০৪:৫১ এম
সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী জানিয়েছেন, শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে, যা দেশ ও জাতিকে নেতৃত্ব দিতে সক্ষম প্রজন্ম গড়ে তুলতে সহায়তা করবে।
তিনি সোমবার (২ নভেম্বর) সিলেটের গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই তথ্য তুলে ধরেন।
এমরান চৌধুরী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করছে। নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে দেশের উন্নয়নে নেতৃত্ব দেওয়ার উপযোগী করে গড়ে তোলাই সরকারের উদ্দেশ্য।
আরও পড়ুন: ধুনটে পাঁচ কোটি টাকার সড়ক কাজ বন্ধ, দুর্ভোগে হাজারো মানুষ
তিনি উল্লেখ করেন, নতুন প্রজন্মকে বিদেশমুখী না করে দেশের উন্নয়নে সম্পৃক্ত করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। প্রাথমিক শিক্ষায় মিড-ডে মিল চালুর পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নেও পদক্ষেপ নিয়েছে সরকার।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংসদ সদস্য বলেন, গোলাপগঞ্জের শিক্ষার অতীত ঐতিহ্য ফিরিয়ে আনার দায়িত্ব নতুন প্রজন্মের। তাদের দিকে সবার নজর রয়েছে।
অনুষ্ঠানে জামেয়ার প্রিন্সিপাল জিন্নুর আহমদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (প্রশাসন) মো. ছবেদ আলী, দি সিলেট ইসলামিক সোসাইটির ভাইস চেয়ারম্যান মো. আব্দুস শাকুর, বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের কোষাধ্যক্ষ মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিসসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাবিদ ও রাজনৈতিক নেতারা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামেয়ার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল কাদির ও মাহফুজ আহমদ চৌধুরী।
আরও পড়ুন: বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন