প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বিয়ে ও ধর্ম পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগ এনে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মচারীর বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে।
রোববার (২ আগস্ট) রাতে ভুক্তভোগী এক নারী নেছারাবাদ থানায় মামলাটি করেন। অভিযুক্ত মো. সাইদুল ইসলাম সিরাজ, যিনি করফা বাজার পল্লী বিদ্যুৎ সাব-অফিসের লাইনম্যান হিসেবে কর্মরত আছেন।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানোর কার্যক্রম শুরু হয়েছে। মামলার এজাহার অনুযায়ী, করফা বাজারে বাদী তৃষ্ণা রানী মণ্ডলের একটি চায়ের দোকান রয়েছে। দোকানের পাশেই সাইদুল ইসলাম সিরাজ পল্লী বিদ্যুতের সাব-অফিসে কর্মরত। এ কারণে তাঁদের মধ্যে পরিচয়ের সূত্রে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
বাদীর দাবি, সিরাজ তাঁকে ধর্মান্তরিত হওয়ার পর বিয়ে করবেন—এমন আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন। সর্বশেষ, ১১ জুলাই গভীর রাতে সিরাজ তাঁর দোকানে প্রবেশ করে ফের শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে মামলায় উল্লেখ রয়েছে।
পরবর্তীতে বিষয়টি প্রকাশ্যে এলে সিরাজ বিয়ে করতে অস্বীকৃতি জানান। এর পর রোববার রাতে স্থানীয়দের সহায়তায় সিরাজকে তাঁর বাসায় অবরুদ্ধ করে রাখা হয় এবং পুলিশের কাছে খবর দেওয়া হয়।
এদিকে, অভিযুক্ত মো. সাইদুল ইসলাম সিরাজ ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, ওই নারীর সঙ্গে তাঁর কোনো প্রেমের সম্পর্ক ছিল না। তিনি জানান, গভীর রাত পর্যন্ত চায়ের দোকান খোলা রাখার পরামর্শ দেওয়ায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় কয়েকজন যুবককে নিয়ে ওই নারী তাঁকে ফাঁসানোর চেষ্টা করছেন।
এছাড়া, সিরাজ অভিযোগ করেছেন যে ওই নারী তাঁর কাছে টাকা দাবি করেছিলেন।
করফা বাজার পল্লী বিদ্যুৎ সাব-অফিসের কর্মকর্তা মো. জাহাঙ্গীর জানিয়েছেন, নারীঘটিত বিষয়কে কেন্দ্র করে স্থানীয়রা সিরাজকে একটি ঘরে আটক রেখেছিলেন। চেষ্টা করা হলেও স্থানীয়ভাবে বিষয়টির সমাধান করা সম্ভব হয়নি।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানিয়েছেন, এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন