০৭:১৭ পি.এম
কৃষকের জীবনমান উন্নয়নে সরকার অক্লান্ত পরিশ্রম করে আসছে, এমনটাই জানিয়েছেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষির উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন। এর ধারাবাহিকতায় কৃষকদের কৃষি কার্ড দেওয়া হচ্ছে। খুব শীঘ্রই কালিগঞ্জ উপজেলার কৃষকদের মধ্যে কৃষি কার্ড চালু করা হবে বলেও তিনি উল্লেখ করেছেন।
তিনি শনিবার (১৮ জুলাই) কালীগঞ্জ কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন মৌসুমি শাক-সবজির বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে এ বিষয়ে আলোকপাত করেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিলেন উপজেলা কৃষি অফিসার তুষার কান্তি রায়।
কৃষি পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে ২০২৫-২৬ অর্থবছরে অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের মধ্যে বিভিন্ন মৌসুমি শাক-সবজির বীজ ও প্রয়োজনীয় সার বিতরণ করা হয়। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন