ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শিবচরে বেপরোয়া বালু পরিবহনের অভিযোগে ৫ জনের ১০ দিনের কারাদণ্ড


শিবচরে বেপরোয়া বালু পরিবহনের অভিযোগে ৫ জনের ১০ দিনের কারাদণ্ড

মাদারীপুরের শিবচরে বেপরোয়া বালু পরিবহনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তিনটি বালুবাহী ড্রাম ট্রাক জব্দ করেছে। এই ঘটনার সাথে জড়িত ট্রাকচালকসহ পাঁচজনকে আটক করা হয় এবং প্রত্যেককে ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে শিবচর উপজেলার আড়িয়াল খাঁ নদ সংলগ্ন উৎরাইল নয়াবাজার এলাকায় অভিযানটি পরিচালনা করেন শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাসির উদ্দিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শিবচরের বিভিন্ন আঞ্চলিক সড়ক ও মহাসড়কে অসাধু বালু ব্যবসায়ীরা ড্রাম ট্রাকে ত্রিপল বা কোনো ধরনের আচ্ছাদন ছাড়াই বালু পরিবহন করে আসছিল। এর ফলে বাতাসে বালু উড়ে পরিবেশ দূষণের পাশাপাশি পথচারী ও অন্যান্য যানবাহন চালকদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। বেপরোয়া গতিতে ট্রাক চলাচলের কারণে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছিল। এই অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন: পলাতকরা দেশে ফিরে আইন সম্মান করুন: সমাজকল্যাণ মন্ত্রী

অভিযানের সময় সত্যতা পাওয়ায় তিনটি ড্রাম ট্রাক জব্দ করা হয়। পরে তিন চালক ও দুই সহকারীসহ মোট পাঁচজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। সড়ক পরিবহন আইন ও মাটি ব্যবস্থাপনা আইনের আওতায় প্রত্যেককে ১০ দিনের কারাদণ্ড দেয়া হয়।

মাদারীপুরের শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাসির উদ্দিন বলেন, অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্টদের সাজা দেয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, জনস্বার্থে সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা এবং পরিবেশ রক্ষায় নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া উন্মুক্ত ও বেপরোয়াভাবে বালু পরিবহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাহিদুল ইসলাম: শিবির শিখিয়েছে, ভালো হলে সব কাজেই ভালো হতে হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫০ পি.এম


জাহিদুল ইসলাম: শিবির শিখিয়েছে, ভালো হলে সব কাজেই ভালো হতে হবে

যে সমাজে ভালো কাজের জন্য উদ্যোগী হবে, তাকে আমরা সহযোগিতা করবো। ছাত্রশিবির আমাদের শিক্ষা দিয়েছে, যিনি ভালো, তাকে সব কাজেই ভালো হতে হবে। যারা খেলাধুলা করছে, নিঃসন্দেহে তারা খেলাধুলায় ভালো। কিন্তু যদি তারা সন্তানের কাছে গিয়ে খারাপ বাবা হন, তাহলে এই ভালো খেলার কোনো মূল্য থাকবে না। প্রতিবেশী বা বন্ধু হিসেবে খারাপ হলে, সেই ভালো খেলার কোনো দাম থাকবে না। এজন্য ছাত্রশিবির শিখিয়েছে, তুমি যেখানেই যাবে, যে কাজেই যাবে, সেখানে তোমার সর্বোচ্চ ভালো কাজটি করতে হবে।

শনিবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর বিএম উচ্চ বিদ্যালয় মাঠে কাশিনগর ক্রীড়া সংস্থা আয়োজিত ফুটবল প্রিমিয়ার লীগে প্রধান অতিথির বক্তৃতায় শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এসব কথা বলেন।

কাশিনগর ক্রীড়া সংস্থার সভাপতি গাজী মো: হুমায়ুন কবীর অঞ্জনের সভাপতিত্বে ও কাশিনগর ইউনিয়ন জামায়াতের আমীর মহসিন কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত আমীর মো: মাহফুজুর রহমান, সেন্ট্রাল মেডিকেল কলেজের নির্বাহী পরিচালক ডা: মো: ফজলুর রহমান মজুমদার, উপজেলা জামায়াত সেক্রেটারি মো: বেলাল হোসাইন, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সাবেক কর্ম পরিষদ সদস্য শাহ মো: মিজানুর রহমান, অধ্যক্ষ জাকির হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা মজলিশে শূরা সদস্য মো: আবু বক্কর, মহানগর ছাত্র শিবিরের সাবেক প্রচার সম্পাদক মনির হোসেন, মাও: আবদুল হাকিম, শাহ মো: জামাল উদ্দিন, আব বাশার আশিক, ইউনুস মিয়া, মিজানুর রহমান, মিলন প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বান্দরবানে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫০ পি.এম


বান্দরবানে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার

বান্দরবানে বিজিবির বিশেষ যৌথ অভিযানে পাহাড়ি এলাকা থেকে বিপুল পরিমান পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্ষুদ্রাস্ত্রের গোলাবারুদ উদ্ধার করেছে।

বান্দরবান সেক্টরের নিজস্ব গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৬৫ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার টেন্ডুমুখ বিজিবি ক্যাম্প ও নৌপোস্টের পেছনে অবস্থিত পাহাড়ি এলাকায় গোপনে বিপুল পরিমাণ গোলাবারুদ মজুদ ছিল। বান্দরবান সেক্টর কমান্ডারের নেতৃত্বে ৬৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেনের সাথে বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহজনক এলাকায় দীর্ঘ সময় ধরে ব্যাপক তল্লাশি চালানোর পর বিকালে পাহাড়ের ঢালে একটি বাঁশঝাড়ের মধ্যে লুকিয়ে রাখা ৯৯ রাউন্ড ক্ষুদ্রাস্ত্রের গোলাবারুদ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত গোলাবারুদগুলো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর কাছে সরবরাহের উদ্দেশ্যে গোপন স্থানে মজুদ করা হয়েছিল। এই ঘটনার সাথে সংশ্লিষ্টদের শনাক্ত করতে আইনের আওতায় আনার নিমিত্তে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে। বিজিবির গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, আন্তঃইউনিট সমন্বয় এবং ধারাবাহিক অভিযান পরিচালনার মাধ্যমে পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিস্তার রোধ এবং সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব। এ লক্ষ্যে বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লাঙল বাঁধ বাজারে জুয়েলার্সের দোকানে ৯ লাখ টাকার দুর্ধর্ষ চুরি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫০ পি.এম


লাঙল বাঁধ বাজারে জুয়েলার্সের দোকানে ৯ লাখ টাকার দুর্ধর্ষ চুরি

ঝিনাইদহের শৈলকুপা ‍উপজেলার লাঙ্গলবাঁধ বাজারে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে, যদিও সেখানে নাইট গার্ড উপস্থিত ছিল। ‘স্মৃতি জুয়েলার্স’ নামে পরিচিত ওই দোকানে শুক্রবার দিবাগত রাতে চোরেরা দোকানের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করে। তারা ড্রিল মেশিন ব্যবহার করে লোহার আলমারি কেটে প্রায় ৯ লাখ টাকার স্বর্ণালংকার, রুপার গয়না এবং নগদ টাকা চুরি করে নিয়ে গেছে। দোকানের মালিক স্বর্ণ ব্যবসায়ী কৃষ্ণচন্দ্র বিশ্বাস জানান, আলমারিতে রাখা স্বর্ণ ও রুপার গয়না এবং নগদ টাকাসহ আনুমানিক ৯ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা ব্যবসাপ্রতিষ্ঠানে এমন চুরির ঘটনায় তিনি দিশেহারা হয়ে পড়েছেন। বাজারে নাইট গার্ড থাকার পরও কীভাবে এমন দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল, তা নিয়ে ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এ ঘটনায় বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে লাঙ্গলবাঁধ পুলিশ ফাঁড়ির এসআই বিপুল কুমার জানান, বাজারে চুরির ঘটনা ঘটেছে শুনে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। তবে এখনও কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বাজারের ব্যবসায়ীরা চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত, দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং বাজারের সার্বিক নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউপি নির্বাচনের সুষ্ঠু আয়োজনের জন্য ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫১ পি.এম


ইউপি নির্বাচনের সুষ্ঠু আয়োজনের জন্য ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে আগামীকাল রোববার থেকে টানা তিনদিন ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করবে নির্বাচন কমিশন (ইসি)।

প্রথম দিনে, রোববার, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ অনুষ্ঠিত হবে।

সোমবার, ৩০ নভেম্বর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিসহ ১৯টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে এবং ১ ডিসেম্বর জাতীয় নাগরিক পার্টির-এনসিপিসহ ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে ইসি সংলাপে বসবে।

আজ শনিবার ইসির জনসংযোগ থেকে এই তথ্য জানানো হয়েছে।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বাসস’কে জানিয়েছেন যে, রাজনৈতিক দলের কাছে সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়তা চাওয়া হবে।

তিনি আরও বলেন, "রোববার থেকে পরপর তিন দিন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আমরা মতবিনিময় করব। এরপর আইনশৃঙ্খলা বিষয়েও একটি সভা অনুষ্ঠিত হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%