০৮:০৮ পি.এম
বরিশালে ইয়াবা এবং গাঁজাসহ এক পুলিশ সদস্যকে আটক করা হয়।
বুধবার (০৩ জুন) রাত সাড়ে ১০টায় বরিশাল নগরীর শহীদ আব্দুর রাজ্জাক স্মৃতি কলোনি (কেডিসি) এলাকায় অভিযান চালিয়ে স্টীমার ঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে আটক করে।
আটককৃত পুলিশ কনস্টেবল তানহাদ আহমেদ নীরব (২৭) বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্সের রেশন স্টোরে কর্মরত ছিলেন। তার দেহ তল্লাশি করার সময় ৫ পিস ইয়াবা এবং ২ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
বৃহস্পতিবার (০৪ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্টীমারঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা কেডিসি কলোনির সামনের সড়কে সন্দেহভাজন ব্যক্তির শরীর তল্লাশি করেন এবং ইয়াবা ও গাঁজা উদ্ধার করেন। এ সময় ওই ব্যক্তি নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেন।
ওসি আরও জানান, এ ঘটনায় আটক পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন