০৫:১৫ পি.এম
দিনের শুরু কেমন হচ্ছে, তা সারাদিনের মেজাজে মর্জির ওপর প্রভাব ফেলতে পারে। কাজের চাপ, ব্যস্ততা এবং বিভিন্ন দুশ্চিন্তার মাঝে নিজের জন্য কিছু সময় বের করা অনেকের জন্য কঠিন হয়ে পড়ে। তবে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু প্রতিদিনের কিছু ছোট ছোট অভ্যাসের মাধ্যমে মানসিক স্থিরতা অর্জন করেন। বিশেষ করে অন্তঃসত্ত্বা অবস্থাতেও তিনি সেই অভ্যাসগুলো বজায় রেখেছেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে অভিনেত্রী তার সকালের তিনটি অভ্যাসের কথা শেয়ার করেছেন।
সামান্থা রুথ প্রভু বলেন, "সকালের রুটিনে খাদ্যতালিকায় ১০০ পদের খাবার থাকতে পারে, কিন্তু আমার জন্য বিশেষ কিছু নিয়ম বাধ্যতামূলক। যেখানেই থাকি না কেন, আমি এই রুটিন ভাঙি না কখনো।"
তিনি আরও বলেন, "প্রতিদিন সকালে আধাঘণ্টা থেকে এক ঘণ্টার মতো সময় নিই। আমার মন, স্নায়ুতন্ত্র— সবকিছুকে স্বাভাবিক রাখতে সাহায্য করে এ সময়টুকু। যদি আমায় দেখে মনে হয়, আমি ১০০টা কাজ করতে পারছি, তার নেপথ্যে সকালের ওই রুটিন। তারই কৃতিত্ব রয়েছে। তার জোরেই আমি সারাদিন ভালো থাকার চেষ্টা করি।"
আরও পড়ুন: নেপালে আয়ুষ্মান-সারার সিনেমা 'উড়তা তীর' প্রদর্শনে নিষেধাজ্ঞা
চলুন জেনে নেওয়া যাক, সামান্থার সকালের রুটিন ঠিক কেমন—
এক পাতার জার্নাল লেখা
সামান্থার সকাল শুরু হয় কৃতজ্ঞতা জ্ঞাপন করে। তিনি এই কৃতজ্ঞতা খাতার একটি পাতায় লিপিবদ্ধ করেন। প্রতিদিন এমন কিছু বিষয় তিনি লেখেন, যেসবের জন্য কৃতজ্ঞবোধ করেন। তবে প্রথম দিকে এই অভ্যাসটি তার কাছে সহজ ছিল না। জীবনের একটি কঠিন সময়ে একজনের পরামর্শে তিনি ডায়েরি লেখা শুরু করেন। তখন মানসিকভাবে ভালো না থাকায় ইতিবাচক কিছু খুঁজে বের করে লেখা বেশ কঠিন মনে হতো। প্রথম কয়েক মাস এ অভ্যাস বজায় রাখতেও যথেষ্ট কষ্ট হয়েছিল। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতির দিকে তাকানোর দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করে।
অভিনেত্রী বলেন, শারীরিকভাবে সুস্থ হয়ে ওঠার আগেই তিনি মানসিকভাবে সুস্থবোধ করতে শুরু করেছিলেন। এখন ব্যস্ততা যতই থাকুক, তিনি এ অভ্যাস থেকে বিরতি নিতে চান না।
আরও পড়ুন: প্রেমের প্রস্তাবে ‘না’ বলায় অভিনেত্রী ম্রুণালকে মানসিক হেনস্তা
রোদে সময় কাটানো
ডায়েরি লেখার পর সামান্থা কিছুক্ষণ সকালের রোদে সময় কাটান। দিনের শুরুতে প্রাকৃতিক আলো দেহের জৈবিক ঘড়ি অর্থাৎ ঘুম-জাগরণের ছন্দ বজায় রাখতে সাহায্য করে। তবে কতক্ষণ রোদে থাকা প্রয়োজন, তা ঋতু, ত্বকের ধরন এবং সূর্যালোকের তীব্রতার ওপর নির্ভর করে। তাই দীর্ঘক্ষণ কড়া রোদে থাকার প্রয়োজন নেই।
ধ্যান
অভিনেত্রীর সকালের রুটিনের আর একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ধ্যান করা। ডায়েরি লেখা এবং রোদে সময় কাটানোর পাশাপাশি ধ্যানের জন্যও তিনি সময় বরাদ্দ রাখেন। তিনি বলেন, এ অভ্যাসগুলো তাকে মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
আরও পড়ুন: ভারতে শাহরুখ, সালমান ও কঙ্গনার নিরাপত্তা ব্যবস্থা কেমন?
প্রতিদিন প্রায় ৪৫ মিনিট থেকে এক ঘণ্টা সময় দেন তিনি নিজের এই রুটিনে। কোথায় রয়েছেন কিংবা কতটা ব্যস্ত, তা নির্বিশেষে অভ্যাসগুলো বজায় রাখার চেষ্টা করেন অভিনেত্রী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন