

এ ঘটনায় নাছির উদ্দীন ও পলাতক তৈয়বের বিরুদ্ধে অস্ত্র আইনে হাটহাজারী থানায় মামলা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোদাগাড়ীতে ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


গোদাগাড়ীতে ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ

রাজশাহীর গোদাগাড়ীতে ৫৪ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার বিকালে ১ বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিনগত রাত পৌনে ১টায় গোদাগাড়ী উপজেলার শেকেরপাড়া এলাকা অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীর পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।
এ ঘটনায় জড়িত মাদক কারবারিকে শনাক্ত ও তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসতে অন্তত প্ল্যান করতে হয় না: জয়া আহসান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


হাসতে অন্তত প্ল্যান করতে হয় না: জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সক্রিয়। তিনি প্রায়ই দুই বাংলার ভক্ত ও অনুরাগীদের সঙ্গে নিজের নানা মুহূর্তের সুখ-দুঃখ শেয়ার করেন। অভিনেত্রী নিয়মিতভাবে তার ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন।

অভিনয়ের বাইরে, অবসর সময়ে তিনি বাড়ির উন্মুক্ত বাগান দেখভাল করতেও ব্যস্ত থাকেন। গাছপালা ও পোষ্যদের সঙ্গে কাটান তার এই সময়। তবে সময় যেন থমকে গেছে তার রূপ ও লাবণ্যের কাছে, ফলে প্রজন্মের পর প্রজন্ম পেরিয়ে সব বয়সের দর্শকদের কাছে তিনি সমান আকর্ষণীয়।

সম্প্রতি সামাজিক মাধ্যমে কিছু ছবি পোস্ট করেছেন জয়া আহসান। সদ্য প্রকাশিত ছবিগুলো আবার প্রমাণ করে যে, বয়স যেন তার কাছে দুধভাত! রূপের জাদুতে ভক্তদের মুগ্ধতায় ভাসিয়েছেন তিনি। সেই সঙ্গে জানিয়েছেন, বিশেষ একটি কাজ করার জন্য কোনো পরিকল্পনা করেননি।

সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা গেছে, স্নিগ্ধ গোলাপি রঙের পোশাকে বেশ ফুরফুরে মেজাজে ধরা দিয়েছেন জয়া আহসান। টেবিলের সামনে বসে থাকাকালীন তার মুখে ফুটে উঠেছে এক মিষ্টি হাসি। অভিনেত্রী বোঝাতে চেয়েছেন, আচমকা ঠোঁটের কোণে ভেসে ওঠা তার এই হাসিগুলোই চলে আসে কোনো পরিকল্পনা ছাড়াই!

ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— ‘আ স্মাইল আই ডিডন্ট প্ল্যান’। অর্থাৎ কোনো পূর্বপরিকল্পনা ছাড়া বা নিজের অজান্তেই হাসতে জানেন তিনি। জয়ার সঙ্গে একমত হয়ে এক নেটিজেন মন্তব্য করেছেন— ‘ঠিকই বলেছেন, হাসতে অন্তত প্ল্যান করতে হয় না।’

এ ছাড়া জয়া আহসানের এমন আনকোরা অভিব্যক্তি এবং মিষ্টি হাসির ছবিগুলো সামাজিক মাধ্যমে সাড়া ফেলেছে নেটিজেন ও তার ভক্তদের মাঝে। তবে হাসির চেয়ে বেশি আলোচনায় এসেছে তার এভারগ্রিন লুক। নেটিজেনদের একাংশের মন্তব্য ছিল— ‘চল্লিশের জয়া যেন ১৮ -তে নেমে এসেছেন।’ আবার কেউ কেউ তাকে তিন পুরুষের ক্রাশ বলেও অভিহিত করেছেন।

উল্লেখ্য, অভিনেত্রী জয়া আহসানকে অভিনয়ে সর্বশেষ দেখা গেছে কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’তে। বেশ কিছু দিন আগে সিনেমাটি ভারতে মুক্তি পেয়েছে এবং পেয়েছে ভূয়সী প্রশংসা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%