ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়াল ৪ হাজার


ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়াল ৪ হাজার

ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা শক্তিশালী দুটি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ১১৮ জনে পৌঁছেছে। এই ভয়াবহ দুর্যোগের ফলে আহত হয়ে আরও ১৬ হাজার ৭৪০ জন চিকিৎসা গ্রহণ করতে বাধ্য হয়েছেন। এছাড়া, হাজার হাজার মানুষ বাস্থানের অভাব নিয়ে ভুগছেন। বিশেষজ্ঞরা এই দুর্যোগ-পরবর্তী সময়ে দেশটিতে মারাত্মক স্বাস্থ্য সংকটের আশঙ্কা করছেন।

স্থানীয় সময় শুক্রবার (১০ জুলাই) ভেনেজুেলার পার্লামেন্টের প্রধান হোর্হে রদ্রিগেজ নিজের যোগাযোগমাধ্যম টেলিগ্রামে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানান।

হোর্হে রদ্রিগেজ পোস্টে উল্লেখ করেছেন, "২৪ জুন পরপর আঘাত হানা দুটি ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৪ হাজার ১১৮ জন নিহত এবং ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন।" তিনি আরও উল্লেখ করেছেন যে, "উপকূলীয় লা গুয়াইরার পুরো এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে।" তিনি জানিয়েছেন, "এ ছাড়াও আরও কয়েক হাজার মানুষ এখনো নিখোঁজ আছেন।"

আরও পড়ুন: প্রযুক্তি জায়ান্টদের ইউক্রেনীয়দের রক্তের বিনিময়ে ব্যবসার অভিযোগ

এদিকে, পোস্টে বলা হয়, এখন পর্যন্ত ৮৬ হাজার ৭৯৪টি পরিবারের সাহায্য করা হয়েছে। এছাড়া ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে ৬ হাজার ৪৬২ জন মানুষকে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে ৮৫৬টি ভবন, যার মধ্যে ১৯০টি ভবন পুরোপুরি ধসে পড়েছে। গৃহহীন মানুষের জন্য ৮৯টি অস্থায়ী আশ্রয়শিবির খোলা হয়েছে।

গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ জুন ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ৫ মাত্রা ও ৭ দশমিক ২ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প ভেনেজুয়েলায় আঘাত হানে। দেশটিতে গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে এটিই ছিল সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এতে উপকূলীয় লা গুয়াইরা রাজ্যের বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয়ে যায় এবং বহু উঁচু ভবনের আবাসিক ব্লক পুরোপুরি ধসে পড়ে।

কর্তৃপক্ষ জানায়, ধ্বংসস্তূপে চাপা পড়াদের মধ্যে জীবিত থাকার সম্ভাবনা প্রায় শূন্য হয়ে গেছে, এই কারণে উদ্ধারকারী দলগুলো ‘জীবিত’ মানুষের সন্ধানে অভিযান শেষ করেছে। তবে নিখোঁজ স্বজনদের সন্ধানে ধ্বংসস্তূপে খোঁজ চলেছে পরিবারগুলি। তারা আশা করছেন, জীবিত না হলেও অন্তত মরদেহ কিংবা দেহাবশেষ পাওয়া গেলে, তথাকথিত প্রিয়জনদের মর্যাদাপূর্ণভাবে দাফনের সুযোগ পাবেন।

একই দিন, শুক্রবার দক্ষিণ আমেরিকার দেশটির রাজধানী কারাকাসের কেন্দ্রীয় এলাকায় ৩ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েকটি সুউচ্চ ও ঝুঁকিপূর্ণ ভবন খালি করে দেওয়া হয়।

আরও পড়ুন: আন্তর্জাতিক ই-কমার্সে রিমার্কের শক্ত অবস্থান, বিশ্ববাজারে যাচ্ছে হাজারো পণ্য

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটে রাষ্ট্রীয় সেবাব্যবস্থা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়া ভেনেজুয়েলার জন্য এই বিপর্যয়ের পর পুনর্গঠন কার্যক্রম একটি বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

জাতিসংঘ বুধবার ভূমিকম্প-পরবর্তী ত্রাণ কার্যক্রমের জন্য জরুরি ভিত্তিতে ভেনেজুয়েলার জন্য প্রায় ৩০ কোটি ডলার সহায়তার আবেদন করেছে। সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় জরুরি সহায়তা প্রয়োজন এমন মানুষের সংখ্যা প্রায় ১৩ লাখ।

বর্তমানে লা গুয়াইরা রাজ্যের বিভিন্ন জনবহুল এলাকায় ভ্রাম্যমাণ রান্নাঘর, চিকিৎসাকেন্দ্র এবং অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হয়েছে। এই রাজ্যেই ভূমিকম্পে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ হয়েছে।

জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক কার্যালয় জানিয়েছে, বাড়িঘর ও অবকাঠামোর সরাসরি ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩ হাজার ৭০০ কোটি ডলার।

আরও পড়ুন: ভ্যান্সকে গালিবাফের খোঁচা: বসকে এসব বলছেন না কেন?

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বিদেশে আটকে থাকা সম্পদ পুনরুদ্ধার করে তা ভূমিকম্প-পরবর্তী পুনর্বাসন কাজে ব্যবহারের আহ্বান জানিয়ে বলেছেন। বুধবার তিনি জানান, যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার আওতায় আটকে থাকা ভেনেজুয়েলাসংক্রান্ত প্রায় ৩০ টন সোনা ছাড় করানোর জন্য তিনি ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের কাছে অনুরোধ করেছেন।

ডেলসি রদ্রিগেজ জোড়া ভূমিকম্পের পর সরকারের জরুরি তৎপরতার পক্ষে সাফাই দিয়ে বলেন, "দেশটি আর সামাজিক অস্থিরতার দিকে যাবে না।" তবে, অনেক ভেনেজুয়েলাবাসী অভিযোগ করেছেন, আন্তর্জাতিক উদ্ধারকারী দল আসার আগে যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারের দুর্যোগ মোকাবিলায় কার্যক্রম যথেষ্ট ছিল না। এটি নিয়ে অনেকের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান।

আরও পড়ুন: শিক্ষক-শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণায় অর্থায়ন করবে সরকার: মাহদী আমিন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় বিএনপির ৫ নম্বর ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০১:৩০ পি.এম


বগুড়ায় বিএনপির ৫ নম্বর ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধন

বগুড়া সদরের সাবগ্রামে ৫ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) রাতের সময় সদর উপজেলার চকধোনাই গ্রামে আনুষ্ঠানিকভাবে কার্যালয়ের উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল।

এসময় উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম, সাবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সালেহ নয়ন, ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল কবির সাজু, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী, আতাউর রহমান মিঠুসহ ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে মাফতুন আহম্মেদ খান রুবেল বলেন, সংগঠনকে আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে বিএনপির কার্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাজ্য সফরে প্রিন্স হ্যারির একের পর এক বিপত্তি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০১:৩১ পি.এম


যুক্তরাজ্য সফরে প্রিন্স হ্যারির একের পর এক বিপত্তি

 

অল্প কিছুদিন পর যুক্তরাজ্য সফরে গিয়ে প্রিন্স হ্যারি চেয়েছিলেন, আবারও বিশ্বের নজর তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ ‘ইনভিকটাস গেমস’-এর দিকে ফেরাতে। ধারণা করা হয়েছিল, এই সফরের মাধ্যমেই প্রায় চার বছর পর প্রথমবারের মতো ব্রিটিশ জনসমক্ষে উপস্থিত হবেন তাঁর স্ত্রী মেগান মার্কেল। কিন্তু প্রত্যাশার পুরোপুরি বিপরীত চিত্র দেখা গেল।

একের পর এক বিতর্ক, আদালতে আইনি পরাজয়, সফরের নানান জটিলতা এবং যোগাযোগ ব্যবস্থাপনায় বিভ্রান্তির কারণে শেষ পর্যন্ত হ্যারির সফর আলোচনায় আসলেও আড়ালে পড়ে যায় তাঁর দাতব্য উদ্যোগ ও ইনভিকটাস গেমসের প্রচারণা।

প্রত্যাশিত প্রত্যাবর্তন আর হয়নি। প্রথমে ধারণা করা হয়েছিল, লন্ডন ও বার্মিংহামে ইনভিকটাস গেমস উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল। কিন্তু শেষ মুহূর্তে জানানো হয়, তিনি যুক্তরাজ্যে কোন প্রকাশ্য অনুষ্ঠানে অংশ নেবেন না। ফলে চার বছর পর ব্রিটিশ জনতার সামনে তাঁর প্রত্যাবর্তনের যে জল্পনা তৈরি হয়েছিল, সেটিরও অবসান ঘটে।

তবে সফরের শেষের দিকে রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার সঙ্গে হ্যারি, মেগান এবং তাদের দুই সন্তান আর্চি ও লিলিবেটের একটি ব্যক্তিগত পারিবারিক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বাকিংহাম প্যালেস এ বৈঠকের বিষয়টি নিশ্চিত করলেও কোন ছবি প্রকাশ করা হয়নি এবং বিস্তারিত তথ্যও জানানো হয়নি। ফলে এ সাক্ষাতও জনমতের আলোচনার মোড় ঘোরাতে পারেনি।

হ্যারির সফর শুরুর আগেই তার আবাসন নিয়ে বাকিংহাম প্যালেস ও সাসেক্স শিবিরের মধ্যে পরস্পরবিরোধী তথ্য প্রকাশ পায়। কোথায় তিনি অবস্থান করবেন, তা নিয়ে দুই পক্ষের বক্তব্যে অসঙ্গতি দেখা দেয়। এতে রাজপরিবারের সঙ্গে তাঁর সম্পর্কের টানাপোড়েন আবারও আলোচনায় আসে। বিশ্লেষকদের মতে, এই বিরোধ সফরের শুরুতেই ইতিবাচক পরিবেশ নষ্ট করে দেয়।

সফরের সবচেয়ে বড় নেতিবাচক ঘটনা ঘটে ইনভিকটাস গেমসের প্রথম আনুষ্ঠানিক অনুষ্ঠানের দিন। প্রিন্স হ্যারি যখন মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন, ঠিক সেই সময় সংবাদ ছড়িয়ে পড়ে যে ডেইলি মেইল-এর প্রকাশক অ্যাসোসিয়েটেড নিউজপেপার্স-এর বিরুদ্ধে করা তাঁর সব আইনি দাবি আদালত খারিজ করে দিয়েছে। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও অতিথিদের মোবাইল ফোনে মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়ে। ফলে ইনভিকটাস গেমসের উদ্বোধনী আয়োজনের চেয়ে আদালতের রায়ই সংবাদমাধ্যমের প্রধান আলোচ্য বিষয়ে পরিণত হয়ে যায়।

পরিস্থিতি সামাল দিতে হ্যারির নির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল করা হয়। পরদিনের একটি অনুষ্ঠানে সংবাদমাধ্যমের প্রবেশ সীমিত করে দেওয়া হয়। এই পরিস্থিতির কারণে আহত ও অসুস্থ সাবেক সেনাসদস্যদের জন্য হ্যারির প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা ইনভিকটাস গেমস-এর প্রচারণা অনেকটাই চাপা পড়ে যায়। অথচ সফরের অন্যতম উদ্দেশ্যই ছিল এই আয়োজনকে সামনে আনা। বিশ্লেষকদের মতে, ব্যক্তিগত ও আইনি বিতর্ক শেষ পর্যন্ত হ্যারির মানবিক উদ্যোগের চেয়ে বেশি গুরুত্ব পেয়ে যায়।

বার্মিংহামের ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে আয়োজিত ইনভিকটাস গেমসের অনুষ্ঠানে সম্পূর্ণ ভিন্ন রূপে দেখা যায় প্রিন্স হ্যারিকে। তিনি প্রতিযোগী, স্বেচ্ছাসেবক ও সমর্থকদের সঙ্গে দীর্ঘ সময় কাটান। সবার সঙ্গে কথা বলেন, আলিঙ্গন করেন, ছবি তোলেন এবং বিভিন্ন ক্রীড়া কার্যক্রমেও অংশ নেন। অনেকের কাছে ইনভিকটাস পরিবার যেন হ্যারির ‘দ্বিতীয় পরিবার’। সেখানে তাঁকে ঘিরে ছিল উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক ভালোবাসা। তিনি ব্রিটিশ সাইন ল্যাঙ্গুয়েজে ইনভিকটাস গেমসের জন্য তৈরি নতুন একটি বিশেষ সংকেতও ব্যবহার করে অংশগ্রহণকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

বিশ্লেষকদের মতে, যুক্তরাজ্যে এই সফর প্রিন্স হ্যারি ও মেগানের জন্য জনমনে ইতিবাচক বার্তা দেওয়ার একটি বড় সুযোগ হতে পারতো। বিশেষ করে মেগানের সম্ভাব্য প্রত্যাবর্তন এবং ইনভিকটাস গেমসকে কেন্দ্র করে ইতিবাচক প্রচারণার সুযোগ ছিল। কিন্তু ধারাবাহিক বিতর্ক, আদালতের রায়, সফরের নানা অনিশ্চয়তা এবং জনসংযোগ কৌশলের দুর্বলতার কারণে সেই সম্ভাবনা আর বাস্তবে রূপ নেয়নি। ফলে সফরের শেষে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে বিভ্রান্তি, বিতর্ক এবং হারিয়ে যাওয়া এক সম্ভাবনার গল্প; আর আড়ালেই থেকে গেছে যুদ্ধাহত সেনাসদস্যদের জন্য প্রিন্স হ্যারির বহুদিনের মানবিক উদ্যোগ ইনভিকটাস গেমস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আঞ্চলিক উত্তেজনার মধ্যেইট্রাম্পের সঙ্গে-সৌদি যুবরাজের ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০১:৩৩ পি.এম


আঞ্চলিক উত্তেজনার মধ্যেইট্রাম্পের সঙ্গে-সৌদি যুবরাজের ফোনালাপ

মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফোনালাপ করেছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। ফোনালাপে তিনি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেন আঞ্চলিক নিরাপত্তা, সমুদ্রপথে চলাচল এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যোগাযোগ নিয়ে।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এর তথ্য অনুযায়ী, দুই নেতা দ্বিপাক্ষিক সহযোগিতা এবং বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক জোরদারের উপায়গুলো পর্যালোচনা করেছেন। তাদের এই আলোচনা ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সিদ্ধির মতো আলোচনাসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ঘটনাপ্রবাহ সম্পর্কে মতবিনimয় করার উদ্দেশ্যে হয়েছে।

যুবরাজ ও ট্রাম্প সমুদ্রপথে চলাচলের নিরাপত্তা ও আন্তর্জাতিক নৌপথ সুরক্ষার বিষয়ে গুরুত্বারোপ করেন এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধির প্রচেষ্টায় সমর্থন দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন।

অন্যদিকে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন। এসপিএ-র প্রতিবেদন অনুযায়ী, এ সময় তারা পুরো অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে অব্যাহত সমন্বয় ও পরামর্শের গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে উভয় নেতা টেলিফোনে কথা বলেছেন। এই উত্তেজনা দীর্ঘদিনের বৈরিতা অবসানের সাম্প্রতিক কূটনৈতিক প্রচেষ্টাকে বিপন্ন করার সম্ভাবনা তৈরি করেছে।

একটি যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলার পর নতুন সংকটের সূত্রপাত হয়। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়। পরবর্তীতে আত্মরক্ষার্থে, তেহরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে পাল্টা জবাব দেয়, ফলে নতুন করে উপসাগরীয় আঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মিশর ও কাতার উভয় পক্ষকে পুনরায় সংলাপে বসার এবং বৃহত্তর সমঝোতার ভিত্তিতে এ বছরের শুরুর দিকে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। অন্যদিকে পাকিস্তান সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে এবং দুই দেশের মধ্যে মধ্যস্থতা অব্যাহত রাখার প্রস্তাব দিয়েছে।

গতকাল ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। তবে সর্বশেষ পাল্টাপাল্টি হামলার ঘটনার পর যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে বলে তিনি উল্লেখ করেছেন।

সৌদি আরব ধারাবাহিকভাবে সংযম, সংলাপ ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়ে আসছে। তাদের লক্ষ্য হলো আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং আন্তর্জাতিক নৌপথ, বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন করিডোর হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির উন্নতি, চালু হলো দুই সড়কে যান চলাচল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০১:৩৪ পি.এম


খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির উন্নতি, চালু হলো দুই সড়কে যান চলাচল

খাগড়াছড়িতে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকলেও বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

এই পরিস্থিতিতে, বন্ধ থাকা তিনটি সড়কের মধ্যে দুটি সড়কে স্বাভাবিকভাবে যান চলাচল শুরু হয়েছে। আশ্রয়কেন্দ্রে অবস্থানরত খাগড়াছড়ি পৌর শহরের বাসিন্দারা এখন বাড়িঘরে ফিরতে শুরু করেছেন। তবে, বাড়িঘরে কাদামাটি জমে যাওয়ার কারণে তারা দুর্ভোগে পড়ছেন। দীঘিনালায় মাইনি নদীর পানি কিছুটা কমেছে। এর মধ্যে, নিম্নাঞ্চলে এখনো পানি জমে রয়েছে। ঝুঁকিতে থাকা পানিবন্দি মানুষের কাছে ইঞ্জিনচালিত নৌকায় করে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে।

এছাড়া, জেলা পরিষদ, জেলা প্রশাসন, বিজিবি, সেনাবাহিনী ও বিএনপির পক্ষ থেকে বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা দীঘিনালায় ত্রাণ বিতরণ করছেন।

ইতিমধ্যে খাগড়াছড়ির সঙ্গে রাঙামাটি ও মহালছড়ির সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়ে গেছে। তবে, দীঘিনালার সঙ্গে লংগদু উপজেলার যোগাযোগ এখনও বন্ধ রয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, পুরো জেলায় এখনো ১৩৫টি আশ্রয়কেন্দ্র খোলা রয়েছে। তবে, এখনও পর্যন্ত কোথাও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%