প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হলিউড অভিনেত্রী ডাকোটা জনসন প্রেমের গুঞ্জন ও তার ব্যক্তিগত জীবন নিয়ে ছড়ানো বিভিন্ন খবরের বিষয়ে মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, যখনই তার সঙ্গে কারো ছবি প্রকাশ্যে আসে কিংবা একসঙ্গে কোথাও দেখা যায়, তখনই প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে, এসব গুঞ্জনের প্রতিটি সম্পর্কে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন তিনি অনুভব করেন না।
সম্প্রতি ‘ভোগ’-এর ‘দ্য রান থ্রু’ পডকাস্টে ডাকোটা তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে এসব বিষয় নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, এমনকি যদি তিনি নিজের ম্যানেজার বা আইনজীবীর সঙ্গে রাতের খাবারে যান, তাও অনেক সময় ‘রহস্যময় পুরুষের সঙ্গে দেখা গেছে’ ধরনের খবর তৈরি হয়ে যায়।
ডাকোটা জানান, অনলাইনে ছড়িয়ে পড়া প্রতিটি গুঞ্জনকে সত্য বা মিথ্যা প্রমাণ করার চেষ্টা করলে বিষয়টি আরো জটিল হয়ে যায়। তাই তিনি চান মানুষ যা বিশ্বাস করতে চায়, তা-ই বিশ্বাস করুক।
অভিনেত্রীর মতে, ইন্টারনেটে প্রতিদিনই বিভিন্ন ধরনের খবর ছড়ায়। কিছু খবর সত্য, আবার কিছু মিথ্যা। তিনি প্রতিটি খবর নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করার জন্য সময় বা আগ্রহ খুঁজে পান না। বরং তিনি নিজের জীবনের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে মনোযোগ দিতে চান।
এ সময় ডাকোটা অনলাইনে তার সম্পর্কে গুঞ্জন ছড়ানো ব্যক্তিদের উদ্দেশে বলেন, ‘নিজের জীবন নিয়ে ভাবুন।’ তিনি ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের অতিরিক্ত আগ্রহকে এভাবে এড়িয়ে যেতে চান।
সম্প্রতি ডাকোটা জনসন এবং র্যাপার মেশিন গান কেলি (এমজিকে) নিয়ে নতুন করে প্রেমের গুঞ্জন শুরু হয়েছে। টেলর সুইফট ও ট্রাভিস কেলির বিয়ের অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর এই আলোচনা শুরু হয়।
এরপর ‘পিপল’-এর এক প্রতিবেদনে এক সূত্রের বরাতে বলা হয়, ডাকোটা ও এমজিকে কয়েক মাস ধরে গোপনে একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন। তাদের পূর্বে পরিচয় ছিল এবং ওই অনুষ্ঠানের সময় তাদের ঘনিষ্ঠতা আরো বেড়ে যায় বলেও দাবি করা হয়েছে।
ওই সূত্রের আরও দাবি, ডাকোটা ও এমজিকে প্রথমে বন্ধু হিসেবে যোগাযোগ রাখতেন এবং পরে নিয়মিত বার্তা আদান-প্রদানের মাধ্যমে তাদের যোগাযোগ বজায় থাকে। সম্প্রতি তারা একসঙ্গে আরো বেশি সময় কাটাচ্ছেন বলেও দাবি করা হয়েছে।
তবে ডাকোটা জনসন নিজে এমজেকের সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেননি। বরং তিনি ব্যক্তিগত জীবন নিয়ে যেকোনো ধরনের গুঞ্জনের বিষয়ে প্রতিক্রিয়া না দেওয়ার অবস্থানই জানিয়েছেন।
এর আগে ‘ফিফটি শেডস অব গ্রে’খ্যাত এই অভিনেত্রীর সঙ্গে কোল্ডপ্লে তারকা ক্রিস মার্টিনের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। তাদের সম্পর্ক নিয়েও বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে আলোচনা হয়েছে। বর্তমানে ডাকোটা তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা বলতে চান না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন