প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত হয়েছে এক জাঁকজমকপূর্ণ বাংলাদেশি সাংস্কৃতিক সন্ধ্যা। এ উপলক্ষে পাকিস্তান ন্যাশনাল কাউন্সিল অফ দ্যা আর্টস (পিএনসিএ)-এর আলোকচিত্র গ্যালারিতে বাংলাদেশের বিশিষ্ট চিত্রশিল্পী মো. আবদুস সাত্তারের এককচিত্র প্রদর্শনী আয়োজন করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) এই প্রদর্শনীর উদ্বোধন করেন পাকিস্তানের ন্যাশনাল হেরিটেজ ও সংস্কৃতি বিষয়ক ফেডারেল মন্ত্রী আওরঙ্গজেব খান খিচি।
অনুষ্ঠানে পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান, বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদলের প্রধান যুগ্মসচিব মো. মিজানুর রহমান, ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্যবৃন্দ, সরকারি কর্মকর্তা, বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন দেশের কূটনৈতিক, বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদ্যস, বাংলাদেশ কমিউনিটির সদস্য এবং পাকিস্তানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে, একাডেমির লেকচার হলে শ’খানেক তরুণ শিল্পী ও শিল্পবোদ্ধাদের সামনে বরেণ্য শিল্পী আবদুস সাত্তার ওরিয়েন্টাল চিত্রশিল্প সম্পর্কে ঘণ্টাব্যাপী বক্তব্য দেন।
পাকিস্তান ন্যাশনাল কাউন্সিল অফ দ্যা আর্টস (পিএনসিএ)-এর অডিটরিয়ামে উপস্থিত অতিথি ও দর্শক-শ্রোতারা বাংলাদেশ থেকে আগত শিল্পীদের বর্ণাঢ্য নৃত্য ও সংগীত মন্ত্রমুগ্ধের ন্যায় উপভোগ করেন। আগত দর্শক-শ্রোতারা বাংলাদেশি শিল্পীদের চিত্রকর্ম, নাচ ও গানের ভূয়সী প্রশংসা করেন। গ্যালারিভর্তি দর্শক-শ্রোতা করতালি দিয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন এবং বাংলাদেশি সংস্কৃতির প্রতি তাদের আকর্ষণ ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটান।
প্রায় দুই ঘণ্টাব্যাপী সাংস্কৃতিক সন্ধ্যায় শিল্পীরা বাংলাদেশের ঐতিহ্যবাহী ও আধুনিক নাচ এবং গানের ঝংকারে দর্শক-শ্রোতাদের মাতিয়ে রাখেন। অনুষ্ঠানে লালনগীতি ও নজরুল সংগীতও পরিবেশিত হয়।
জনপ্রিয় কণ্ঠশিল্পী পিয়াল হাসান, মো. ইশা খান ইথুন বাবু, মোহাম্মদ জামাল উদ্দিন নাসির ও নাজনীন আক্তার (মৌসুমী চৌধুরী) একক সংগীত পরিবেশন করেন। দলীয় নৃত্যে অংশ নেন নৃত্যশিল্পী মেহবুবা মাহনুর চাঁদনি, ফারহানা চৌধুরী, আব্দুর রশিদ স্বপন ও গোলাম মোস্তফা। মিউজিকে সহযোগিতা করেন মো. রাজু আহমেদ চৌধুরী (তবলা), মো. রাহাত আহমেদ হাসান (সিন্থেসাইজার), মো. ইকবাল হোসাইন খন্দকার (গিটার) এবং সৌরভ সাহা (অক্টাপ্যাড)।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন