ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

মাটিরাঙ্গায় ৪ ডাকাত গ্রেপ্তার, ২০ লাখ টাকার লুণ্ঠিত মালামাল উদ্ধার


মাটিরাঙ্গায় ৪ ডাকাত গ্রেপ্তার, ২০ লাখ টাকার লুণ্ঠিত মালামাল উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এক ব্যবসায়ীর ২০ লাখ টাকা ডাকাতির ঘটনার সাত দিনের মধ্যে চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।

মাটিরাঙ্গা থানা পুলিশ সোমবার দুপুরে জানায়, রোববার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। উল্লেখ্য, গত ১২ অক্টোবর ওই ডাকাতির ঘটনা ঘটে।

এই অভিযানে চার ডাকাতকে গ্রেপ্তারের পাশাপাশি ডাকাতির কাজে ব্যবহৃত দুটি দেশীয় অস্ত্র, ছুরি, বিভিন্ন মালামাল, তিনটি মোটরসাইকেল, ছয়টি মোবাইল ফোন এবং নগদ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি নেতা আলহাজ্ব মোঃ খসরুল আলমের শুভেচ্ছা

আটক ব্যক্তিরা হলেন—মাটিরাঙ্গার বেলছড়ির আমবাগান এলাকার ফরিদ মিয়ার ছেলে মো. আলী হোসেন, মৃত নুরুল আলমের ছেলে ইউসুফ মিয়া (নয়ন), আব্দুল হালিমের ছেলে আবু মুছা এবং মাটিরাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পলাশপুর এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে নোমান ইসলাম রাব্বি।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন জানান, ডাকাতির ঘটনার আসামিদের মাটিরাঙ্গার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য কার্যক্রম তদন্তাধীন রয়েছে।

এমই

আরও পড়ুন: রাজবাড়ীর কালুখালীতে মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষ, ট্রাকের চাপায় মাদ্রাসাছাত্র নিহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি নিয়োগে অভিজ্ঞতার শর্ত শিথিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৫ পি.এম


রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি নিয়োগে অভিজ্ঞতার শর্ত শিথিল

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতার শর্ত শিথিল করেছে। নতুন নীতিমালায় বিশেষ দক্ষতা, পেশাগত যোগ্যতা, নেতৃত্বের সক্ষমতা ও সুনামসম্পন্ন প্রার্থীদের জন্য এমডি পদের অব্যবহিত আগের পদে দুই বছরের অভিজ্ঞতা থাকার বাধ্যবাধকতা শিথিল করার সুযোগ রাখা হয়েছে। এর ফলে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে দুই বছরের অভিজ্ঞতা না থাকলেও যোগ্য কর্মকর্তাদের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের এমডি পদে নিয়োগের জন্য বিবেচনার সুযোগ সৃষ্টি হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) ‘রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক পদে মনোনয়ন, নিয়োগ, পদোন্নতি ও পদায়ন নীতিমালা, ২০২৬’ জারি করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। নতুন নীতিমালায় গত ২৬ জুলাই জারি করা নীতিমালাটি রহিত করা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের এমডি বা সিইও পদে নিয়োগের জন্য প্রার্থীকে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সক্রিয় কর্মকর্তা হিসেবে কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি তাঁকে বর্তমানে বা আগে কোনো ব্যাংকের এমডি বা সিইও পদে কর্মরত থাকতে হবে, অথবা ওই পদের অব্যবহিত আগের পদে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে বিশেষ দক্ষতা, পেশাগত যোগ্যতা, নেতৃত্বের সক্ষমতা ও সুনামসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে এ দুই বছরের অভিজ্ঞতার শর্ত শিথিল করা যাবে।

এমডি পদে নিয়োগের জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না। এ ছাড়া প্রার্থীর চাকরিজীবনের সব পর্যায়ে সততা, সুনাম ও সন্তোষজনক কর্ম-রেকর্ড থাকতে হবে। তথ্যপ্রযুক্তি নিরাপত্তা, সাইবার ঝুঁকি ব্যবস্থাপনা এবং অর্থ পাচার প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন মোকাবেলা সম্পর্কেও পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। নতুন নীতিমালায় এমডি নিয়োগের প্রক্রিয়ায় বাছাই কমিটির সুপারিশ, প্রার্থীর গোয়েন্দা প্রতিবেদন ও দুর্নীতি দমন কমিশনের প্রতিবেদন পর্যালোচনার বিধান রাখা হয়েছে। বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে প্রার্থী মনোনয়ন দেয়া হবে। এরপর সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পরিষদ বাংলাদেশ ব্যাংকের সম্মতিক্রমে চুক্তিভিত্তিক নিয়োগ দেবে।

এদিকে রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এমডি পদে পদোন্নতির ক্ষেত্রে ডিএমডি পদে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতাসহ নবম গ্রেড থেকে অন্তত ২০ বছরের চাকরির অভিজ্ঞতার শর্ত বহাল রাখা হয়েছে। ফলে অভিজ্ঞতার শর্ত শিথিলের সুযোগটি সব রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এমডি পদের জন্য সমানভাবে প্রযোজ্য নয়। নীতিমালায় এমডি পদে চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ তিন বছর নির্ধারণ করা হয়েছে। প্রয়োজনে সরকার ও পরিচালনা পরিষদের সুপারিশ অনুযায়ী পুনর্নিয়োগের বিষয়টি বিবেচনা করা যাবে।

উল্লেখ্য, রাষ্ট্রমালিকানাধীন নয়টি ব্যাংকের মধ্যে বর্তমানে ৬টিতে এমডি পদ শূন্য রয়েছে। গত ২ সেপ্টেম্বর অগ্রণী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) ও বেসিক ব্যাংকের এমডিদের চুক্তি বাতিল করে সরকার। এরপর নতুন করে এ পদে কাউকে নিয়োগ দেয়া হয়নি। এ ছাড়া রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, রূপালী ব্যাংকের এমডিদের চুক্তি বাতিল করা হয়েছে আজ সোমবার। এদিকে বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি পদেও পরিবর্তন আনা হবে বলে গুঞ্জন চলছে। কিন্তু বিদ্যমান ডিএমডিদের মধ্যে এমডি পদে উপযুক্ত ব্যক্তি খুঁজে না পাওয়ায় শেষ পর্যন্ত নীতিমালাই সংশোধন করা হয়েছে বলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলের কালিহাতীতে বাস দুর্ঘটনায় সুপারভাইজারসহ ২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৫ পি.এম


টাঙ্গাইলের কালিহাতীতে বাস দুর্ঘটনায় সুপারভাইজারসহ ২ জন নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সুপারভাইজারসহ দুইজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

সোমবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পৌলি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশের তথ্য অনুযায়ী, জামালপুরের বকশীগঞ্জ উপজেলা থেকে যাত্রা শুরু করা যমুনা এন্টারপ্রাইজের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি পৌলি এলাকায় পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে একটি দেওয়ালের সঙ্গে ধাক্কা খায়। এ সময় বাসের সামনে অবস্থানরত সুপারভাইজার এবং অজ্ঞাত পরিচয়ের একজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের পুরোনো রাজনৈতিক কাঠামো বদলাচ্ছে: বিশ্লেষক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৬ পি.এম


ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের পুরোনো রাজনৈতিক কাঠামো বদলাচ্ছে: বিশ্লেষক

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধ মধ্যপ্রাচ্যের রাজনৈতিক কাঠামোতে ‘ঐতিহাসিক’ পরিবর্তন আনছে। রাজনৈতিক বিশ্লেষক রামি খুরি উল্লেখ করেন যে, কয়েক দশক ধরে পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়ে অঞ্চলটির দেশগুলো নিজেদের ভবিষ্যৎ নির্ধারণে ক্রমশ সক্রিয় হয়ে উঠছে।

আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে খুরি বলেন, পশ্চিমা শক্তিগুলোর দ্বারা গড়ে তোলা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ব্যবস্থা প্রায় এক শতাব্দী পরে এখন কার্যকরীতা হারাচ্ছে।

তিনি আরও বলেন, ১০০ বছর পর, এই অঞ্চলের মানুষ—বিশেষ করে ইরানি, আরব ও তুর্কিরা—এখন নিজেদের মতো করে এবং আরও বৈধ উপায়ে অঞ্চলটিকে নতুন করে সাজানোর প্রক্রিয়ায় রয়েছে। খুরি উল্লেখ করেন, বিদ্যমান ব্যবস্থাটি পশ্চিমা শক্তিগুলোকে অর্থনৈতিকভাবে লাভবান করলেও, এই অঞ্চলের মানুষের অধিকারকে যথাযথভাবে স্বীকৃতি দিতে ব্যর্থ হয়েছে।

খুরি বলেন, পুরোনো ব্যবস্থায় পশ্চিমা শক্তিগুলো অর্থনৈতিকভাবে লাভবান হলেও, মধ্যপ্রাচ্যের জনগণের অধিকার যথাযথভাবে স্বীকৃতি পায়নি। ফলে, সেই ব্যবস্থা এখন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে এবং এটি পরিবর্তনের মুখোমুখি হবে বলেই ধারণা করা হচ্ছে।

তবে এই পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, এবার প্রথমবারের মতো এ অঞ্চলের স্থানীয় জনগণ নিজেদের পরিবর্তনের প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছেন। খুরির ভাষায়, এটি সত্যিই একটি ঐতিহাসিক ঘটনা।

মধ্যপ্রাচ্যের এই রূপান্তরের পেছনে ফিলিস্তিনিদের প্রতি আন্তর্জাতিক সমর্থনকেও একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন তিনি।

খুরি বলেন, ফিলিস্তিনের সংগ্রাম বিশ্বের সর্বশেষ ঔপনিবেশিকতাবিরোধী লড়াই, অন্তত সবচেয়ে বড় লড়াইগুলোর একটি। এ কারণে, বিশ্বের বিভিন্ন প্রান্তে ফিলিস্তিনিদের আন্দোলন ব্যাপক সমর্থন ও উদ্দীপনা সৃষ্টি করছে বলে তিনি মনে করেন।

এমএমআর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতি তিন ওয়ার্ডে একটি খেলার মাঠ গড়ার পরিকল্পনা সরকারের: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৬ পি.এম


প্রতি তিন ওয়ার্ডে একটি খেলার মাঠ গড়ার পরিকল্পনা সরকারের: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

সিলেট, ১৯ অক্টোবর, ২০২৬ : খন্দকার আব্দুল মুক্তাদির, যিনি বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী, জানিয়েছেন, সরকারের পরিকল্পনা রয়েছে দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভায় প্রতি তিনটি ওয়ার্ডের জন্য একটি করে খেলার মাঠ গড়ে তোলার।

মন্ত্রী আরও উল্লেখ করেছেন যে, এই পরিকল্পনার আওতায় সিলেট সদর উপজেলার সাতটি ইউনিয়নে একটি করে মাঠ তৈরি করা হবে, যা তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে।

আজ সোমবার সিলেট সার্কিট হাউসে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এ জাতীয় পর্যায়ে সিলেট বিভাগের বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য প্রদান করেন।

বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, খেলাধুলার বিকাশে সরকার মাঠ এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে গুরুত্ব দিচ্ছে। তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ চলছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা এবং ক্রীড়াবিদদের যথাযথ মর্যাদা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফুটবল, ক্রিকেট, কাবাডি, ভলিবল, হকি ও টেনিসসহ বিভিন্ন খেলায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী খেলোয়াড়রা দেশের গর্ব ও সম্পদ। তাদের অর্জনের স্বীকৃতি প্রদান করা প্রয়োজন। নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করে দেশের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করতে হবে।

জাতীয় পর্যায়ে কাবাডি ও ফুটবলে সিলেটের বিজয়ী প্রতিযোগীদের অভিনন্দন জানিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, তাদের এই অর্জন সিলেটবাসীর জন্য গর্বের বিষয়। সিলেটে ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন এবং খেলার মাঠের সুবিধা বৃদ্ধির জন্য উদ্যোগ নেওয়া হবে। কাবাডি খেলোয়াড়দের অনুশীলনের উপযোগী ব্যবস্থা গড়ে তোলার বিষয়টিও বিবেচনায় থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান। উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী ও এম এ মালিক, সিসিক প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী এবং সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী।

এছাড়া অনুষ্ঠানে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, ক্রীড়াবিদ এবং ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%