প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বান্দরবানে বিজিবির বিশেষ যৌথ অভিযানে পাহাড়ি এলাকা থেকে বিপুল পরিমান পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্ষুদ্রাস্ত্রের গোলাবারুদ উদ্ধার করেছে।
বান্দরবান সেক্টরের নিজস্ব গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৬৫ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার টেন্ডুমুখ বিজিবি ক্যাম্প ও নৌপোস্টের পেছনে অবস্থিত পাহাড়ি এলাকায় গোপনে বিপুল পরিমাণ গোলাবারুদ মজুদ ছিল। বান্দরবান সেক্টর কমান্ডারের নেতৃত্বে ৬৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেনের সাথে বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহজনক এলাকায় দীর্ঘ সময় ধরে ব্যাপক তল্লাশি চালানোর পর বিকালে পাহাড়ের ঢালে একটি বাঁশঝাড়ের মধ্যে লুকিয়ে রাখা ৯৯ রাউন্ড ক্ষুদ্রাস্ত্রের গোলাবারুদ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত গোলাবারুদগুলো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর কাছে সরবরাহের উদ্দেশ্যে গোপন স্থানে মজুদ করা হয়েছিল। এই ঘটনার সাথে সংশ্লিষ্টদের শনাক্ত করতে আইনের আওতায় আনার নিমিত্তে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে। বিজিবির গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, আন্তঃইউনিট সমন্বয় এবং ধারাবাহিক অভিযান পরিচালনার মাধ্যমে পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিস্তার রোধ এবং সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব। এ লক্ষ্যে বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন