ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ভাঙ্গুড়ায় সাশ্রয়ী প্যাকেজে অলিভ ইন্টারনেটের শাঁখা উদ্বোধন


ভাঙ্গুড়ায় সাশ্রয়ী প্যাকেজে অলিভ ইন্টারনেটের শাঁখা উদ্বোধন

পাবনার ভাঙ্গুড়ায় নতুন গতির অলিভ ইন্টারনেটের অফিস উদ্বোধন করা হয়েছে সাশ্রয়ী প্যাকেজে। আজ শুক্রবার (২৭ নভেম্বর) রাতে পৌর শহরের শরৎনগর বাজারের সাহেব মার্কেটের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলিভ ইন্টারনেটের সিইও তৌহিদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর রাজিউল হাসান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল আযম এবং কোম্পানির ম্যানেজিং পার্টনার মাসুম খান।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন রাজু, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম বাবলু, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ, বিশিষ্ট ব্যবসায়ী কে এম হানিফ বাবলু, বিশিষ্ট ব্যবসায়ী আয়নাল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হেনা মোস্তফা কামাল রেজা, উপজেলা যুবদলের আহবায়ক ফরিদ হোসেন, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি হুমায়ুন আহমেদ এবং উপজেলা কৃষকদলের সভাপতি আখিরুজ্জামান মাসুম। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আলী আশরাফ। বক্তারা অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করেন যে, প্রতিষ্ঠানটি গ্রাহকদের মানসম্মত, দ্রুতগতির ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রদানের মাধ্যমে সুনাম অর্জন করবে।

কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর রাজিউল হাসান বাবু জানান, অলিভ ইন্টারনেটের শাঁখা অফিস দেশের ৩৭ টি জেলায় অবস্থিত। সেখান থেকে সাশ্রয়ী রেটে ৮ টি প্যাকেজের মাধ্যমে নিরবচ্ছিন্ন গ্রাহক সেবা প্রদান করা হচ্ছে। প্যাকেজগুলোর মধ্যে রয়েছে ৪৫ এমবিপিএস ৫০০ টাকা, ৬৫ এমবিপিএস ৫৫৯ টাকা, ৭৫ এমবিপিএস ৬০০ টাকা, ৮৫ এমবিপিএস ৮০০ টাকা, ১৩০ এমবিপিএস ১০০০ টাকা, ১৪৫ এমবিপিএস ১২০০ টাকা, ১৭০ এমবিপিএস ১৫০০ টাকা এবং ২২০ এমবিপিএস ২০০০ টাকা।

আরও পড়ুন: মোড়াকরি টোলঘরে ভোগান্তির অভিযোগ, ধর্মীয় মাহফিলের বক্তাকে লাঠিসোটা নিয়ে হুমকি!

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাপাহারে ২০২৬-২৭ অর্থবছরের আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪২ পি.এম


সাপাহারে ২০২৬-২৭ অর্থবছরের আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

নওগাঁর সাপাহারে

২০২৬-২৭ অর্থবছরের জন্য অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে।

চলমান মৌসুমে উপজেলায় ৫৬৬ মেট্রিক টন আমন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় সাপাহার খাদ্যগুদাম প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার সাদাত, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেণু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহানাজ পারভীন এবং খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজহারীর মাহফিলে পকেটমারির অভিযোগে ৩৭ নারী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৩ পি.এম


আজহারীর মাহফিলে পকেটমারির অভিযোগে ৩৭ নারী আটক

রাজশাহীতে শায়খ ড.

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাঁখা (ডিবি) মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলকে কেন্দ্র করে পকেটমারির অভিযোগে ৩৭ জন নারীকে আটক করেছে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা এই নারীদের শনিবার (২৮ নভেম্বর) আটক করা হয়, বিষয়টি নিশ্চিত করেছেন আরএমপির মিডিয়া মুখপাত্র ও আরএমপি ডিবি প্রধান গাজিউর রহমান।

গাজিউর রহমান জানান, তাফসির মাহফিলে বিপুলসংখ্যক মানুষের সমাগমের কারণে পকেটমারির ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কায় পুলিশের গোয়েন্দা নজরদারি ছিল। সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার অভিযোগে এবং পকেটমারির সঙ্গে জড়িত থাকার সন্দেহে আটককৃত ৩৭ নারীকে আইনগত প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে।

আজ বিকেল ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে তাফসির মাহফিল অনুষ্ঠিত হবে। এই মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামি আলোচক শায়খ ড. মিজানুর রহমান আজহারী। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর, যিনি রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে বক্তব্য রাখবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুলিবিদ্ধ ৫ ছাত্রদল নেতাকর্মীর বাড়িতে জাকির হোসেন জুয়েলের খোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৩ পি.এম


গুলিবিদ্ধ ৫ ছাত্রদল নেতাকর্মীর বাড়িতে জাকির হোসেন জুয়েলের খোঁজ

পাবনার ঈশ্বরদীতে গুলিবিদ্ধ হয়ে

ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল এবং স্থানীয় যুবদলের নেতাকর্মীরা আহত ৫ জন ছাত্রদল নেতাকর্মীর বাড়িতে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন। শনিবার (২৮ নভেম্বর) তারা আহত নেতাকর্মীদের বাড়িতে যান এবং চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।

এ সময়, তারা আহতদের এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। জাকির হোসেন জুয়েল আহত নেতাকর্মীদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি উল্লেখ করেন, "দলের দুঃসময়ে ও আন্দোলনে যারা রক্ত দিয়েছেন এবং ত্যাগ স্বীকার করেছেন, দল সব সময় তাদের পাশে আছে এবং থাকবে।"

তিনি আরও বলেন, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে যুবদলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। এ সময় ঈশ্বরদী পৌর যুবদল নেতা আক্তার হোসেন নিফা, রাশেদুল ইসলাম রিপন, রেজাউল করিম মুকুল, সেলিম হোসেন, জাহাঙ্গীর হোসেন, সজীব হোসেন, সাইদুল ইসলাম, সোহেল রানাসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও স্থানীয় কর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নদী গবেষক ও কৃষিবিদদের পদ্মা ব্যারেজ বাস্তবায়নের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৪ পি.এম


নদী গবেষক ও কৃষিবিদদের পদ্মা ব্যারেজ বাস্তবায়নের দাবি

দ্রুত সময়ের মধ্যে

উত্তরাঞ্চলের নদী গবেষক, কৃষিবিদ, প্রকৌশলী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প বাস্তবায়নের জন্য জোর দাবি জানিয়েছেন। তারা উল্লেখ করেছেন, সরকারের গৃহীত এই মেগা প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনৈতিক সুরক্ষার জন্য একটি ‘মহাপ্রাচীর’ হিসেবে কাজ করবে।

শনিবার রাজশাহী কলেজ মিলনায়তনে ‘পদ্মা ব্যারেজ প্রকল্পের সম্ভাবনা, উত্তর-রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন এবং বারনই, হোজা ও বড়াল নদী দখল ও দূষণমুক্তকরণ’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যৌথভাবে এই সেমিনারের আয়োজন করেছে। সেমিনারে রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের সুধী সমাজ, শিক্ষক, কৃষিবিদ, নদী বিশেষজ্ঞ ও প্রকৌশলীসহ বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য দেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান। সভাপতিত্ব করেন বাপা রাজশাহীর সভাপতি মাহমুদ হাসান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী জুনায়েদ আহমেদ। মূল প্রবন্ধে উল্লেখ করা হয়, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি ইশতেহারের অন্যতম শীর্ষ অগ্রাধিকার ও মেগা প্রতিশ্রুতি ছিল পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্প। সরকার গঠনের পর রাজবাড়ীর পাংশায় এই প্রকল্পের প্রথম পর্যায়ের অনুমোদন দেওয়ার মাধ্যমে সেই অঙ্গীকার বাস্তব রূপ নিতে যাচ্ছে।

পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, সরকারের ইশতেহারে পরিবেশ সংরক্ষণ, নদীভাঙন রোধ, কৃষি সেচের আধুনিকায়ন এবং উপকূলীয় অঞ্চলের লবণাক্ততা দূরীকরণের যে রূপরেখা দেওয়া হয়েছিল, এই প্রকল্প তার সাথে শতভাগ সামঞ্জস্যপূর্ণ। প্রবন্ধে আরও উল্লেখ করা হয়, ফারাক্কার একতরফা প্রভাবের কারণে পদ্মার পানির প্রবাহ আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় দেশের এক-তৃতীয়াংশ এলাকা সরাসরি মরুপ্রক্রিয়ার মুখোমুখি হয়েছে। গড়াই, বড়াল, মধুমতির মতো শাঁখা নদীগুলো শুকিয়ে যাচ্ছে।

রাজবাড়ীর পাংশায় পদ্মা ব্যারেজ নির্মিত হলে পদ্মার মূল প্রবাহে পানির উচ্চতা ও নাব্যতা বৃদ্ধি পাবে। এর ফলে বর্ষার পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে রাজশাহী ও বরেন্দ্র অঞ্চলের খরা মোকাবিলা এবং ভূগর্ভস্থ পানির স্তর স্বাভাবিক রাখা সম্ভব হবে। সমীক্ষার তথ্য তুলে ধরে প্রবন্ধে জানানো হয়, ব্যারেজটি চালু হলে জাতীয় জিডিপিতে সরাসরি ০.৪৫ শতাংশ অবদান রাখবে এবং প্রতি বছর দেশ প্রায় ৮ হাজার কোটি টাকার প্রত্যক্ষ আর্থিক সুবিধা পাবে।

এছাড়া, উত্তর-রাজশাহী সেচ প্রকল্পের আওতায় রাজশাহীর গোদাগাড়ী পয়েন্টে ইনটেক স্ট্রাকচার ও সেন্ট্রাল পাম্প স্টেশন স্থাপন করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর বিশাল খরাপ্রবণ আবাদি জমি সেচের আওতায় আনা সম্ভব হবে।

সেমিনারে মূল প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নিয়ে বক্তারা কয়েকটি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করেন। সেগুলো হলোÑ

১. পদ্মা ব্যারেজ বাস্তবায়নে প্রয়োজন অনুযায়ী অর্থ বরাদ্দ নিশ্চিত করা।

২. প্রথম পর্যায়ের কাজ শুরুর সাথে সাথেই দ্বিতীয় পর্যায়ের কার্যকর পরিকল্পনা গ্রহণ করা।

৩. ব্যারেজ নির্মাণ-পরবর্তী সময়ে বরেন্দ্র অঞ্চলের জন্য ‘উত্তর-রাজশাহী সেচ প্রকল্প’ ও ‘বড়াল অববাহিকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্প’ দ্রুত বাস্তবায়ন করা।

৪. বরেন্দ্র অঞ্চলের ব্যক্তিমালিকানাধীন পুকুর, জলাশয় ও দিঘি প্রয়োজনে অধিগ্রহণের মাধ্যমে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর স্বাভাবিক রাখতে রাষ্ট্রীয় পরিকল্পনা গ্রহণ করা।

মূল প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) অবসরপ্রাপ্ত মহাপরিচালক মো. মাহফুজুর রহমান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক মো. মোতাহার হোসেন, পানি সম্পদ পরিকল্পনা সংস্থার প্রকৌশলী মো. জাহিদ, বাপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগির কবির, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফৌজিয়া এদিব ফ্লোরা, অধ্যাপক মর্জিনা বেগম, বিএমডিএ’র প্রকৌশলী হারুন অর রসিদ, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, নওগাঁর আত্রাইয়ের ফরিদুল আলম পিন্টু, নাচোল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, অ্যাডভোকেট হোসেন আলী পিয়ারা, এনজিও ব্যক্তিত্ব আফজাল হোসেন ও মফিজ উদ্দিন সরকার প্রমুখ। বক্তারা বরেন্দ্রভূমির প্রাণরেখা উত্তর-রাজশাহী সেচ প্রকল্প এবং মৃতপ্রায় বড়ালসহ অন্যান্য ক্ষুদ্র নদীগুলোর টেকসই পুনরুজ্জীবনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%