০২:৫০ এম
ভারতের বিনোদন জগতে নতুন ইতিহাস গড়ার পথে রয়েছেন দক্ষিণী চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেতা বিজয় সেতুপতি। তিনি প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে পুরস্কার প্রদান করবেন।
২৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫৪তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডের আয়োজন। বিজয় সেতুপতি সেই মঞ্চে প্রথম ভারতীয় হিসেবে এই দায়িত্ব পালন করার গৌরব অর্জন করবেন। এই সাফল্য ভারতীয় শিল্পীদের আন্তর্জাতিক অঙ্গনে উপস্থিতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে গণ্য হচ্ছে।
ইন্টারন্যাশনাল একাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেসের উদ্যোগে আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডে যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত টেলিভিশন অনুষ্ঠান এবং কাজের স্বীকৃতি প্রদান করা হয়। বিশ্বের বিভিন্ন দেশের টেলিভিশন শিল্পের তারকারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: প্রেমের গুঞ্জন নিয়ে দীঘি বললেন, "নিজের মুখে কিছু না বলা পর্যন্ত সবই গুঞ্জন"
শিগগিরই মণি রত্নমের ‘ইনজি ভেল্লাম’ ছবিতে বিজয় সেতুপতিকে দেখা যাবে। এই ছবিতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন সাই পল্লবী। এছাড়া, থিয়াগারাজন কুমারারাজার ‘পকেট নভেল’-এও অভিনয় করছেন বিজয়। এই ছবিতে আরও রয়েছেন রাজ বি শেথি ও মালবিকা মোহনন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন