০৮:৫৬ পি.এম
সামাজিক অন্তর্ভুক্তি, প্রতিভা বিকাশ ও আনন্দময় পরিবেশ সৃষ্টির লক্ষ্যে
আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের অংশগ্রহণে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। আইডিয়াল ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী শিশু ও যুবরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতার শুরুতে হাড়িভাঙা খেলা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী যুবরা অংশ নেন। দ্বিতীয় পর্বে বালিশ বদল খেলায় অংশগ্রহণ করেন নারী যুবরা। তৃতীয় পর্বে আইডিয়াল ও সহযোগী প্রতিষ্ঠান আশরাফ ফাউন্ডেশন, বাঁচতে শেখা এবং বিএসকেএসের যুবরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। চতুর্থ পর্বে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে আইডিয়াল ও সহযোগী প্রতিষ্ঠানের যুবরা নিজেদের সৃজনশীল প্রতিভা তুলে ধরেন।
আরও পড়ুন: কলাপাড়ায় ২০০ পিস ইয়াবাসহ যুবক আবুবক্কর আটক
সবশেষে নৃত্য ও সংগীত পরিবেশনার মধ্য দিয়ে সাংস্কৃতিক পর্ব শেষ হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আইডিয়াল ম্যাপ ইন সিবিআর প্রজেক্টের কেয়ার টিমের সদস্য এবং সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ট্রেইনার অফিসার মো. আফতাবুর জ্জামান, সিবিআর অফিসার এস কে ইউসুফ আলী এবং সিবিআর অফিসার করবী স্বর্ণকার। প্রতিযোগিতার মাধ্যমে প্রতিবন্ধী শিশু ও যুবরা নিজেদের প্রতিভা প্রকাশের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ, আনন্দ ও আত্মবিশ্বাস বৃদ্ধির সুযোগ পান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন