ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৫ পরিবারের মাঝে ১ কোটি ১০ লাখ টাকার চেক হস্তান্তর


মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৫ পরিবারের মাঝে ১ কোটি ১০ লাখ টাকার চেক হস্তান্তর

মেহেরপুর, ৭ অক্টোবর, ২০২৬ : জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৫টি পরিবারের জন্য ১ কোটি ১০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসন এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর উদ্যোগে আজ বুধবার বেলা ১১ টায় বিআরটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে এই চেক হস্তান্তর করা হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক শিল্পী রানী রায় উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এ চেক তুলে দেন।

আরও পড়ুন: কালীগঞ্জের নলতা কালীবাড়ি শারদীয় দূর্গা পূজামণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক মিছ কাওছার আজিজ

এ সময় জেলা প্রশাসক বলেন, "সড়ক দুর্ঘটনা রোধে চালকসহ সবাইকে সচেতন হতে হবে।" তিনি বিশেষভাবে ১৮ বছরের নিচে কাউকে মোটরসাইকেল চালাতে না দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

ক্ষতিগ্রস্ত ৩৫টি পরিবারের মধ্যে নিহত ১৮টি পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে মোট ৯০ লাখ টাকা এবং গুরুতর আহত ১৭টি পরিবারের মাঝে ২০ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আবু সাঈদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাখাপি ইবনে সাজ্জাদ, বিআরটিএর সহকারি পরিচালক লিটন বিশ্বাস, টিআই আব্দুল হান্নান, বিআরটিএর মোটরযান পরিদর্শক সাইদুর রহমান, জেলা বাস মালিক সমিতির সহ-সভাপতি আবুল হাসেম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

আরও পড়ুন: বাগেরহাটে পাসপোর্ট অফিসের সার্ভার কক্ষে আগুন, ২৫ অক্টোবর থেকে সেবা শুরু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরোজপুরে জেলা প্রশাসকের সঙ্গে আইনজীবী সমিতির মতবিনিময় সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৪ পি.এম


পিরোজপুরে জেলা প্রশাসকের সঙ্গে আইনজীবী সমিতির মতবিনিময় সভা

পিরোজপুর, ৭ অক্টোবর, ২০২৬ : জেলার নবাগত জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী’র সঙ্গে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক -সাইফ মিজান স্মৃতি সভা কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এ সভায় উপস্থিত ছিলেন, জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. আবুল কালাম আকন, সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাড. সৈয়দ সাব্বির আহম্মেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. এম শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাড.এমডি আউয়াল, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত) অ্যাড.মনিরুল ইসলাম খান, জেলা আইনজীবী ফোরামের সদস্য অ্যাড. সৈয়দ আশিক আহম্মেদ, অ্যাড. রেজাউল ইসলাম শামীম, আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক অ্যাড. আকরাম আলী মোল্লাসহ সমিতির অন্যান্য আইনজীবীরা।

মতবিনিময়কালে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ন্যায়বিচার প্রতিষ্ঠা, মামলা জট নিরসন এবং জেলা প্রশাসন ও আইনজীবীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা আরও সুদৃঢ় করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

এ সময় জেলা প্রশাসক মো.গোলাম রব্বানী বলেন, "ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীরা প্রশাসনের গুরুত্বপূর্ণ সহযোগী। জেলার উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে আইনজীবী সমিতির সহযোগিতা অপরিহার্য।"

জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান এবং জেলার সার্বিক উন্নয়নে প্রশাসনের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণের তথ্য মাসে ২ বার জমা দিতে নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৪ পি.এম


কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণের তথ্য মাসে ২ বার জমা দিতে নির্দেশ

ঢাকা, ৭ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে থাকা সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় রোপণকৃত গাছপালার সঠিক হিসাব এবং হালনাগাদ তথ্য পাঠানোর নির্দেশনা জারি করা হয়েছে।

আজ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে দেশের সকল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও অধ্যক্ষদের এই নির্দেশনা প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিদ্ধান্তের আলোকে বোর্ডের অধীনস্থ সব প্রতিষ্ঠানে ফলজ ও বনজ বৃক্ষরোপণ এবং এ সংক্রান্ত প্রতিবেদন পাঠানোর জন্য পূর্বে নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু, প্রাপ্ত তথ্যের পর্যালোচনায় দেখা গেছে যে, অনেক প্রতিষ্ঠান এখনও এ বিষয়ে প্রতিবেদন বোর্ডে জমা দেয়নি।

এ পরিস্থিতিতে, বোর্ড কর্তৃক নির্ধারিত সুনির্দিষ্ট ছকের ভিত্তিতে রোপণকৃত বৃক্ষের প্রজাতি, সংখ্যা, তারিখ, জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেটসহ সুনির্দিষ্ট স্থান, পরিচর্যাকারী ও মনিটরিং কর্মকর্তার নাম এবং ফোন নম্বরসহ বিস্তারিত প্রতিবেদন প্রতি মাসের ১৫ ও ৩০ তারিখের মধ্যে ই-মেইলে ([email protected]) পাঠানোর জন্য প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যেতে পরামর্শ নারী চিকিৎসকের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:০৫ পি.এম


প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যেতে পরামর্শ নারী চিকিৎসকের

প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যেতে বললেন এক নারী চিকিৎসক। কুমিল্লার চৌদ্দগ্রামে প্রসবের সময় নবজাতকের মৃত্যুর ঘটনায় মঙ্গলবার (৬ অক্টোবর) সংবাদ প্রচার করায় একই দিন সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এই মন্তব্য করেন খাইরাতুন হিসান কেয়া নামের সংশ্লিষ্ট ওই চিকিৎসক। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা সমালোচনা।

জানা গেছে, শনিবার (৩ সেপ্টেম্বর) স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে এই চিকিৎসকের তত্বাবধানে স্বাভাবিক প্রসব করানোর সময় নবজাতকের মাথায় গভীর ক্ষত ও মৃত্যুর ঘটনা ঘটে এবং আশঙ্কাজনক অবস্থায় প্রসূতি কুমিল্লায় চিকিৎসাধীন।

ওই পোস্টে ডা: কেয়া লেখেন, "আপনারা একটা কাজ করবেন এখন থেকে ডেলিভারির ব্যথা ঊঠলে সাংবাদিকদের কাছে যাবেন অথবা ব্যথা কেনো উঠছে না, পানি কেনো ভাঙ্গছে এই যাবতীয় সিদ্ধান্ত সাংবাদিক থেকে নিয়ে উনাকেই বলবেন চিকিৎসাটা করতে"।

একই পোস্টের আরেক অংশে তিনি লিখেন, "আমি নিজে দাঁড়িয়ে থেকে নরমাল ডেলিভারি করেছি। আপনারা কতবড় নিমকহারাম মানুষজন!!!.. এখন থেকে আমি বলে দিচ্ছি যে সব রুগী ৫ মাসের পর থেকে আমার ফলোয়াপে থাকবে শুধু তাদের দায়িত্ব আমি নিবো। অন্য কারো রুগী আমার কাছে আসবেন না, দয়া করে। আমি তাদের দেখবোও না, ডেলিভারি ও করবো না।

জানা যায়, চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের খামার পুস্করনী গ্রামের প্রবাসী মোস্তাফিজুর রহমানের স্ত্রী নাজমা আক্তার গর্ভধারণের পর থেকে চৌদ্দগ্রাম হাইস্কুল রোডস্থ বেসরকারি আল-নূর হসপিটালের গাইনী চিকিৎসক আফরোজা হাশেম নুপুর এর তত্বাবধানে নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন। গত ২২ সেপ্টেম্বর সর্বশেষ নাজমা আক্তার আফরোজা হাশেম নুপুরের নিকট চিকিৎসার জন্য এলে তিনি আল্ট্রাসাউন্ড পরীক্ষা করেন এবং গর্ভের শিশুটি পানি শূণ্যতার কারণে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জানান। এ সময় তিনি রোগীকে সিজারিয়ান অপারেশন এর জন্য মানসিক প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন।

তবে একই হসপিটালের অপর চিকিৎসক খাইরাতুন হিসান কেয়া ওই প্রসূতিকে নরমাল ডেলিভারির শতভাগ নিশ্চয়তা দিয়ে বাড়িতে চলে যাওয়ার পরামর্শ দেন।

গত শনিবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে নাজমা আক্তারের প্রসব বেদনা ওঠে। তখন স্বজনরা চিকিৎসক খাইরাতুন হিসান কেয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করেন; এবং তার পরামর্শে ভোররাত আনুমানিক ৫টার সময় ওই হসপিটালে ভর্তি করা হয়। তবে ডা: কেয়া হসপিটালে আসেন সকাল ১১টার পর। এরপর ওই চিকিৎসকের তত্বাবধানে দীর্ঘসময় ধরে চলে স্বাভাবিক প্রসবের চেষ্টা। দুপুর ২:৩০ মিনিটের সময় টানাহেঁচড়ার ফলে নবজাতকের মাথায় গুরুতর আঘাত ও রক্তাক্ত জখম হয়। একপর্যায়ে ডা. কেয়া চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী চিকিৎসক নাহিদা সুলতানাকে হাসপাতালে নিয়ে আসেন। রোগীর অবস্থা দেখে তাকে দ্রুত আইসিইউ সংযুক্ত হাসপাতালে নিয়ে সিজার করাতে বলেন ওই চিকিৎসক। এরপরও ডা. কেয়া স্বাভাবিক প্রসবের চেষ্টা করায় নবজাতক জরায়ু মুখে আটকা পড়ে এবং তার মৃত্যু হয়। এদিকে অতিরিক্ত রক্তক্ষরণে প্রসূতি নাজমা আক্তারের শারিরীক অবস্থার অবনতি নয়। এমতাবস্থায় উন্নত চিকিৎসার জন্য স্বজনরা নাজমা আক্তারকে কুমিল্লার ইনসাফ স্পেশালাইজড্ হাসপাতালে নিয়ে ভর্তি করান। সেখানকার চিকিৎসকের সহায়তায় দ্রুত অপারেশনের মাধ্যমে মৃত নবজাতকের প্রসব সম্পন্ন করেন। বর্তমানে প্রসূতি নাজমা আক্তার সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

প্রসূতি নাজমা আক্তারের প্রবাসী স্বামী মোস্তাফিজুর রহমান মুঠোফোনে সাংবাদিকদের জানান, প্রথম বাচ্চা জন্ম নিবে বলে আমি বেশ উচ্ছ্বসিত ছিলাম। ডা. কেয়ার অবহেলায় আমার সন্তানের মৃত্যু হয়। আমার স্ত্রীও এখন আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। বিষয়টি নিয়ে পুরো পরিবার চিন্তিত। আমরা এ ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে দোষী চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।

সোমবার (৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রসূতির স্বজনরা চিকিৎসক কেয়ার ভুল চিকিৎসার অভিযোগ তুললে ঘটনাটি প্রকাশ্যে আসে। এ নিয়ে স্থানীয় সাংবাদিকরা সংবাদ প্রচার করলে নিজের ফেসবুক আইডিতে সাংবাদিকদের উদ্দেশ্য করে উপরোক্ত মন্তব্য করেন ওই চিকিৎসক।

সাংবাদিকদের নিয়ে ফেসবুক পোস্টের বিষয়ে বুধবার দুপুরে ওই চিকিৎসকের কাছে জানতে চাইলে তিনি ফেসবুক পোস্টের কথা স্বীকার করে বলেন, 'যা লিখেছি আমার ফেসবুকে আছে।' ঐখানে দেখে নিন।

এ চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল বলেন, বিষয়টি আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিজ দলের প্রার্থীরাই মুখ ফিরিয়ে নিচ্ছেন, সংকটে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


নিজ দলের প্রার্থীরাই মুখ ফিরিয়ে নিচ্ছেন, সংকটে ট্রাম্প

আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আসনে অংশগ্রহণকারী অধিকাংশ রিপাবলিকান প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কৌশলগত দূরত্ব বজায় রাখছেন। বার্তা সংস্থা রয়টার্সের একটি বিশেষ পর্যালোচনায় এই তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিক বা প্রাইমারি নির্বাচনে জয়লাভ করার পর অন্তত এক ডজন রিপাবলিকান প্রার্থী তাঁদের অফিসিয়াল প্রচার ওয়েবসাইট ও সামাজিক মাধ্যম থেকে ট্রাম্পের নাম, ছবি কিংবা তাঁর দেওয়া সমর্থনের (Endorsement) বিষয়গুলো সরিয়ে ফেলেছেন। নিরপেক্ষ বা স্বতন্ত্র ভোটারদের আকৃষ্ট করার উদ্দেশ্যে প্রার্থীরা এই কৌশল গ্রহণ করছেন বলে প্রচার সঙ্গীরা গোপনে রয়টার্সকে জানিয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মন্তব্য করছেন, যেসব আসনে ট্রাম্পের জনপ্রিয়তা কম এবং যেখানে নির্বাচন তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, সেখানে ট্রাম্পের সঙ্গে অতিরিক্ত সখ্য নির্বাচনী ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। রিপাবলিকান প্রতিনিধি মাইক ললার এক বক্তব্যে ট্রাম্প সমর্থকদের উদ্দেশ্যে বলেন, "সত্যি কথা হলো, প্রেসিডেন্ট এবং আমি সব বিষয়ে সবসময় একমত হতে পারি না এবং এটি স্বাভাবিক।"

তবে ট্রাম্পের ঘনিষ্ঠরা এই দূরত্বের বিষয়টি প্রকাশ্যে অস্বীকার করলেও, ভেতরের খবর হলো— নির্বাচনে জয়ী হতে স্বতন্ত্র ও মধ্যপন্থী ভোটারদের নিজেদের পক্ষে টানতেই রিপাবলিকানরা ট্রাম্পের ভাবমূর্তি এড়িয়ে চলছেন। সূত্র: রযটার্স।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%