প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউডের অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত রোমান্টিক থ্রিলার ঘরানার সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর লুক সম্প্রতি প্রকাশিত হয়েছে। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত এই সিনেমায় মুখ্য চরিত্রে রয়েছেন রণবীর কাপুর।
নতুন লুকটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়েছে। পোস্টারে আলিয়া ভাটকে এক গ্ল্যামারাস রূপে দেখা যাচ্ছে। অভিনেত্রী একটি আবেদনময়ী রেট্রো ক্যাবারে অবতারে ধরা দিয়েছেন, যা সামাজিক মাধ্যমে আলিয়া ভক্তদের মধ্যে রীতিমতো ঝড় তুলেছে। 'লাভ অ্যান্ড ওয়ার' সিনেমাটি আগামী ২০২৭ সালের ২১ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পাবে।
নতুন লুক প্রকাশের সময় আলিয়াকে একটি চেয়ারে বসে থাকতে দেখা যায়। তার পরনে ছিল আকর্ষণীয় স্লিট স্কার্ট এবং মাথায় বিশেষ ধরনের হেডপিস। রাজসিক লুক, পোজ এবং চোখের তীব্র অভিব্যক্তির মাধ্যমে রেট্রো আমেজ ফুটিয়ে তুলেছেন তিনি। নির্মাতারা পোস্টারটি সামাজিক মাধ্যমে শেয়ার করে ছবির ক্যাপশনে লিখেছেন— 'আগ ভি, দিলো কি জান ভি!' (আগুনও বটে, আবার হৃদয়ের স্পন্দনও!)।
সঞ্জয় লীলা বানসালি পিরিয়ড ড্রামার সীমাবদ্ধতা থেকে বেরিয়ে এসে বর্তমান সময়ের প্রেক্ষাপটে ‘লাভ অ্যান্ড ওয়ার’ নির্মাণ করছেন। এটি আলিয়া ভাটের সঙ্গে বানসালির দ্বিতীয় কাজ। ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার পর আবারও বাস্তব জীবনের স্বামী রণবীর কাপুরের সঙ্গে পর্দা ভাগাভাগি করছেন আলিয়া ভাট।
এর আগে একই সিনেমা থেকে রণবীর কাপুরের প্রথম লুক প্রকাশিত হয়েছিল। প্রধান তারকাদের লুক উন্মোচনের মাধ্যমে সিনেমাটির অফিসিয়াল প্রচার অভিযান চলছে। তবে এবার আলিয়ার উপস্থিতি সামাজিক মাধ্যমে তার ভক্তদের উন্মাদনা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন