ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

থাইল্যান্ডের বিমানবন্দরে ২ দিন ধরে আটকা বাংলাদেশ টেবিল টেনিস দল


থাইল্যান্ডের বিমানবন্দরে ২ দিন ধরে আটকা বাংলাদেশ টেবিল টেনিস দল

থাইল্যান্ডের একটি বিমানবন্দরে ২ দিন ধরে আটকা পড়ে আছে বাংলাদেশ জাতীয় টেবিল টেনিস দল।

দলটির ৫ খেলোয়াড় ও কোচ জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে অংশগ্রহণের পর দেশে ফেরার পথে বিমানবন্দরে আটকা পড়েছেন। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন জানায়, থাইল্যান্ডে আকস্মিক বন্যার কারণে খেলোয়াড় ও কোচরা এই পরিস্থিতিতে পড়েছেন।

আটকা পড়া দলের সদস্যদের মধ্যে রয়েছেন ইমরুল কায়েস ইমন, রামহিমলিয়ন বম, সোনাম সুলতানা সোমা, নওরিন সুলতানা মাহি, সামান্তা হোসেন তুসি এবং দলের কোচ ও ফেডারেশনের সদস্য মোহসিনুল আলম ঝিনু।

আরও পড়ুন: ঢাকা টেস্ট বাংলাদেশের জন্য নিজেদের প্রমাণের গুরুত্বপূর্ণ পরীক্ষা

বাংলাদেশ প্রতিনিধিদলের ম্যানেজার এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক সাইদুল হক সাদী ও পুরুষ দলের শীর্ষ খেলোয়াড় মুহতাসিন আহমেদ হৃদয় ভিন্ন ফ্লাইটের টিকেট থাকার কারণে সৌভাগ্যক্রমে দেশে ফিরতে সক্ষম হয়েছেন।

ফেডারেশন সূত্রে জানা গেছে, মূলত থাই এয়ারওয়েজের যাত্রীরাই এই পরিস্থিতিতে আটকা পড়েছেন। প্রাকৃতিক দুর্যোগের কারণে থাই এয়ারওয়েজ এবং বিমানবন্দর কর্তৃপক্ষ আটকা পড়া যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা দিতে হিমশিম খাচ্ছে।

এ কারণে বাংলাদেশ দলের সদস্যদেরও অনিশ্চয়তার মধ্যে বিমানবন্দরে অপেক্ষা করতে হচ্ছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) খেলোয়াড়দের ভিন্ন ফ্লাইটে ফিরিয়ে আনার চেষ্টা করছে।

আরও পড়ুন: স্টার্কের ছয়ে দক্ষিণ আফ্রিকা চাপে, দিনের শেষে অলআউট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গরু চুরি রোধে সিরাজগঞ্জে বাঁশের ব্যারিকেড ও রাতের পাহারা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:২৮ পি.এম


গরু চুরি রোধে সিরাজগঞ্জে বাঁশের ব্যারিকেড ও রাতের পাহারা

সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জ উপজেলায় গরু চুরি বৃদ্ধি পাওয়ায় স্থানীয়রা সড়কের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বাঁশের ব্যারিকেড স্থাপন করে রাতভর পাহারা দিচ্ছেন।

গ্রামবাসী ও গ্রাম পুলিশের সমন্বয়ে গঠিত এই পাহারায় পুলিশও সহায়তা করছে। পুলিশ সুপার গভীর রাতে এসব এলাকা পরিদর্শন করে পাহারাদারদের উৎসাহিত করতে বাঁশি ও টর্চলাইট প্রদান করেছেন।

স্থানীয়দের মতে, সম্প্রতি দুই উপজেলায় গরু চোরদের কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। গত কয়েক দিনে কৃষকদের গোয়াল থেকে প্রায় অর্ধশত গরু চুরি হয়ে গেছে। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে তারা এই পদক্ষেপ গ্রহণ করেছেন।

পাহারাদাররা জানিয়েছেন, চোরেরা যাতে গরু চুরি করে সহজে যানবাহনে করে নিয়ে যেতে না পারে, সেজন্য বাঁশের ব্যারিকেড স্থাপন করা হয়েছে।

স্থানীয়রা এসব স্থানে চেকপোস্ট গড়ে দলবেঁধে পালাক্রমে পাহারা দিচ্ছেন। রাতের বেলায় এসব পোস্ট থেকে সন্দেহজনক যানবাহন ও মানুষের চলাচল পর্যবেক্ষণ করা হচ্ছে।

তাড়াশ থানার ওসি ইমাম জাফর বলেন, গরু চুরিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি স্থানীয় নাগরিকদেরও সম্পৃক্ত করা হয়েছে। পুলিশ সুপারের উদ্যোগে বাঁশকল চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি আরও জানান, থানায় সীমিত সংখ্যক কর্মকর্তা ও পুলিশ সদস্য থাকলেও স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতায় রাতের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানিয়েছেন, উপজেলার গুরুত্বপূর্ণ সড়কের ১২টি পয়েন্টে বাঁশের ব্যারিকেড দিয়ে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। গ্রামবাসী ও গ্রাম পুলিশের সমন্বয়ে দেওয়া পাহারায় থানা পুলিশ সহায়তা করছে।

এই পদ্ধতির কারণে গরু চুরির ঘটনা কমে গেছে বলে তিনি দাবি করেন।

এদিকে শনিবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে তাড়াশ উপজেলার বিভিন্ন এলাকার পাহারা কার্যক্রম পরিদর্শন করেন পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু।

এ সময় তিনি চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্য, গ্রাম পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলেন এবং রাতের নিরাপত্তা ব্যবস্থা ও পাহারা কার্যক্রমের খোঁজখবর নেন। পাশাপাশি কর্তব্যরতদের বাঁশি ও টর্চলাইট উপহার দেন তিনি।

পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, তাড়াশ ও রায়গঞ্জ উপজেলায় গরু চুরিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ সড়ক ও সংযোগস্থলে ‘বাঁশকল’ চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। বাঁশের ব্যারিকেড দিয়ে স্থাপিত এসব চেকপোস্টে পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা প্রতি রাতে পাহারা ও নজরদারি করছেন। আশা করছি এতে অপরাধ কমে আসবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ দুইজন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:২৮ পি.এম


কুমিল্লায় বিদেশি পিস্তলসহ দুইজন গ্রেপ্তার

কুমিল্লা নগরীর গোবিন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ দুজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১, সিপিসি-২। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নগরের শাকতলা কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন এসআরবি-১১, সিপিসি-২ কুমিল্লার কম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।

গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হলেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানার দৌলতপুর গ্রামের মো. হুমায়ুনের ছেলে মো. ছামির ইসলাম (২০) এবং অন্যজন গোবিন্দপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো. মনজুরুল ইসলাম (৩০)।

এসআরবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এসআরবি-১১, সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল গোবিন্দপুর এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধ অস্ত্র প্রদর্শনের মাধ্যমে ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।

মেজর সাদমান ইবনে আলম বলেন, ‘অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে এসআরবি হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোবিন্দপুর এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অস্ত্রধারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ-লা-ত-ঙ্কে মৃত্যু কমাতে সচেতনতা ও টিকাদানের ওপর জোর দিলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:২৯ পি.এম


জ-লা-ত-ঙ্কে মৃত্যু কমাতে সচেতনতা ও টিকাদানের ওপর জোর দিলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু মন্তব্য করেছেন যে, রোগ হওয়ার পর নিয়ন্ত্রণের চেয়ে রোগ প্রতিরোধই অধিক গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, যদি আগেভাগে সচেতনতা তৈরি করা যায় এবং যথাযথ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়, তাহলে জলাতঙ্কে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা অনেকাংশে কমানো সম্ভব।

রাজধানীর তুলা উন্নয়ন বোর্ডের সম্মেলনকক্ষে সোমবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষে প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘Stronger Together: একসাথে, আরও শক্তিশালী জলাতঙ্কমুক্ত বিশ্ব গড়ি’।

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জলাতঙ্ক প্রতিরোধের জন্য টিকাদান কর্মসূচি সম্প্রসারণ, জনসচেতনতা বৃদ্ধি এবং রোগ হওয়ার পর দ্রুত ও কার্যকর চিকিৎসা নিশ্চিত করা প্রয়োজন। শহরাঞ্চলের মানুষের মধ্যে এ রোগ সম্পর্কে সচেতনতা তুলনামূলকভাবে বেশি থাকলেও প্রান্তিক পর্যায়ে সচেতনতা কম।

ফলস্বরূপ, সেখানে জলাতঙ্কে মৃত্যুর ঘটনা বেশি দেখা যায়। এজন্য শহরের পাশাপাশি গ্রাম পর্যায়েও জলাতঙ্ক প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রমকে জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

এ লক্ষ্যে আগের মতো সারা দেশে কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, জনগণের কল্যাণ ও জনস্বার্থে সরকারের সব কার্যক্রম পরিচালিত হয়। মানুষ খাদ্যনিরাপত্তার পাশাপাশি খাদ্য হিসেবে গ্রহণ করা প্রাণীটি রোগমুক্ত ও নিরাপদ কিনা, সে বিষয়েও সচেতন হচ্ছে। প্রাণীর রোগ নিয়ন্ত্রণের সঙ্গে মানুষের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সরাসরি জড়িত। তাই প্রাণিস্বাস্থ্য ও জনস্বাস্থ্যকে সমন্বিতভাবে বিবেচনা করে কার্যক্রম পরিচালনা করতে হবে।

প্রান্তিক পর্যায়ে সচেতনতা বাড়াতে আরও বেশি সেমিনার, প্রচার-প্রচারণা ও মাঠপর্যায়ের কার্যক্রম গ্রহণের আহ্বান জানান তিনি। একইসঙ্গে মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তাদের তদারকি বাড়ানোর ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক মো. রেজাউল আমিন। অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য দেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান। বক্তব্য দেন পরিচালক (সম্প্রসারণ) ড. বেগম শামছুননাহার আহম্মদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধিদপ্তরের উপপরিচালক ডা. মো. আ. মান্নান মিয়া এবং পথ কুকুরের মাধ্যমে জলাতঙ্ক রোগ বিস্তার রোধ প্রকল্পের পরিচালক ডা. মেহেদি হাসান ভূঁইয়া।

মূল প্রবন্ধে দেশে জলাতঙ্কের বর্তমান পরিস্থিতি, প্রতিরোধ কার্যক্রম, কুকুরের টিকাদান কর্মসূচি এবং ২০৩০ সালের মধ্যে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।

এর আগে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে প্রাণিসম্পদ অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা, ভেটেরিনারিয়ান, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ডাকোটা জনসন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:২৯ পি.এম


প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ডাকোটা জনসন

হলিউড অভিনেত্রী ডাকোটা জনসন প্রেমের গুঞ্জন ও তার ব্যক্তিগত জীবন নিয়ে ছড়ানো বিভিন্ন খবরের বিষয়ে মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, যখনই তার সঙ্গে কারো ছবি প্রকাশ্যে আসে কিংবা একসঙ্গে কোথাও দেখা যায়, তখনই প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে, এসব গুঞ্জনের প্রতিটি সম্পর্কে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন তিনি অনুভব করেন না।

সম্প্রতি ‘ভোগ’-এর ‘দ্য রান থ্রু’ পডকাস্টে ডাকোটা তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে এসব বিষয় নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, এমনকি যদি তিনি নিজের ম্যানেজার বা আইনজীবীর সঙ্গে রাতের খাবারে যান, তাও অনেক সময় ‘রহস্যময় পুরুষের সঙ্গে দেখা গেছে’ ধরনের খবর তৈরি হয়ে যায়।

ডাকোটা জানান, অনলাইনে ছড়িয়ে পড়া প্রতিটি গুঞ্জনকে সত্য বা মিথ্যা প্রমাণ করার চেষ্টা করলে বিষয়টি আরো জটিল হয়ে যায়। তাই তিনি চান মানুষ যা বিশ্বাস করতে চায়, তা-ই বিশ্বাস করুক।

অভিনেত্রীর মতে, ইন্টারনেটে প্রতিদিনই বিভিন্ন ধরনের খবর ছড়ায়। কিছু খবর সত্য, আবার কিছু মিথ্যা। তিনি প্রতিটি খবর নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করার জন্য সময় বা আগ্রহ খুঁজে পান না। বরং তিনি নিজের জীবনের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে মনোযোগ দিতে চান।

এ সময় ডাকোটা অনলাইনে তার সম্পর্কে গুঞ্জন ছড়ানো ব্যক্তিদের উদ্দেশে বলেন, ‘নিজের জীবন নিয়ে ভাবুন।’ তিনি ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের অতিরিক্ত আগ্রহকে এভাবে এড়িয়ে যেতে চান।

সম্প্রতি ডাকোটা জনসন এবং র‍্যাপার মেশিন গান কেলি (এমজিকে) নিয়ে নতুন করে প্রেমের গুঞ্জন শুরু হয়েছে। টেলর সুইফট ও ট্রাভিস কেলির বিয়ের অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর এই আলোচনা শুরু হয়।

এরপর ‘পিপল’-এর এক প্রতিবেদনে এক সূত্রের বরাতে বলা হয়, ডাকোটা ও এমজিকে কয়েক মাস ধরে গোপনে একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন। তাদের পূর্বে পরিচয় ছিল এবং ওই অনুষ্ঠানের সময় তাদের ঘনিষ্ঠতা আরো বেড়ে যায় বলেও দাবি করা হয়েছে।

ওই সূত্রের আরও দাবি, ডাকোটা ও এমজিকে প্রথমে বন্ধু হিসেবে যোগাযোগ রাখতেন এবং পরে নিয়মিত বার্তা আদান-প্রদানের মাধ্যমে তাদের যোগাযোগ বজায় থাকে। সম্প্রতি তারা একসঙ্গে আরো বেশি সময় কাটাচ্ছেন বলেও দাবি করা হয়েছে।

তবে ডাকোটা জনসন নিজে এমজেকের সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেননি। বরং তিনি ব্যক্তিগত জীবন নিয়ে যেকোনো ধরনের গুঞ্জনের বিষয়ে প্রতিক্রিয়া না দেওয়ার অবস্থানই জানিয়েছেন।

এর আগে ‘ফিফটি শেডস অব গ্রে’খ্যাত এই অভিনেত্রীর সঙ্গে কোল্ডপ্লে তারকা ক্রিস মার্টিনের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। তাদের সম্পর্ক নিয়েও বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে আলোচনা হয়েছে। বর্তমানে ডাকোটা তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা বলতে চান না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%