০৭:৫৮ পি.এম
এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের নেতৃত্বে ফেরার খবরের প্রেক্ষিতে, তার স্ত্রী পরিচালিত পারিবারিক দাতব্য সংস্থার সম্পদ একদিনেই প্রায় ২৩০ কোটি ডলার বৃদ্ধি পেয়েছে। সোমবার শেয়ারবাজারে এনভিডিয়ার শেয়ার মূল্য ৩০ শতাংশের বেশি বেড়ে যাওয়ার ফলে এই বিপুল পরিমাণ সম্পদের বৃদ্ধি ঘটে।
ফরচুনের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জেনসেন হুয়াংয়ের স্ত্রী লরি হুয়াং পরিচালিত ‘জেন-সান অ্যান্ড লরি হুয়াং ফাউন্ডেশন’-এর কাছে এনভিডিয়ার প্রায় ৫ কোটি ৯০ লাখ শেয়ার রয়েছে। সোমবার শেয়ারটির দাম বেড়ে ১৬৫ দশমিক ০৫ ডলারে পৌঁছায়। এর ফলে ফাউন্ডেশনটির শেয়ারমূল্য বেড়ে প্রায় ৯৭০ কোটি ডলারে দাঁড়ায়। আগের শুক্রবারের বাজারমূল্যের তুলনায় একদিনে এর সম্পদ বেড়েছে প্রায় ২৩০ কোটি ডলার।
এনভিডিয়ার পরিচালনা পর্ষদের ২০২৬ সালের প্রক্সি বিবৃতিতে ফাউন্ডেশনটির শেয়ার ধারণের এই তথ্য প্রকাশিত হয়েছে।
আরও পড়ুন: মিয়ানমারে বিয়ের বাড়িতে জান্তা বাহিনীর বিমান হামলা, নিহত অন্তত ১৭
যেভাবে গড়ে ওঠে হুয়াং পরিবারের ফাউন্ডেশন
জেনসেন হুয়াং এবং তার স্ত্রী লরি হুয়াং ২০০৭ সালে ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার সময় সংস্থাটির কাছে এনভিডিয়ার ৩ লাখ ৭০ হাজার শেয়ার ছিল, যার তৎকালীন বাজারমূল্য ছিল ১ কোটি ২৬ লাখ ডলার।
ফরচুনের প্রতিবেদনে করসংক্রান্ত নথির উল্লেখ করে বলা হয়েছে, ২০২০ সালের শেষে ফাউন্ডেশনটির সম্পদের পরিমাণ ছিল ৮২ কোটি ৮০ লাখ ডলার। ২০২৪ সালের শেষ নাগাদ তা বেড়ে দাঁড়ায় ৯২০ কোটি ডলারে।
ফাউন্ডেশনটির সম্পদ বৃদ্ধিতে হুয়াং দম্পতির নিয়মিত শেয়ার হস্তান্তরেরও উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। ২০২৫ সালের জুনে তাদের লিভিং ট্রাস্ট থেকে ফাউন্ডেশনটিকে এনভিডিয়ার ৪ লাখ ৪০ হাজার শেয়ার দেওয়া হয়, যার তৎকালীন মূল্য ছিল প্রায় ৬ কোটি ডলার। একই পরিমাণের অর্ধেক শেয়ার একটি ডোনার-অ্যাডভাইজড ফান্ডেও দেওয়া হয়েছিল বলে সিএনবিসির বরাতে জানা গেছে।
আরও পড়ুন: মিয়ানমারে বিয়ে বাড়িতে বিমান হামলা, ১৭ জন নিহতের দাবি
যুক্তরাষ্ট্রের বৃহৎ বেসরকারি দাতব্য সংস্থার একটি
সম্পদের আকারের দিক থেকে গত বছর যুক্তরাষ্ট্রের শীর্ষ ১৫টি বেসরকারি ফাউন্ডেশনের তালিকায় হুয়াং দম্পতির সংস্থাটি স্থান পায়। তালিকায় এর পাশাপাশি রকফেলার ফাউন্ডেশন ও কনরাড এন হিলটন ফাউন্ডেশনের মতো বড় প্রতিষ্ঠানগুলোও অন্তর্ভুক্ত ছিল।
তবে বিপুল সম্পদের মালিক হলেও ফাউন্ডেশনটি বেশ নীরবে কার্যক্রম পরিচালনা করে। সংস্থাটির কোনো ওয়েবসাইট নেই। এমনকি ২০২৩ সাল পর্যন্ত এর কোনো বেতনভুক্ত কর্মীও ছিল না।
২০১৪ সাল থেকে লরি হুয়াং ফাউন্ডেশনটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে জেনসেন হুয়াং সংস্থাটির সচিব এবং প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে দায়িত্বে রয়েছেন। এ ছাড়া দম্পতির এনভিডিয়া শেয়ারের বড় অংশ যে ট্রাস্টগুলোর মাধ্যমে পরিচালিত হয়, সেগুলোর সহ-ট্রাস্টি হিসেবেও রয়েছেন লরি।
আরও পড়ুন: গাজায় চিকিৎসাকেন্দ্রে ইসরাইলি হামলায় নিহত ২ স্বাস্থ্যকর্মী
ফোর্বসের হিসাব অনুযায়ী, সোমবারের বাজারদরে ওই ট্রাস্টগুলোতে থাকা হুয়াং দম্পতির শেয়ারের মূল্য ছিল প্রায় ১৪ হাজার ৪০০ কোটি ডলার।
সূত্র: এনডিটিভি
এআরবি
আরও পড়ুন: মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় নিহত ৬, দাবি ১৭
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন