প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
থাইল্যান্ডের একটি বিমানবন্দরে ২ দিন ধরে আটকা পড়ে আছে বাংলাদেশ জাতীয় টেবিল টেনিস দল।
দলটির ৫ খেলোয়াড় ও কোচ জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে অংশগ্রহণের পর দেশে ফেরার পথে বিমানবন্দরে আটকা পড়েছেন। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন জানায়, থাইল্যান্ডে আকস্মিক বন্যার কারণে খেলোয়াড় ও কোচরা এই পরিস্থিতিতে পড়েছেন।
আটকা পড়া দলের সদস্যদের মধ্যে রয়েছেন ইমরুল কায়েস ইমন, রামহিমলিয়ন বম, সোনাম সুলতানা সোমা, নওরিন সুলতানা মাহি, সামান্তা হোসেন তুসি এবং দলের কোচ ও ফেডারেশনের সদস্য মোহসিনুল আলম ঝিনু।
বাংলাদেশ প্রতিনিধিদলের ম্যানেজার এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক সাইদুল হক সাদী ও পুরুষ দলের শীর্ষ খেলোয়াড় মুহতাসিন আহমেদ হৃদয় ভিন্ন ফ্লাইটের টিকেট থাকার কারণে সৌভাগ্যক্রমে দেশে ফিরতে সক্ষম হয়েছেন।
ফেডারেশন সূত্রে জানা গেছে, মূলত থাই এয়ারওয়েজের যাত্রীরাই এই পরিস্থিতিতে আটকা পড়েছেন। প্রাকৃতিক দুর্যোগের কারণে থাই এয়ারওয়েজ এবং বিমানবন্দর কর্তৃপক্ষ আটকা পড়া যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা দিতে হিমশিম খাচ্ছে।
এ কারণে বাংলাদেশ দলের সদস্যদেরও অনিশ্চয়তার মধ্যে বিমানবন্দরে অপেক্ষা করতে হচ্ছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) খেলোয়াড়দের ভিন্ন ফ্লাইটে ফিরিয়ে আনার চেষ্টা করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন