০৮:৫০ পি.এম
যে সমাজে ভালো কাজের জন্য উদ্যোগী হবে, তাকে আমরা সহযোগিতা করবো। ছাত্রশিবির আমাদের শিক্ষা দিয়েছে, যিনি ভালো, তাকে সব কাজেই ভালো হতে হবে। যারা খেলাধুলা করছে, নিঃসন্দেহে তারা খেলাধুলায় ভালো। কিন্তু যদি তারা সন্তানের কাছে গিয়ে খারাপ বাবা হন, তাহলে এই ভালো খেলার কোনো মূল্য থাকবে না। প্রতিবেশী বা বন্ধু হিসেবে খারাপ হলে, সেই ভালো খেলার কোনো দাম থাকবে না। এজন্য ছাত্রশিবির শিখিয়েছে, তুমি যেখানেই যাবে, যে কাজেই যাবে, সেখানে তোমার সর্বোচ্চ ভালো কাজটি করতে হবে।
শনিবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর বিএম উচ্চ বিদ্যালয় মাঠে কাশিনগর ক্রীড়া সংস্থা আয়োজিত ফুটবল প্রিমিয়ার লীগে প্রধান অতিথির বক্তৃতায় শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এসব কথা বলেন।
কাশিনগর ক্রীড়া সংস্থার সভাপতি গাজী মো: হুমায়ুন কবীর অঞ্জনের সভাপতিত্বে ও কাশিনগর ইউনিয়ন জামায়াতের আমীর মহসিন কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত আমীর মো: মাহফুজুর রহমান, সেন্ট্রাল মেডিকেল কলেজের নির্বাহী পরিচালক ডা: মো: ফজলুর রহমান মজুমদার, উপজেলা জামায়াত সেক্রেটারি মো: বেলাল হোসাইন, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সাবেক কর্ম পরিষদ সদস্য শাহ মো: মিজানুর রহমান, অধ্যক্ষ জাকির হোসেন।
আরও পড়ুন: শিবচরে বেপরোয়া বালু পরিবহনের অভিযোগে ৫ জনের ১০ দিনের কারাদণ্ড
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা মজলিশে শূরা সদস্য মো: আবু বক্কর, মহানগর ছাত্র শিবিরের সাবেক প্রচার সম্পাদক মনির হোসেন, মাও: আবদুল হাকিম, শাহ মো: জামাল উদ্দিন, আব বাশার আশিক, ইউনুস মিয়া, মিজানুর রহমান, মিলন প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন