প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সক্রিয়। তিনি প্রায়ই দুই বাংলার ভক্ত ও অনুরাগীদের সঙ্গে নিজের নানা মুহূর্তের সুখ-দুঃখ শেয়ার করেন। অভিনেত্রী নিয়মিতভাবে তার ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন।
অভিনয়ের বাইরে, অবসর সময়ে তিনি বাড়ির উন্মুক্ত বাগান দেখভাল করতেও ব্যস্ত থাকেন। গাছপালা ও পোষ্যদের সঙ্গে কাটান তার এই সময়। তবে সময় যেন থমকে গেছে তার রূপ ও লাবণ্যের কাছে, ফলে প্রজন্মের পর প্রজন্ম পেরিয়ে সব বয়সের দর্শকদের কাছে তিনি সমান আকর্ষণীয়।
সম্প্রতি সামাজিক মাধ্যমে কিছু ছবি পোস্ট করেছেন জয়া আহসান। সদ্য প্রকাশিত ছবিগুলো আবার প্রমাণ করে যে, বয়স যেন তার কাছে দুধভাত! রূপের জাদুতে ভক্তদের মুগ্ধতায় ভাসিয়েছেন তিনি। সেই সঙ্গে জানিয়েছেন, বিশেষ একটি কাজ করার জন্য কোনো পরিকল্পনা করেননি।
সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা গেছে, স্নিগ্ধ গোলাপি রঙের পোশাকে বেশ ফুরফুরে মেজাজে ধরা দিয়েছেন জয়া আহসান। টেবিলের সামনে বসে থাকাকালীন তার মুখে ফুটে উঠেছে এক মিষ্টি হাসি। অভিনেত্রী বোঝাতে চেয়েছেন, আচমকা ঠোঁটের কোণে ভেসে ওঠা তার এই হাসিগুলোই চলে আসে কোনো পরিকল্পনা ছাড়াই!
ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— ‘আ স্মাইল আই ডিডন্ট প্ল্যান’। অর্থাৎ কোনো পূর্বপরিকল্পনা ছাড়া বা নিজের অজান্তেই হাসতে জানেন তিনি। জয়ার সঙ্গে একমত হয়ে এক নেটিজেন মন্তব্য করেছেন— ‘ঠিকই বলেছেন, হাসতে অন্তত প্ল্যান করতে হয় না।’
এ ছাড়া জয়া আহসানের এমন আনকোরা অভিব্যক্তি এবং মিষ্টি হাসির ছবিগুলো সামাজিক মাধ্যমে সাড়া ফেলেছে নেটিজেন ও তার ভক্তদের মাঝে। তবে হাসির চেয়ে বেশি আলোচনায় এসেছে তার এভারগ্রিন লুক। নেটিজেনদের একাংশের মন্তব্য ছিল— ‘চল্লিশের জয়া যেন ১৮ -তে নেমে এসেছেন।’ আবার কেউ কেউ তাকে তিন পুরুষের ক্রাশ বলেও অভিহিত করেছেন।
উল্লেখ্য, অভিনেত্রী জয়া আহসানকে অভিনয়ে সর্বশেষ দেখা গেছে কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’তে। বেশ কিছু দিন আগে সিনেমাটি ভারতে মুক্তি পেয়েছে এবং পেয়েছে ভূয়সী প্রশংসা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন