০৮:২৮ পি.এম
রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা অঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, শনিবার স্থানীয় সময়ের হিসাবে এ ভূমিকম্পের ঘটনা ঘটে।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, শনিবার গ্রিনিচ মান সময় (জিএমটি) ১৩টা ১৫ মিনিটে, যা বাংলাদেশে সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিট, কামচাটকা ক্রাইয়ের ইয়েলিজোভো এলাকার কাছে ভূমিকম্পটি আঘাত হানে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৮৮ দশমিক ৪ কিলোমিটার গভীরে। প্রাথমিক হিসাবে এর উপকেন্দ্র নির্ধারণ করা হয়েছে উত্তর অক্ষাংশ ৫৩ দশমিক ৭২ ডিগ্রি এবং পূর্ব দ্রাঘিমাংশ ১৫৮ দশমিক ০৮ ডিগ্রিতে।
আরও পড়ুন: বিশ্বব্যবস্থা গঠনে মুসলিম দেশগুলোকে গুরুত্বপূর্ণ বার্তা দিল তুরস্ক
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য জানানো হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন