ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

চেলসি থেকে সরে গেলেন টড বোয়েলি, শুভ কামনা জানালেন


চেলসি থেকে সরে গেলেন টড বোয়েলি, শুভ কামনা জানালেন

ইংলিশ প্রিমিয়ার লিগের শক্তিশালী ক্লাব চেলসি ফুটবল ক্লাবে মার্কিন ধনকুবের টড বোয়েলির অধ্যায় শেষ হলো। সহ-মালিক মার্ক ওয়াল্টার এবং বোয়েলির শেয়ার কিনে নিয়ে ব্লুজদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন প্রাইভেট ইকুইটি ফার্ম ‘ক্লিয়ারলেক ক্যাপিটাল’-এর হাতে। চেলসি ক্লাবের এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এই মালিকানার পরিবর্তনের খবর নিশ্চিত করেছে।

টড বোয়েলি একইসঙ্গে চেলসির চেয়ারম্যানের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন। মালিকানায় বড় পরিবর্তন আসলেও ক্লাবের দৈনন্দিন পরিচালনা পর্ষদ এবং প্রশাসনিক কার্যক্রমে আপাতত কোনো পরিবর্তন আসবে না বলে জানানো হয়েছে। বোয়েলির শূন্য পদে নতুন চেয়ারম্যানের নাম খুব শিগগিরই ঘোষণা করবে ক্লাবটি। অন্য অংশীদার হানসজর্গ উইস ক্লাবের অংশীদার হিসেবে আগের মতোই থাকবেন।

বিদায়ী চেয়ারম্যান টড বোয়েলি বিদায়বেলায় আবেগঘন বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, “চেলসি ফুটবল ক্লাবের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করাটা আমার জন্য অত্যন্ত সম্মানের। ক্লাবের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে ইংলিশ প্রিমিয়ার লিগ, কোচ, খেলোয়াড়, কর্মকর্তা এবং কোটি ভক্তরা অনেক সাহায্য করেছেন। তাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি।”

আরও পড়ুন: সালাহকে ছুঁয়ে ইতোর রেকর্ডের কাছে পৌঁছালেন আশরাফ হাকিমি

বোয়েলি ক্লিয়ারলেক ক্যাপিটালের সঙ্গে কাজের অভিজ্ঞতার কথা তুলে ধরে আরো বলেন, “ক্লিয়ারলেক এবং আমাদের পুরো ওনারশিপ গ্রুপের সঙ্গে পার্টনারশিপটা উপভোগ করেছি। ক্লাবের তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য আমরা যেসব যৌথ সিদ্ধান্ত ও বিনিয়োগ করেছি, তা চেলসিকে এক মজবুত ভিত্তির ওপর দাঁড় করিয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ক্লিয়ারলেকের যোগ্য নেতৃত্বে চেলসি সামনে আরও বড় সাফল্য পাবে।”

উল্লেখ্য, ২০২২ সালের মে মাসে রোমান আব্রামোভিচের কাছ থেকে চেলসি কিনে নেওয়ার পর থেকেই যৌথভাবে দায়িত্ব সামলে আসছিলেন টড বোয়েলি এবং ক্লিয়ারলেক ক্যাপিটালের সহ-প্রতিষ্ঠাতা বেহদাদ এঘবালি। দীর্ঘদিনের এই যৌথ পথচলায় ইতি টেনে এবার চেলসিকে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নতুন অধ্যায়ের সূচনা করল ক্লিয়ারলেক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিল শিবিরে জোয়াও পেদ্রোর চোটের কারণে বড় ধাক্কা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩৯ পি.এম


ব্রাজিল শিবিরে জোয়াও পেদ্রোর চোটের কারণে বড় ধাক্কা

জাতীয় দলের হয়ে মাঠে নামার সুযোগ পাচ্ছেন না চেলসি ফরোয়ার্ড জোয়াও পেদ্রো। চোটের কারণে আসন্ন আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিল দলের বাইরে রয়েছেন ২৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকা। বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতির মাধ্যমে।

পেদ্রোকে সামনে নির্ধারিত তিনটি প্রীতি ম্যাচের জন্য সেলেসাও দলে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু চোটের কারণে তিনি সেই সুযোগ হারিয়েছেন। ইতিমধ্যে, তার বিকল্প হিসেবে ব্রাজিল দলে ডাক পেয়েছেন ফ্লুমিনেন্সের তরুণ মিডফিল্ডার মার্তিনেলি।

মঙ্গলবার চেলসির নিয়মিত অনুশীলন সেশনে পেদ্রো অনুপস্থিত ছিলেন। তবে চোটের প্রকৃতি কতটা গুরুতর এবং আগামী শুক্রবার রাতে ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাওয়া যাবে কি না, সে বিষয়ে চেলসির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘সন্ত্রাসীরা দুর্গম পাহাড়ে নয়, পাকিস্তানের লোকালয়ে থাকে’: ভারত জাতিসংঘে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩৯ পি.এম


‘সন্ত্রাসীরা দুর্গম পাহাড়ে নয়, পাকিস্তানের লোকালয়ে থাকে’: ভারত জাতিসংঘে

ভারত জাতিসংঘের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে রাষ্ট্রীয় নীতি হিসেবে সন্ত্রাসবাদকে সমর্থন ও আশ্রয় দেওয়ার জন্য আবারও তীব্র সমালোচনা করেছে। দিল্লি বিশ্ব সম্প্রদায়কে স্মরণ করিয়ে দিয়েছে যে, বিশ্বের শীর্ষ সন্ত্রাসীরা কোনো অখ্যাত সীমান্ত এলাকায় নয়, বরং সাধারণ মানুষের বসতিতে অবস্থান করে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী প্রতিনিধি হরিশ পারভাথানেনি ৯/১১ হামলার সাথে জড়িত আল-কায়দা নেতাদের উদাহরণ তুলে ধরেন। তিনি বলেন, ওসামা বিন লাদেন, খালিদ শেখ মোহাম্মদ ও রামজি বিনালশিবদের মতো আন্তর্জাতিক সন্ত্রাসীরা কোনো দুর্গম পাহাড়ে নয়, বরং পাকিস্তানের জনবহুল শহরাঞ্চলে অবস্থান করছিল। তিনি ২০১১ সালে অ্যাবোটাবাদে মার্কিন অভিযানে ওসামা বিন লাদেন নিহত হওয়ার ঘটনাটি উল্লেখ করে বলেন, সন্ত্রাসবাদের এই মূল হোতারা দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় সুরক্ষায় লোকালয়ে আশ্রয় পেয়েছিল।

হরিশ পারভাথানেনি সতর্ক করে বলেন, অতীতে আল-কায়দাকে প্রশ্রয় দেওয়া সেই একই পরিবেশ বর্তমানে লস্কর-ই-তৈবা এবং জইশ-ই-মোহাম্মদের মতো গোষ্ঠীগুলোকেও আশ্রয় ও দায়মুক্তি দিয়ে চলেছে। তিনি জানান, এই গোষ্ঠীগুলো নাম বদলে জাতিসংঘের নিষেধাজ্ঞা এড়ানোর চেষ্টা করছে। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের মে মাসে পরিচালিত ‘অপারেশন সিঁদুর’-এর আওতায় ভারতীয় ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে পাকিস্তানের অভ্যন্তরে এসব সংগঠনের প্রশিক্ষণ শিবির ও অবকাঠামো ধ্বংস করা হয়েছিল।

ভারতীয় প্রতিনিধি জাতিসংঘে জোর দিয়ে বলেন, যাতে কোনো দেশ বা সাধারণ মানুষ নতুন করে সন্ত্রাসী হামলার শিকার না হয়, সেজন্য বিশ্ব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সব ধরনের নিরাপদ আশ্রয়স্থল চিরতরে বন্ধ করে দিতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুইডেনের নির্বাচনে বামপন্থীদের জয়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩৯ পি.এম


সুইডেনের নির্বাচনে বামপন্থীদের জয়

সুইডেনের সংসদ নির্বাচনে মধ্য-বামপন্থী বিরোধী জোট, ক্ষমতাসীন ডানপন্থী জোটকে অল্প ব্যবধানে পরাজিত করেছে। বুধবার দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এসভিটি এই তথ্য প্রকাশ করেছে। রবিবার অনুষ্ঠিত নির্বাচনে ৯৯ শতাংশ ভোট গণনা শেষে এই ফলাফল সামনে এসেছে।

 

রয়টার্সের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বুধবার রাত ১০টা ৪৭ মিনিট পর্যন্ত দুই দলের মধ্যে ভোটের ব্যবধান ছিল মাত্র ২৬ হাজার ১৬৯টি। এখনও ১ শতাংশেরও কম নির্বাচনী এলাকার ভোট গণনা বাকি রয়েছে। তবে বিরোধী দলীয় নেতা এবং সোশ্যাল ডেমোক্র্যাট নেতা ম্যাগদালেনা আন্দেরসনের নেতৃত্বাধীন দলগুলো ৩৪৯ আসনের পার্লামেন্টে ১৭৫টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে দেশটির সরকার পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে।

 

এসভিটি জানিয়েছে, ‘এই পর্যায়ে ফল পাল্টে যাওয়ার সম্ভাবনা এতটাই কম যে আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, এই নির্বাচনে বিরোধীরাই সবচেয়ে বেশি আসন পাবে।’ অন্যদিকে, প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টেরসনের নেতৃত্বাধীন ডানপন্থী ক্ষমতাসীন জোট ১৭৪টি আসন পাওয়ার আশা করছে। এই জোটে কট্টর ডানপন্থী সুইডেন ডেমোক্র্যাটস দলও অন্তর্ভুক্ত রয়েছে। সুইডেনের নির্বাচন কর্তৃপক্ষের প্রকাশিত তথ্য থেকে এই তথ্য জানা গেছে। বর্তমানে নির্বাচন কর্তৃপক্ষ দেশের ভেতর ও বিদেশ থেকে আসা দেরিতে আসা ব্যালটগুলো গণনা করছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্ত ভোট গণনা সম্পন্ন হতে আজ বৃহস্পতিবার পর্যন্ত সময় লাগতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরায়েল ও মরক্কোর কূটনৈতিক সম্পর্ক জোরদারের সম্মতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪০ পি.এম


ইসরায়েল ও মরক্কোর কূটনৈতিক সম্পর্ক জোরদারের সম্মতি

ইসরায়েল ও মরক্কোর পররাষ্ট্রমন্ত্রীরা কূটনৈতিক সম্পর্ককে আরো শক্তিশালী করার বিষয়ে একমত হয়েছেন। এই প্রক্রিয়ার মধ্যে দুই দেশে দূতাবাস প্রতিষ্ঠা এবং রাষ্ট্রদূত নিয়োগের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। বুধবার, ইসরায়েল সরকারের আরবি ভাষার সরকারি অ্যাকাউন্ট থেকে এই তথ্য প্রকাশ করা হয়।

আরো পড়ুন

সুইডেনের নির্বাচনে বামপন্থীদের জয়

রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ গ্রহণকারী চারটি আরব দেশের মধ্যে মরক্কো ছিল একটি। অন্যান্য তিনটি দেশ হলো সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সুদান। মিসর এবং জর্দানের সঙ্গে ইসরায়েলের আলাদা শান্তিচুক্তি বিদ্যমান। এই চুক্তিগুলোর পর ফিলিস্তিনিদের মধ্যে দীর্ঘদিনের একটি আরব অবস্থান নিয়ে উদ্বেগ দেখা দেয়। ওই অবস্থানে উল্লেখ করা হয়েছিল, ইসরায়েলকে দখলকৃত ভূখণ্ড থেকে সরে যেতে হবে এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে। এর বিনিময়ে আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল।

আরো পড়ুন

পাকিস্তান ও ভারতীয় নৌযানের সংঘর্ষ, পাক রাষ্ট্রদূতকে তলব করল নয়াদিল্লি

বিবৃতিতে উল্লেখ করা হয়, নিউইয়র্কে তিন পক্ষের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার, মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসের বুরিতা এবং জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ। বিবৃতিতে জানানো হয়, ইসরায়েল ও মরক্কোর সম্পর্ক উন্নয়নের জন্য কর্মকর্তারা একাধিক পদক্ষেপ গ্রহণের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। এর মধ্যে রয়েছে দুই দেশের কূটনৈতিক মিশনের মর্যাদা দূতাবাস পর্যায়ে উন্নীত করা এবং রাষ্ট্রদূত নিয়োগ করা।

এছাড়া, ইসরায়েল ও মরক্কোর মধ্যে বিমান চলাচল বৃদ্ধি করার বিষয়েও তারা একমত হয়েছেন। পারস্পরিক বিনিয়োগ ও অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে সহজতর করার জন্য প্রয়োজনীয় চুক্তিগুলো চূড়ান্ত করার কাজও তারা করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%