০৪:০৫ পি.এম
২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের স্মৃতি নিয়ে অভিনেত্রী আজমেরী হক বাঁধন আবেগঘন একটি পোস্ট দিয়েছেন।
তিনি ৩ আগস্ট শহীদ মিনারে দাঁড়িয়ে তোলা একটি ছবি প্রকাশ করে সেই সময়ের ভয়, অনিশ্চয়তা, সাহস ও ঐক্যের কথা স্মরণ করেছেন।
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, বাঁধন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি প্রকাশ করেছেন এবং লিখেছেন, এই ছবিটি এমন একটি সময়ের সাক্ষ্য বহন করছে, যা জীবনকে চিরতরে বদলে দিয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সফরে যাচ্ছেন আমজনতার মো. তারেক রহমান
তার মতে, যাঁরা সেই সময়ের ঘটনাগুলো দূর থেকে দেখেছিলেন, তাঁরা রাস্তায় দাঁড়িয়ে থাকার বাস্তব অভিজ্ঞতা ও ভয় পুরোপুরি উপলব্ধি করতে পারেননি।
তিনি লিখেছেন, ‘এই ছবিটি এমন এক সময়ের ভার বহন করে, যা আমাদের চিরতরে বদলে দিয়েছে।’
এরপর তিনি সেই সময়ের বাস্তবতা তুলে ধরে লিখেছেন, ‘যারা সেই দিনগুলো দূর থেকে—জানালার ওপাশ থেকে, টেলিভিশনের পর্দা থেকে, বা আরামদায়ক সোফায় বসে—দেখেছিলেন, তাঁদের কেউই সত্যিকার অর্থে বুঝতে পারেননি রাস্তায় দাঁড়ানোর মানে কী ছিল। ভয়টা ছিল সত্যি। অনিশ্চয়তাটা ছিল সত্যি। কিন্তু সাহসটাও ছিল সত্যি।
আর সর্বোপরি, ঐক্যটাও ছিল সত্যি।’
আরও পড়ুন: রাজনৈতিক বিবেচনায় ১,৪১৩টি প্লট বরাদ্দে অনিয়মের তদন্তে আইনি ব্যবস্থা
আন্দোলনে শিক্ষার্থীদের ভূমিকার কথাও বিশেষভাবে উল্লেখ করেছেন বাঁধন। তিনি মনে করেন, তাঁদের সাহস ও ঐক্য একটি জাতিকে জাগিয়ে তুলেছিল।
অভিনেত্রী লিখেছেন, ‘আমি ছাত্র-ছাত্রীদের চিরকাল স্যালুট জানাব। তারা একটি জাতিকে জাগিয়ে তুলেছিল, অপরিচিতদের একত্রিত করেছিল এবং আমাদের মনে করিয়ে দিয়েছিল যে আশা ভয়ের চেয়েও জোরালো হতে পারে।’
নিজের প্রকাশ করা ছবিটির স্মৃতিচারণা করে বাঁধন জানিয়েছেন, ২০২৪ সালের ৩ আগস্ট শহীদ মিনারে বাংলাদেশের জনগণ ও শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানাতে সেখানে দাঁড়িয়েছিলেন তিনি।
আজ সেই ছবির দিকে তাকিয়ে তিনি শুধু একটি স্থির মুহূর্ত নয়, বরং সেই সময়ের আবেগ ও মানুষের ঐক্যের স্মৃতিও অনুভব করেন।
আরও পড়ুন: কৃষিঋণে খেলাপি ১৯ হাজার কোটি টাকা, ইসলামী ব্যাংকে বাড়ছে
বাঁধনের কথায়, ‘এই ছবিটি ২০২৪ সালের ৩ আগস্ট শহীদ মিনারে তোলা, যখন আমি বাংলাদেশের জনগণ এবং ছাত্রছাত্রীদের সঙ্গে সংহতি প্রকাশ করে দাঁড়িয়েছিলাম। আজ এই ছবিটির দিকে তাকিয়ে আমি শুধু সময়ের একটি স্থির মুহূর্তই দেখি না—আমি কণ্ঠস্বরগুলো শুনতে পাই, রাস্তার স্পন্দন অনুভব করি এবং সেই বিশ্বাসকে স্মরণ করি যে আমরা একসঙ্গে ইতিহাসের গতিপথ বদলে দিতে পারি।’
বাঁধনের এই পোস্ট প্রকাশের পর তাঁর অনুসারী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। পুরনো সেই সময়ের স্মৃতি নতুন করে সামনে এনে অভিনেত্রী আরও একবার শিক্ষার্থীদের সাহস ও ভূমিকার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন