০৫:৫৪ পি.এম
ঢাকা, ৭ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে থাকা সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় রোপণকৃত গাছপালার সঠিক হিসাব এবং হালনাগাদ তথ্য পাঠানোর নির্দেশনা জারি করা হয়েছে।
আজ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে দেশের সকল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও অধ্যক্ষদের এই নির্দেশনা প্রদান করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিদ্ধান্তের আলোকে বোর্ডের অধীনস্থ সব প্রতিষ্ঠানে ফলজ ও বনজ বৃক্ষরোপণ এবং এ সংক্রান্ত প্রতিবেদন পাঠানোর জন্য পূর্বে নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু, প্রাপ্ত তথ্যের পর্যালোচনায় দেখা গেছে যে, অনেক প্রতিষ্ঠান এখনও এ বিষয়ে প্রতিবেদন বোর্ডে জমা দেয়নি।
আরও পড়ুন: কিশোর গ্যাংয়ের হামলার শিকার সাংবাদিক রুহেল, ঢামেক আইসিইউতে
এ পরিস্থিতিতে, বোর্ড কর্তৃক নির্ধারিত সুনির্দিষ্ট ছকের ভিত্তিতে রোপণকৃত বৃক্ষের প্রজাতি, সংখ্যা, তারিখ, জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেটসহ সুনির্দিষ্ট স্থান, পরিচর্যাকারী ও মনিটরিং কর্মকর্তার নাম এবং ফোন নম্বরসহ বিস্তারিত প্রতিবেদন প্রতি মাসের ১৫ ও ৩০ তারিখের মধ্যে ই-মেইলে ([email protected]) পাঠানোর জন্য প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন