১০:২৮ এম
তুর্কি ফুটবল ফেডারেশন (টিএফএফ) ১৪৭ জন ফুটবল ক্লাব কর্মকর্তাকে ৪৫ দিনের জন্য নিষিদ্ধ করেছে বেটিং-সংক্রান্ত নিয়ম ভঙ্গের অভিযোগে। এদের মধ্যে তুরস্কের শীর্ষ ফুটবল ক্লাব ত্রাবজোনস্পর-এর সভাপতি এরতুঘরুল দোগানও অন্তর্ভুক্ত রয়েছেন।
গত মাসে প্রকাশিত তথ্য অনুযায়ী, বাজি ধরার অভিযোগে ৪৪৮ জনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি তুর্কি ফুটবল ফেডারেশনের পেশাদার ফুটবল শৃঙ্খলা বোর্ডে পাঠানো হয়েছে।
টিএফএফ, ফিফা এবং উয়েফা-এর নিয়ম অনুযায়ী, খেলোয়াড়, কোচ এবং ম্যাচ কর্মকর্তাদের কোনো ধরনের বেটিং কার্যক্রমে অংশগ্রহণ করা নিষিদ্ধ।
আরও পড়ুন: হিপের চোটে মাঠের বাইরে এসি মিলানের উইঙ্গার স্যামুয়েল চুকউয়েজে
অভিযুক্তদের মধ্যে ১৪৭ জনকে বেটিং-সংক্রান্ত নিয়ম ভঙ্গের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে, যাদের গত পাঁচ বছরে তুরস্কের শীর্ষ দুই ফুটবল বিভাগের বিভিন্ন ক্লাবে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
নিষেধাজ্ঞার ফলে, এই ১৪৭ জনকে ফুটবল-সংশ্লিষ্ট কোনো দায়িত্ব পালন করতে দেওয়া হবে না। অন্যদিকে, বাকি ৩০১ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার মতো যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি।
গত এক বছরে তুরস্কের ফুটবল কর্তৃপক্ষ খেলাধুলায় বেটিংয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। ২০২৫ সালের নভেম্বরে টিএফএফ-এর তদন্তের পর ১৪৯ জন রেফারি এবং ১,২০৪ জন খেলোয়াড়কে নিষিদ্ধ করা হয়েছিল।
আরও পড়ুন: সাইফের পর মিরাজও আউট, ইমনের ফিফটিতে এগোচ্ছে বাংলাদেশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন