০৫:১৮ পি.এম
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ডাঙা মাজড়া গ্রামে জমি নিয়ে বিরোধের কারণে জাকির হোসেন (৫০) নামের এক মসজিদের ইমামকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে বাশার সিকদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
রোববার (১৮ অক্টোবর) সকালে এই ঘটনা ঘটে। আহত জাকির হোসেন ওই গ্রামের মৃত সিরাজ মোল্যার পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বাশার সিকদারের সঙ্গে জমি নিয়ে জাকির হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই প্রেক্ষিতে রোববার ভোরে বাশার সিকদার অস্ত্র নিয়ে জাকির হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আরও পড়ুন: কেন্দুয়ায় জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ আটক ৬
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জাকির হোসেনকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, তিনি একজন সাংবাদিকের মাধ্যমে ঘটনার খবর পান। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন