০৪:০৭ পি.এম
হলিউডের জনপ্রিয় তারকা জেন্ডায়া ও টম হল্যান্ড বর্তমানে ব্যস্ত সময় পার করছেন। একের পর এক সিনেমার কাজ, প্রচার এবং বিভিন্ন ব্যস্ততায় তাদের দিন কাটছে। তবে এই কাজের চাপ থেকে কিছুটা বিরতি নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তারা। ২০২৭ সালে অভিনয়জগৎ থেকে সাময়িকভাবে দূরে থাকার পরিকল্পনার কথা জানিয়েছেন দুজনেই।
জেন্ডায়ার জন্য ২০২৬ সাল একটি অত্যন্ত ব্যস্ত বছর হতে যাচ্ছে। এই বছর তিনি ‘দ্য ড্রামা’, ‘ইউফোরিয়া’র তৃতীয় মৌসুম, ‘স্পাইডার-ম্যান : ব্র্যান্ড নিউ ডে’ এবং ‘দ্য ওডিসি’র মতো বড় প্রকল্পে যুক্ত হয়েছেন। এর পাশাপাশি ‘ডিউন : পার্ট থ্রি’-তে তার কাজও রয়েছে।
ফ্যান্ডাঙ্গোকে দেওয়া এক সাক্ষাৎকারে জেন্ডায়া জানিয়েছেন, এ বছর দর্শকরা তাকে অনেকবার পর্দায় দেখতে পাবেন। তবে এরপর কিছুদিনের জন্য তিনি আড়ালে থাকতে চান। অভিনেত্রীর ভাষায়, “এরপর কিছুদিনের জন্য উধাও হয়ে যাব। কিছুটা সময় আড়ালে থাকতে হবে আমাকে।”
আরও পড়ুন: রণবীরের সিনেমা দেখে আবেগে কেঁদে ফেললেন মহেশ ভাট
টম হল্যান্ডও ২০২৭ সালে কাজ থেকে কিছুটা বিরতি নেওয়ার পরিকল্পনা করছেন। ব্রিটিশ জিকিউকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, কাজের ক্ষেত্রে সীমা নির্ধারণ করা এবং অতিরিক্ত ব্যস্ততা এড়িয়ে চলা অত্যন্ত জরুরি। ২০২৭ সালে তিনি আরো কিছুটা সময় বিরতি নেওয়ার কথা ভাবছেন।
এই দুই তারকা অভিনয়ের ব্যস্ততা কমিয়ে নিজেদের জন্য সময় বের করে নেওয়ার পরিকল্পনা করছেন। তবে কেউই অভিনয় ছেড়ে দেওয়ার কথা বলেননি; বরং সাময়িক বিরতির ইঙ্গিত দিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন