ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

অর্থের অভাবে কলেজে ভর্তি অনিশ্চিত, মেধাবী সালমার পাশে ডিসি ফরিদা


অর্থের অভাবে কলেজে ভর্তি অনিশ্চিত, মেধাবী সালমার পাশে ডিসি ফরিদা

রাজধানীর মধুবাগের ছোট্ট একটি খুপরি ঘরে পরিবারের সঙ্গে বসবাস উম্মে সালমার। তার বাবা মিরাজ আলী চা বিক্রি করেন এবং মা নাজমা বেগম মানুষের বাসাবাড়িতে কাজ করেন।

 

অর্থের অভাব থাকা সত্ত্বেও সালমার পড়াশোনা থেমে থাকেনি। এবারের এসএসসি পরীক্ষায় তিনি এ প্লাস পেয়ে সফল হয়েছেন। তার স্বপ্ন হলো চিকিৎসক হওয়া। তবে কলেজে ভর্তি ও পড়াশোনার খরচ নিয়ে তিনি অনিশ্চয়তায় ছিলেন

আরও পড়ুন: এবার বিআরটি ভাঙতে ব্যয় হবে ৪৫ কোটি টাকা

 

সালমার এই অবস্থার কথা জানার পর ঢাকার জেলা প্রশাসক মিজ ফরিদা খানম তার পাশে দাঁড়িয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে সালমার হাতে আর্থিক সহায়তা তুলে দেন তিনি। পাশাপাশি কলেজে ভর্তি ও পড়াশোনা চালিয়ে যেতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও প্রদান করা হয়েছে।

সম্প্রতি উম্মে সালমার ভালো ফলাফল এবং আর্থিক সংকটের বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়।

 

আরও পড়ুন: স্পিকার: আওয়ামী লীগের নেতারা মদ খায়, কর্মীরাও খায়, সব বাটপারের কারখানা

প্রতিবেদনে উল্লেখ করা হয়, এসএসসিতে এ প্লাস পেলেও অর্থের অভাবে কলেজে ভর্তি নিয়ে সালমা অনিশ্চয়তায় ছিলেন। জেলা প্রশাসকের নজরে বিষয়টি আসার পর তিনি সহযোগিতার উদ্যোগ নেন।

উম্মে সালমার বাবা মিরাজ আলী চা বিক্রি করে সংসার চালান। তার স্ত্রী নাজমা বেগম মানুষের বাসাবাড়িতে কাজ করেন। তাদের সামান্য আয় দিয়ে সংসারের খরচ মেটানোই কঠিন হয়ে পড়ে।

 

তবে এর মধ্যেই তারা মেয়ের পড়াশোনার খরচ চালিয়ে আসছিলেন। মিরাজ আলী বলেন, "চা বিক্রি করে যে আয় হয়, তা দিয়ে সংসার চালানোই কঠিন। মেয়ের পড়াশোনার খরচ চালাতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। মেয়ের এসএসসিতে এ প্লাস পাওয়ায় আমি খুব খুশি। তবে কলেজে ভর্তি ও পরবর্তী পড়াশোনার খরচ কিভাবে চালাবো, তা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। জেলা প্রশাসক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় আমি কৃতজ্ঞ।"

আরও পড়ুন: সৌদি আরবে নিহত ওমরাহযাত্রী নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী

নাজমা বেগম বলেন, "আমার মেয়ে ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী। সালমার স্বপ্ন চিকিৎসক হওয়া। আমরা চাই, কোনোভাবেই যেন মেয়ের পড়াশোনা বন্ধ না হয়। জেলা প্রশাসক পাশে দাঁড়ানোর কারণে আমরা এখন অনেকটা আশ্বস্ত।"

জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, "অদম্য মেধা ও ইচ্ছাশক্তি থাকলে আর্থিক সংকট কোনো শিক্ষার্থীর স্বপ্ন পূরণের পথে বাধা হতে পারে না। উম্মে সালমা প্রতিকূলতার মধ্যেও এসএসসিতে এ প্লাস পেয়েছেন, যা তার মেধা ও পরিশ্রমের প্রমাণ। তার চিকিৎসক হওয়ার স্বপ্নের কথা জেনে জেলা প্রশাসন পাশে দাঁড়িয়েছে।"

ফরিদা খানম আরো বলেন, "কলেজে ভর্তি থেকে শুরু করে পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। সমাজের কোনো মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থী যেন অর্থের অভাবে ঝরে না পড়ে, সে বিষয়ে নজর রাখা হচ্ছে।"

তিনি বলেন, "উম্মে সালমার মতো শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। আমি আশা করি, সালমা একদিন তার স্বপ্ন পূরণ করে একজন ভালো চিকিৎসক হয়ে মানুষের সেবা করবেন।

আরও পড়ুন: ইসরাইলের নির্বাচনে সম্ভাব্য ৪ পরিস্থিতি ২৭ অক্টোবর

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনে আর্থিক প্রণোদনাসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:২১ পি.এম


ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনে আর্থিক প্রণোদনাসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী

দেশের জ্বালানি সংকটের সমাধানের লক্ষ্যে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করতে ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য আর্থিক প্রণোদনাসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বিকেলে সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনিরের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ‘সৌর প্যানেল, ইনভার্টার ও ব্যাটারিসহ প্রয়োজনীয় সৌরবিদ্যুৎ সরঞ্জামকে শর্তসাপেক্ষে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, অগ্রিম কর এবং অতিরিক্ত ২ শতাংশ অগ্রিম আয়কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আগামী ছয় মাসের মধ্যে স্থাপিত ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে জাতীয় গ্রিডে সরবরাহ করা বিদ্যুৎ সরকার প্রতি ইউনিট ১০ টাকা ১৫ পয়সা দরে কিনবে। এর অর্থ হলো, সরকার বাল্ক রেটের পাশাপাশি একটি প্রণোদনাও দেবে।’

প্রধানমন্ত্রী জানান, ‘প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে গড় খরচ ৬-৭ টাকা হিসাবে এই ব্যবস্থায় ৪০ শতাংশ মুনাফা ও ৫ শতাংশ প্রিমিয়ামসহ সর্বোচ্চ ৪৫ শতাংশ পর্যন্ত লাভের সুযোগ তৈরি হতে পারে। এই প্রণোদনা তিন বছর পর্যন্ত কার্যকর থাকবে।’

সরকারি ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের জন্য জাতীয় রুফটপ সোলার কর্মসূচিও চালু করেছে সরকার। প্রধানমন্ত্রী বলেন, ‘কর্মসূচিটি বাস্তবায়নের জন্য ইতোমধ্যে একটি নির্দেশিকা তৈরি করা হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার জন্য বিশেষ বরাদ্দও দেওয়া হয়েছে।’

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, ইতোমধ্যে সব জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। জলবিদ্যুৎ, বায়ু ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগও নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে জ্বালানি সংকট মোকাবিলা করা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো সম্ভব হবে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বিকেল সাড়ে ৩টায় সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রীর জন্য আধা ঘণ্টা সময় নির্ধারিত ছিল। প্রশ্নোকাল পর্বে প্রধানমন্ত্রীর জন্য লিখিত ৮টি প্রশ্ন ছিল। আধা ঘণ্টা সময়ে ৪টি লিখিত প্রশ্ন এবং ৬টি সম্পূরক প্রশ্নের সরাসরি জবাব দেন প্রধানমন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রিটোরিয়াসের ব্যাটিং নৈপুণ্যে টানা দ্বিতীয় জয় দক্ষিণ আফ্রিকার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:২১ পি.এম


প্রিটোরিয়াসের ব্যাটিং নৈপুণ্যে টানা দ্বিতীয় জয় দক্ষিণ আফ্রিকার

ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৬ : ওপেনার লুহান ড্রি প্রিটোরিয়াসের অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকা ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে টানা দ্বিতীয় জয় অর্জন করেছে।

গত রাতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়েকে ৪৩ রানে পরাজিত করেছে। এই জয়ে ৩ ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করে প্রোটিয়ারা টেবিলের শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে, নামিবিয়া ২ ম্যাচ এবং জিম্বাবুয়ে ৩ ম্যাচ খেলে ২ পয়েন্ট অর্জন করেছে।

উইন্ডহুকে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। প্রিটোরিয়াস ও জর্ডান হারমান ৪৬ বলে ৬৮ রানের উদ্বোধনী জুটি গড়ে। হারমান ২৫ বলে ২৮ রান করে প্রথম ব্যাটার হিসেবে আউট হন।

দ্বিতীয় উইকেটে প্রিটোরিয়াস ও ডেওয়াল্ড ব্রেভিস ৪৬ বলে ৮৬ রানের একটি জুটি গড়ে দলের বড় সংগ্রহের ভিত্তি স্থাপন করেন। দলীয় ১৫৪ রানে ফিরে যাওয়ার আগে ব্রেভিস ২ চার ও ৩ ছক্কায় ২৭ বলে ৪১ রান করেন।

প্রিটোরিয়াস মাত্র ২৭ বলে টি-টোয়েন্টিতে তার দ্বিতীয় হাফ-সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন, কিন্তু ব্যক্তিগত ৯৪ রানে জিম্বাবুয়ের পেসার ব্রাড ইভান্সের বলে বোল্ড হয়ে যান। তিনি ১২ চার ও ৩ ছক্কায় ৫১ বলে ৯৪ রান করেন। এর ফলে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ৭ উইকেটে ১৮৫ রান সংগ্রহ করে। জিম্বাবুয়ের ওসেলি মাধভেরে ৩ উইকেট এবং ইভান্স ২ উইকেট নেন।

জবাব দিতে নেমে জিম্বাবুয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে এবং বড় হারের শঙ্কায় পড়ে যায়। ৬৬ রানে অষ্টম উইকেট পতনের পর তারা বিপর্যয়ের সম্মুখীন হয়। তবে শেষ দুই উইকেটে ৭৬ রান যোগ করে তারা বড় হারের লজ্জা থেকে রক্ষা পায়। জিম্বাবুয়ে ১৭ দশমিক ৪ ওভারে ১৪২ রানে অলআউট হয়।

জিম্বাবুয়ের হয়ে অধিনায়ক সেকান্দার রাজা ৩৩ বলে ৪৫, নিউম্যান নিমহুরি ২৭ এবং ইনোসেন্ট কাইয়া ১৮ রান করেন। দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক বিয়ন ফোরটান ২৪ রানে ৪ উইকেট নিয়ে সেরা বোলার হন। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন প্রিটোরিয়াস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:২২ পি.এম


বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর

দেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের ভুল নীতি, অতিরিক্ত আমদানিনির্ভরতা এবং জাতীয় সক্ষমতা গড়ে তুলতে ব্যর্থতার দায় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর তুলে ধরেছেন।

তিনি উল্লেখ করেন, জনগণকে স্পষ্টভাবে জানানো প্রয়োজন যে, বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানি সংকটের সঙ্গে বর্তমান সরকারের কোনো সম্পর্ক নেই। এই সংকটের একটি বড় অংশ অতীতের ভুল নীতি ও সিদ্ধান্তের ফলস্বরূপ। যদি জনগণ এই পার্থক্য বুঝতে পারে, তাহলে তারা জবাবদিহিতামূলক সরকারের কার্যকারিতা বিচার করতে সক্ষম হবেন।

আজ রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) যৌথভাবে আয়োজিত ‘অর্থনৈতিক প্রেক্ষাপট ও উদীয়মান চ্যালেঞ্জ : আগামী দিনের অগ্রাধিকার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর আরও বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম ও সরবরাহে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার প্রভাব বাংলাদেশেও পড়ছে।

তিনি জানান, বর্তমানে কাতার থেকে এলএনজি আমদানিতে প্রতি ইউনিটে প্রায় ১১ ডলার ব্যয় হচ্ছে। যদি দেশে পর্যাপ্ত নিজস্ব গ্যাস সরবরাহ ও অনুসন্ধানের সক্ষমতা থাকত, তাহলে এর তুলনায় অনেক কম খরচে জ্বালানি সরবরাহ করা সম্ভব হতো।

তিনি আরও বলেন, অতীতে জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে আমদানিনির্ভরতা বাড়ানো হয়েছে। পর্যাপ্ত গ্যাস অনুসন্ধান না করা, দেশীয় জ্বালানি সম্পদের উন্নয়ন না করা এবং সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় উদ্যোগের ঘাটতির কারণে বর্তমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

তিতুমীর উল্লেখ করেন, অতীতের জ্বালানি নীতির কারণে যে ‘কস্ট অব ইনঅ্যাকশন’ বা সিদ্ধান্ত না নেওয়ার অর্থনৈতিক ব্যয় তৈরি হয়েছে, তা এখন নিরূপণ করা জরুরি। এর পাশাপাশি ‘কস্ট অব রং ডুইং’ বা ভুল সিদ্ধান্তের ব্যয় এবং দেশ থেকে পাচার হওয়া অর্থ ও জ্বালানি খাতের দায়-দেনার হিসাবও করতে হবে।

তিনি বলেন, জ্বালানি খাতে ‘কস্ট অব ইনঅ্যাকশন’, ‘কস্ট অব রং ডুইং’, পাচার হওয়া অর্থ এবং বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের ওপর সৃষ্ট ঋণ ও দায়-এই চারটি বিষয়কে সমন্বিতভাবে বিবেচনা করে একটি পূর্ণাঙ্গ গবেষণা করা প্রয়োজন।

এ বিষয়ে বাংলাদেশ অর্থনীতি সমিতি, বিশ্ববিদ্যালয়, থিংক ট্যাংক ও সংশ্লিষ্ট পেশাজীবী সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের অর্থের অপব্যবহার ও ভুল নীতির অর্থনৈতিক মূল্য নিরূপণ ছাড়া সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা কঠিন।

তিনি বলেন, অতীতের স্বজনতোষী পৃষ্ঠপোষকতা, আমদানিনির্ভরতা এবং জ্বালানি খাতে জাতীয় সক্ষমতা তৈরি না করার নীতির কারণে দেশে একটি অলিগার্কিক কাঠামো তৈরি হয়েছিল। এর ফলে জনগণের অর্থের অপচয় ও লুটপাটের পাশাপাশি দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার শুধুমাত্র অতীতে সৃষ্ট সমস্যা মোকাবিলা করছে না, বরং ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেও কাজ করছে। সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে এগিয়ে যাওয়া হচ্ছে।

তিতুমীর বলেন, নেট মিটারিংয়ের মাধ্যমে বিদ্যুৎ গ্রাহকদের উৎপাদক হিসেবেও গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী সৌরবিদ্যুৎ উৎপাদনকারীদের কাছ থেকে বিদ্যুৎ কেনার ব্যবস্থা করা হচ্ছে। এর পাশাপাশি সৌরবিদ্যুৎ ও সংশ্লিষ্ট সরঞ্জামের ক্ষেত্রে ভ্যাট ও অগ্রিম আয়করসহ বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্য খাতে বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ করা হচ্ছে। ভবিষ্যতে ১৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা পর্যায়ে কিডনি ডায়ালাইসিস সেন্টার এবং করোনারি কেয়ার ইউনিটসহ প্রয়োজনীয় স্বাস্থ্য অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে শুধু বরাদ্দ বাড়ালেই হবে না, বরাদ্দের অর্থ যথাযথভাবে ব্যয় হচ্ছে কি না, সেটিও নিশ্চিত করতে হবে।

মূল্যস্ফীতি সম্পর্কে তিনি বলেন, লুটপাট, দুর্নীতি এবং আমদানি ও সরবরাহ ব্যবস্থার নানা অনিয়মের কারণে অতীতে মূল্যস্ফীতির ওপর চাপ তৈরি হয়েছে। বর্তমানে মূল্যস্ফীতি ৮ শতাংশের সামান্য বেশি থাকলেও ধীরে ধীরে তা ৬ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে।

তিনি বলেন, বন্ধ কলকারখানা পুনরায় চালু করতে প্রায় ৬০ হাজার কোটি টাকার একটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সঙ্গে চুক্তি হয়েছে এবং সেপ্টেম্বর থেকে এসব বন্ধ শিল্পে অর্থায়ন শুরু হবে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম কাস্টমস হাউসে গত অর্থবছরে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় হয়েছে। বিশেষ করে মধ্য ফেব্রুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত রাজস্ব আদায়ের পরিসংখ্যান বিশ্লেষণ করে এ সাফল্যের প্রকৃত চিত্র পাওয়া যাবে।

তিনি গণমাধ্যমকে এসব পরিসংখ্যান যাচাই করে সরকারের কার্যক্রম মূল্যায়নের আহ্বান জানান।

তিনি বলেন, সরকার নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা কতটা অর্জনযোগ্য হচ্ছে, তা বাস্তব ফলাফলের ভিত্তিতে জনগণের সামনে তুলে ধরা হবে। সরকারের প্রথম প্রান্তিকের কার্যক্রম শেষ হওয়ার পর অক্টোবরের মাঝামাঝি সময়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য ও অগ্রগতি তুলে ধরা হবে।

তিতুমীর বলেন, জ্বালানি, বিদ্যুৎ, রাজস্ব, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান-সব ক্ষেত্রেই সরকারের লক্ষ্য হচ্ছে অতীতের ক্ষতি কাটিয়ে একটি জবাবদিহিতামূলক, কার্যকর ও টেকসই রাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে তোলা।

ইআরএফ সভাপতি দৌলত আকতার মালার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, এফবিসিসিআই প্রশাসক ফজলুল হক এবং সিপিডির সম্মাননীয় ফেলো ড. ফাহমিদা খাতুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আফগানিস্তান সিরিজে ভারত দলে ফিরলেন বুমরাহ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:২৩ পি.এম


আফগানিস্তান সিরিজে ভারত দলে ফিরলেন বুমরাহ

ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৬ : আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে অনুষ্ঠিতব্য তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে।

জসপ্রিত বুমরাহ, নিতিশ কুমার রেড্ডি, হার্ষিত রানা এবং ওয়াশিংটন সুন্দর ইনজুরি থেকে পুরোপুরি ফিট হয়ে উঠতে না পারলেও দলে ফিরেছেন। তারা বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্স থেকে ফিটনেস ছাড়পত্র পেলেই খেলতে পারবেন।

দলে আরও ফিরেছেন সঞ্জু স্যামসন, আর্শদিপ সিং, অক্ষর প্যাটেল এবং বরুণ চক্রবর্তী, যারা গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম পেয়েছিলেন। জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন রিঙ্কু সিং, প্রাভসিমরান সিং, হার্শ দুবে, মায়াঙ্ক যাদব, সুরিয়ানশ শেডজে, আশোক শর্মা, প্রিন্স যাদব এবং জশ ঠাকুর।

অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ইনজুরি থেকে সেরে উঠতে না পারায় আফগানিস্তান সিরিজে সুযোগ পাননি। ভারত-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ আগামী ১৩ সেপ্টেম্বর শুরু হবে। পরবর্তী দুটি ম্যাচ যথাক্রমে ১৫ ও ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচ দিল্লিতে অনুষ্ঠিত হবে এবং এই সিরিজের অফিসিয়াল আয়োজক আফগানিস্তান।

ভারত টি-টোয়েন্টি দল : শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, বৈভব সুরিয়াবংশি, সঞ্জু স্যামসন, ইশান কিষান, তিলক ভার্মা, শিভম দুবে, নিতিশ কুমার রেড্ডি, জসপ্রিত বুমরাহ, রবি বিষ্ণোই, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, আর্শদিপ সিং, হার্ষিত রানা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%