ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

এলএনজি আমদানিতে বছরে ২৫.৮ বিলিয়ন ডলার ব্যয়ের শঙ্কা


এলএনজি আমদানিতে বছরে ২৫.৮ বিলিয়ন ডলার ব্যয়ের শঙ্কা

বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির ওপর নির্ভরশীল বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে, অব্যাহত থাকলে বছরে সর্বোচ্চ ২৫ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বায়ুদূষণ, জলবায়ু বিপর্যয় এবং অর্থনৈতিক ঝুঁকি বাড়ার আশঙ্কাও দেখা দিয়েছে। মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগের (মিডি) আওতায় জীবাশ্ম জ্বালানিভিত্তিক প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্য প্রভাব নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনে এ সতর্কতা তুলে ধরা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১ টায় কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) ওয়াশ প্রশিক্ষণ কেন্দ্রে ‘এলএনজি’স লাস্ট ডিচ: দ্য মিডি মাস্টার প্ল্যান ফর বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশিত হয়। প্রতিবেদনটি তৈরি করেছে মার্কেট ফোর্সেস, ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং ধরিত্রী রক্ষায় আমড়া (ধরা)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধরা কক্সবাজারের আহ্বায়ক ফজলুল কাদের চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মার্কেট ফোর্সেসের এশিয়া এনার্জি ট্রানজিশনের পরিচালক মুনিরা চৌধুরী।

প্রতিবেদন অনুযায়ী, মিডি মহাপরিকল্পনার আওতায় প্রায় ২০ বিলিয়ন ডলার ব্যয়ে নতুন গ্যাস অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তাকে ব্যয়বহুল এবং অনিশ্চিত আমদানি নির্ভরতার দিকে ঠেলে দিতে পারে। এর ফলে বিদ্যুতের দাম বৃদ্ধি, লোডশেডিং, শিল্প উৎপাদনে ব্যাঘাত এবং কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মিডির আওতায় পরিকল্পিত জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে এক বিলিয়ন টনের বেশি কার্বন নিঃসরণ হতে পারে, যা বাংলাদেশের বর্তমান জীবাশ্ম জ্বালানির নিঃসরণের ১০ গুণেরও বেশি। এতে বায়ুদূষণ, জনস্বাস্থ্য এবং পরিবেশের ক্ষতি বাড়ার পাশাপাশি বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো জলবায়ুজনিত দুর্যোগ আরও তীব্র হতে পারে।

অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, এলএনজি আমদানিনির্ভরতা দেশের তৈরি পোশাক শিল্প এবং রপ্তানি প্রতিযোগিতার সক্ষমতাকেও ঝুঁকিতে ফেলতে পারে। তাই জীবাশ্ম জ্বালানির পরিবর্তে সৌর ও বায়ুশক্তির মতো নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো জরুরি। প্রতিবেদনে ২০৪০ সালের মধ্যে বাংলাদেশের ২৪০ গিগাওয়াট সৌরবিদ্যুৎ এবং ৩০ গিগাওয়াট স্থলভিত্তিক বায়ুবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনার কথা তুলে ধরা হয়েছে। ২০৩০ সালের মধ্যে ১০ গিগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের সরকারি লক্ষ্যমাত্রা অর্জনে আন্তর্জাতিক অর্থায়নকারীদের সহযোগিতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক এবং ধরার সদস্যসচিব শরীফ জামিল, জাপান সেন্টার ফর আ সাসটেইনেবল এনভায়রনমেন্ট অ্যান্ড সোসাইটির পরিচালক ইউকি তানাবে, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, কক্সবাজার সিটি কলেজের সাবেক অধ্যক্ষ এবং কক্সবাজার সরকারি কলেজের সহকারী অধ্যাপক রাধু বড়ুয়াসহ পরিবেশ ও জ্বালানি খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আরও পড়ুন: তানোরে বাবার মামলায় সেনাসদস্য ছেলেকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাঘায় পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে দুই লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪১ পি.এম


বাঘায় পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে দুই লাখ টাকা জরিমানা

রাজশাহীর বাঘা এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার পদ্মা নদীর অন্তর্গত চকরাজাপুর ইউনিয়নের আতারপাড়া, চৌমাদিয়া ও লক্ষ্মীনগর এলাকায় অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়।

তথ্য অনুযায়ী, চকরাজাপুর ইউনিয়নের আতারপাড়া, চৌমাদিয়া ও লক্ষ্মীনগরের পাকুড়িয়া ইউনিয়নের গোকুলপুর গ্রামের বাসিন্দা শাহজামাল (৫০) দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। এই অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তকী ফয়সল তালুকদারের নেতৃত্বে পুলিশ, আনসার, বিজিবি এবং নৌপুলিশের একটি টাস্কফোর্স, যা ৪০ সদস্যের সমন্বয়ে গঠিত, অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাহজামালের বিরুদ্ধে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

এ প্রসঙ্গে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তকী ফয়সল তালুকদার মন্তব্য করেন, অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত শাহজামালকে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাঙ্গুড়ায় সাশ্রয়ী প্যাকেজে অলিভ ইন্টারনেটের শাঁখা উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪২ পি.এম


ভাঙ্গুড়ায় সাশ্রয়ী প্যাকেজে অলিভ ইন্টারনেটের শাঁখা উদ্বোধন

পাবনার ভাঙ্গুড়ায় নতুন গতির অলিভ ইন্টারনেটের অফিস উদ্বোধন করা হয়েছে সাশ্রয়ী প্যাকেজে। আজ শুক্রবার (২৭ নভেম্বর) রাতে পৌর শহরের শরৎনগর বাজারের সাহেব মার্কেটের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলিভ ইন্টারনেটের সিইও তৌহিদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর রাজিউল হাসান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল আযম এবং কোম্পানির ম্যানেজিং পার্টনার মাসুম খান।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন রাজু, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম বাবলু, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ, বিশিষ্ট ব্যবসায়ী কে এম হানিফ বাবলু, বিশিষ্ট ব্যবসায়ী আয়নাল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হেনা মোস্তফা কামাল রেজা, উপজেলা যুবদলের আহবায়ক ফরিদ হোসেন, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি হুমায়ুন আহমেদ এবং উপজেলা কৃষকদলের সভাপতি আখিরুজ্জামান মাসুম। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আলী আশরাফ। বক্তারা অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করেন যে, প্রতিষ্ঠানটি গ্রাহকদের মানসম্মত, দ্রুতগতির ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রদানের মাধ্যমে সুনাম অর্জন করবে।

কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর রাজিউল হাসান বাবু জানান, অলিভ ইন্টারনেটের শাঁখা অফিস দেশের ৩৭ টি জেলায় অবস্থিত। সেখান থেকে সাশ্রয়ী রেটে ৮ টি প্যাকেজের মাধ্যমে নিরবচ্ছিন্ন গ্রাহক সেবা প্রদান করা হচ্ছে। প্যাকেজগুলোর মধ্যে রয়েছে ৪৫ এমবিপিএস ৫০০ টাকা, ৬৫ এমবিপিএস ৫৫৯ টাকা, ৭৫ এমবিপিএস ৬০০ টাকা, ৮৫ এমবিপিএস ৮০০ টাকা, ১৩০ এমবিপিএস ১০০০ টাকা, ১৪৫ এমবিপিএস ১২০০ টাকা, ১৭০ এমবিপিএস ১৫০০ টাকা এবং ২২০ এমবিপিএস ২০০০ টাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাপাহারে ২০২৬-২৭ অর্থবছরের আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪২ পি.এম


সাপাহারে ২০২৬-২৭ অর্থবছরের আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

নওগাঁর সাপাহারে

২০২৬-২৭ অর্থবছরের জন্য অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে।

চলমান মৌসুমে উপজেলায় ৫৬৬ মেট্রিক টন আমন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় সাপাহার খাদ্যগুদাম প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার সাদাত, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেণু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহানাজ পারভীন এবং খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজহারীর মাহফিলে পকেটমারির অভিযোগে ৩৭ নারী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৩ পি.এম


আজহারীর মাহফিলে পকেটমারির অভিযোগে ৩৭ নারী আটক

রাজশাহীতে শায়খ ড.

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাঁখা (ডিবি) মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলকে কেন্দ্র করে পকেটমারির অভিযোগে ৩৭ জন নারীকে আটক করেছে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা এই নারীদের শনিবার (২৮ নভেম্বর) আটক করা হয়, বিষয়টি নিশ্চিত করেছেন আরএমপির মিডিয়া মুখপাত্র ও আরএমপি ডিবি প্রধান গাজিউর রহমান।

গাজিউর রহমান জানান, তাফসির মাহফিলে বিপুলসংখ্যক মানুষের সমাগমের কারণে পকেটমারির ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কায় পুলিশের গোয়েন্দা নজরদারি ছিল। সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার অভিযোগে এবং পকেটমারির সঙ্গে জড়িত থাকার সন্দেহে আটককৃত ৩৭ নারীকে আইনগত প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে।

আজ বিকেল ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে তাফসির মাহফিল অনুষ্ঠিত হবে। এই মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামি আলোচক শায়খ ড. মিজানুর রহমান আজহারী। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর, যিনি রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে বক্তব্য রাখবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%