ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

‘জাদুকর’ থেকে বিচ্ছেদ, প্রীতম-শেহতাজের মধ্যে কী ঘটছে


‘জাদুকর’ থেকে বিচ্ছেদ, প্রীতম-শেহতাজের মধ্যে কী ঘটছে

‘আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো’ এই সংলাপটি যেন ২০১৭ সালে প্রীতম হাসানের গান ‘জাদুকর’-এর মিউজিক ভিডিওর মাধ্যমে বাস্তব জীবনে ভিন্ন অর্থ পেয়েছিল। শেহতাজ মনিরা হাশেমের সঙ্গে প্রীতম হাসানের পরিচয় ঘটে ওই গানের শুটিংয়ের সময়। পরিচয় থেকে বন্ধুত্ব এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ সম্পর্কের পর, ২০২২ সালের অক্টোবরে তারা বিয়ের মাধ্যমে নতুন জীবন শুরু করেন।

বিয়ের পর প্রীতম ও শেহতাজ সামাজিক যোগাযোগমাধ্যমে সুখী দম্পতি হিসেবে পরিচিত ছিলেন। তাদের একসঙ্গে ঘোরাঘুরি, বন্ধুদের সঙ্গে আড্ডা এবং বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিতির ছবি নিয়মিত প্রকাশিত হয়েছে। তাই হঠাৎ করে তাদের বিচ্ছেদের খবর প্রকাশিত হওয়ায় অনেকের কাছে এটি বিস্ময়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

গত রোববার রাতে, নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে আলাদা পোস্টের মাধ্যমে বৈবাহিক সম্পর্কের ইতি টানার কথা জানান প্রীতম ও শেহতাজ। উভয় পোস্টেই পরস্পরের প্রতি সম্মান এবং শুভকামনার কথা উল্লেখ করা হয়। পাশাপাশি ব্যক্তিগত বিষয় নিয়ে গোপনীয়তা বজায় রাখার অনুরোধও জানানো হয়।

আরও পড়ুন: বিচ্ছেদের পর নীরবতা ভেঙে সোশ্যাল মিডিয়ায় শেহতাজের ছবি

তবে ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলার পর জানা যায়, বিচ্ছেদের সিদ্ধান্তটি হঠাৎ করে আসেনি। সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল আগেই। বিশেষ করে ২০২৪ সালের তৃতীয়ার্ধ থেকে তাদের দাম্পত্য জীবনে টানাপোড়েন স্পষ্ট হতে শুরু করে বলে জানা গেছে।

২০১৭ সালে ‘জাদুকর’-এর শুটিংয়ের পর থেকেই প্রীতম ও শেহতাজের যোগাযোগ বাড়তে থাকে। একসময় তাদের সম্পর্ক বন্ধুত্বের গণ্ডি ছাড়িয়ে প্রেমে রূপ নেয়। প্রীতম নিজেই জানিয়েছিলেন, ‘জাদুকর’-এর শুটিং শেষে শেহতাজকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি।

২০২২ সালের ২৯ অক্টোবর, শ্রীমঙ্গলের একটি পাঁচ তারকা হোটেলে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। পাহাড় ও চা-বাগানের পরিবেশে আয়োজিত সেই অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। শেহতাজ বিয়ের পোশাকের নকশাও নিজেই করেছিলেন। বিয়ের ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।

এরপর ২০২৩ সালে, তারা নিজেদের বাসায় ওঠেন। সংসারের পাশাপাশি নিজেদের কাজও চালিয়ে যাচ্ছিলেন। তবে সময়ের সাথে সাথে তাদের পেশাগত জীবনে পরিবর্তন আসে। বিশেষ করে ‘তুফান’ সিনেমার মাধ্যমে প্রীতমের ক্যারিয়ারে বড় পরিবর্তন আসে। সিনেমাটির গান ও অভিনয়ের মাধ্যমে তিনি আরও বড় পরিসরের দর্শকের কাছে পৌঁছান। স্টেজ শো, দেশ-বিদেশে অনুষ্ঠান এবং ব্যস্ততা বাড়তে থাকে। ‘বরবাদ’-এর ‘চাঁদমামা’ ও ‘দ্বিধা’ এবং ‘প্রিন্স’-এর ‘জ্বালা জ্বালা’ গানগুলোও তার জনপ্রিয়তা বৃদ্ধি করে।

আরও পড়ুন: বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’ নির্বাচিত হয়েছে ভিজিআইকে উৎসবে

ঘনিষ্ঠজনদের দাবি, প্রীতমের ব্যস্ততার সঙ্গে সঙ্গে তাদের দাম্পত্য জীবনে একসঙ্গে সময় কাটানোর সুযোগ কমে যায়। একই সময়ে, শেহতাজ প্রীতমের আচরণে পরিবর্তন লক্ষ্য করেছিলেন বলে জানান তাদের কাছের কয়েকজন।

এই পরিস্থিতিতে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি ও মতবিরোধ বাড়তে থাকে। বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সময় তাদের মধ্যে কথাকাটাকাটির ঘটনা ঘটেছে বলেও জানা গেছে। এমনকি এক ঘটনায় বন্ধুদের উপস্থিতিতে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব আরও বাড়ে।

তবে সম্পর্ক ভেঙে যাওয়ার আগে সেটি টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন দুজনই। কাছের মানুষদের কেউ কেউ আশা করেছিলেন, সময়ের সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। কিন্তু শেষ পর্যন্ত সেই চেষ্টা সফল হয়নি।

বিচ্ছেদের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সম্পর্কের টানাপোড়েনের কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। বিভিন্ন সময়ে একসঙ্গে ঘোরাঘুরি এবং অনুষ্ঠানে তাদের উপস্থিতি দেখা গেছে। চলতি বছরের জানুয়ারিতে জেফার রহমান ও রাফসান সাবাবের বিয়ের অনুষ্ঠানে তারা একসঙ্গে উপস্থিত ছিলেন। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমের ছবির সঙ্গে তাদের ব্যক্তিগত জীবনের বাস্তবতার পার্থক্য ছিল বলেই মনে করছেন ঘনিষ্ঠজনেরা।

আরও পড়ুন: রাখি সাওয়ান্তের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি

অন্যদিকে, বিয়ের আগে গান ও অভিনয়ে ব্যস্ত থাকলেও বিয়ের পর শেহতাজ দুই মাধ্যম থেকেই অনেকটা নিজেকে গুটিয়ে নেন। সম্প্রতি কানাডায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান। দেশে ফেরার পরই তাদের বিচ্ছেদের সিদ্ধান্তের বিষয়টি প্রকাশ্যে আসে।

প্রায় এক দশকের পরিচয়, প্রেম, বিয়ে ও সংসারের পর এখন আলাদা পথে হাঁটছেন প্রীতম ও শেহতাজ। ঘনিষ্ঠজনদের ভাষ্য, বিচ্ছেদের সিদ্ধান্তের পর দুজনই নিজেদের মতো করে নতুন জীবন শুরু করার প্রস্তুতি নিচ্ছেন। শেহতাজ আবার অভিনয় ও গানে ফেরার পরিকল্পনা করছেন। অন্যদিকে, প্রীতমও নতুন গান ও সংগীতের কাজ নিয়ে ব্যস্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাঙামাটি এপিবিএন হারানো মোবাইলসহ অর্থ উদ্ধার করে মালিকদের হস্তান্তর করলো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫২ পি.এম


রাঙামাটি এপিবিএন হারানো মোবাইলসহ অর্থ উদ্ধার করে মালিকদের হস্তান্তর করলো

রাঙামাটি, ৭ অক্টোবর, ২০২৬ : দেশের বিভিন্ন অঞ্চলে উদ্ধারকৃত ৫৩টি মোবাইল ফোন এবং ভুলবশত বিকাশে চলে যাওয়া ১৭ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে রাঙামাটি ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আজ বুধবার বেলা ১১টায় জেলা শহরের রিজার্ভ বাজার মসজিদ মার্কেটের ১৮ এপিবিএন ব্যাটালিয়নের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ১৮ এপিবিএন রাঙামাটির অধিনায়ক (পুলিশ সুপার) মো. রেজাউল করিম উদ্ধারকৃত মোবাইল ও অর্থ প্রকৃত মালিকদের হাতে তুলে দেন।

এ সময় পুলিশ সুপার উল্লেখ করেন, সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে ১৮ এপিবিএন-এর সাইবার ক্রাইম সেল নিরলসভাবে কাজ করে এই সাফল্য অর্জন করেছে। পাশাপাশি প্রযুক্তিগত ট্র্যাকিংয়ের মাধ্যমে ২ জন নিখোঁজ ব্যক্তি উদ্ধার করা হয়েছে এবং ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’-এর মাধ্যমে ১ জন নাগরিককে জরুরি সেবা প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে ১৮ এপিবিএন-এর সাইবার ক্রাইম সেল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে সাধারণ মানুষের প্রযুক্তিগত সেবা প্রাপ্তি আরও সহজ ও দ্রুত করতে আমাদের এ ইতিবাচক প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

এ সময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি ১৮ এপিবিএন এর সহ-অধিনায়ক মো. এনায়েত করিম, পিপিএমসহ ব্যাটালিয়নের সকল নিরস্ত্র পুলিশ পরিদর্শক ও সাইবার ক্রাইম সেলের সদস্যরা।

হস্তান্তর অনুষ্ঠানে সেবাগ্রহীতারা পুলিশ বাহিনীর এ কার্যক্রমে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনামগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত, সেবাপ্রার্থীদের সমস্যা শুনলেন জেলা প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৩ পি.এম


সুনামগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত, সেবাপ্রার্থীদের সমস্যা শুনলেন জেলা প্রশাসক

সুনামগঞ্জ, ৭ অক্টোবর ২০২৬ : আজ সুনামগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে একটি গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

এই গণশুনানির আয়োজন করা হয় আজ বুধবার জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জে, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী।

গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত সেবাপ্রার্থীরা তাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও প্রশাসনিক বিভিন্ন সমস্যা এবং সহায়তার জন্য আবেদন উপস্থাপন করেন।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান আগত সেবাপ্রার্থীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।

বিভিন্ন বিষয়ে তাৎক্ষণিক সমাধানের উদ্যোগও গ্রহণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল এবং বিভিন্ন এলাকা থেকে আগত সেবা প্রার্থীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৫ পরিবারের মাঝে ১ কোটি ১০ লাখ টাকার চেক হস্তান্তর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৩ পি.এম


মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৫ পরিবারের মাঝে ১ কোটি ১০ লাখ টাকার চেক হস্তান্তর

মেহেরপুর, ৭ অক্টোবর, ২০২৬ : জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৫টি পরিবারের জন্য ১ কোটি ১০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসন এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর উদ্যোগে আজ বুধবার বেলা ১১ টায় বিআরটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে এই চেক হস্তান্তর করা হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক শিল্পী রানী রায় উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এ চেক তুলে দেন।

এ সময় জেলা প্রশাসক বলেন, "সড়ক দুর্ঘটনা রোধে চালকসহ সবাইকে সচেতন হতে হবে।" তিনি বিশেষভাবে ১৮ বছরের নিচে কাউকে মোটরসাইকেল চালাতে না দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

ক্ষতিগ্রস্ত ৩৫টি পরিবারের মধ্যে নিহত ১৮টি পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে মোট ৯০ লাখ টাকা এবং গুরুতর আহত ১৭টি পরিবারের মাঝে ২০ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আবু সাঈদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাখাপি ইবনে সাজ্জাদ, বিআরটিএর সহকারি পরিচালক লিটন বিশ্বাস, টিআই আব্দুল হান্নান, বিআরটিএর মোটরযান পরিদর্শক সাইদুর রহমান, জেলা বাস মালিক সমিতির সহ-সভাপতি আবুল হাসেম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরোজপুরে জেলা প্রশাসকের সঙ্গে আইনজীবী সমিতির মতবিনিময় সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৪ পি.এম


পিরোজপুরে জেলা প্রশাসকের সঙ্গে আইনজীবী সমিতির মতবিনিময় সভা

পিরোজপুর, ৭ অক্টোবর, ২০২৬ : জেলার নবাগত জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী’র সঙ্গে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক -সাইফ মিজান স্মৃতি সভা কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এ সভায় উপস্থিত ছিলেন, জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. আবুল কালাম আকন, সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাড. সৈয়দ সাব্বির আহম্মেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. এম শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাড.এমডি আউয়াল, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত) অ্যাড.মনিরুল ইসলাম খান, জেলা আইনজীবী ফোরামের সদস্য অ্যাড. সৈয়দ আশিক আহম্মেদ, অ্যাড. রেজাউল ইসলাম শামীম, আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক অ্যাড. আকরাম আলী মোল্লাসহ সমিতির অন্যান্য আইনজীবীরা।

মতবিনিময়কালে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ন্যায়বিচার প্রতিষ্ঠা, মামলা জট নিরসন এবং জেলা প্রশাসন ও আইনজীবীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা আরও সুদৃঢ় করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

এ সময় জেলা প্রশাসক মো.গোলাম রব্বানী বলেন, "ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীরা প্রশাসনের গুরুত্বপূর্ণ সহযোগী। জেলার উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে আইনজীবী সমিতির সহযোগিতা অপরিহার্য।"

জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান এবং জেলার সার্বিক উন্নয়নে প্রশাসনের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%