০৯:৫৭ পি.এম
বিএনপির অফিসে অগ্নিসংযোগের ঘটনায় কুমিল্লার হোমনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুল হক জহর এবং আছাদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জহিরসহ ১০ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রবিবার (২৫ অক্টোবর) দ্রুতবিচার আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা মলির আদালতে জামিন আবেদন জানালে, শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী তৌহিদুল ইসলাম বাবু রাত সোয়া ৮টায় এই তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ২ দিন ধরে নিখোঁজ তরুণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দিয়েও সন্ধান মেলেনি
আইনজীবী জানান, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে তিতাস উপজেলার নাগেরকান্দিতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই সময় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছিল। ঘটনার সময় ভয়ভীতি প্রদর্শন ও ককটেল বিস্ফোরণের অভিযোগও রয়েছে।
তিনি আরও বলেন, এ মামলায় আসামিরা জামিন চাইতে কুমিল্লা আদালতে হাজির হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন