ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ডিএমপির ট্রাফিক উত্তরা বিভাগের সেরা পুলিশ সদস্যদের বিশেষ সম্মাননা


ডিএমপির ট্রাফিক উত্তরা বিভাগের সেরা পুলিশ সদস্যদের বিশেষ সম্মাননা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তরা বিভাগ সড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় দক্ষতা এবং দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের পুরস্কৃত করেছে। শনিবার (২৮ নভেম্বর) কনস্টেবল থেকে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) পর্যন্ত বিভিন্ন পদমর্যাদার সেরা পুলিশ সদস্যদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়, যা তাদের নিজ কর্মদক্ষতার পাশাপাশি পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে প্রদান করা হয়েছে।

ট্রাফিক উত্তর বিভাগের আয়োজনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুরস্কার তুলে দেন ট্রাফিক উত্তর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. শাহজাহান হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাফিক উত্তর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. রুবেল হক।

এবারের ট্রাফিক উত্তর বিভাগের সেরা পুলিশ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন উত্তরার পূর্ব জোনের টিআই এডমিন সুজাহ উদ্দিন, যিনি দ্বিতীয়বারের মতো এই সম্মাননা অর্জন করেছেন, এবং সার্জেন্ট আনিছুর রহমান।

আরও পড়ুন: গাজীপুরের শ্রীপুরে ফ্রিজ বিস্ফোরণে আহত ৪, দুইজন গুরুতর

জনবান্ধব ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য সাধারণ মানুষকে সর্বোত্তম সেবা প্রদান এবং সড়কে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপপুলিশ কমিশনার মো. শাহজাহান হোসেন ট্রাফিক ব্যবস্থাপনায় পেশাদারি, শৃঙ্খলা ও সেবার মান আরো উন্নত করতে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়ার পাশাপাশি সড়কে যানজট নিরসন, শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে আরো আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে ভালো কাজের স্বীকৃতি হিসেবে সেরা পুলিশ সদস্যদের পুরস্কৃত করার পাশাপাশি কর্মক্ষেত্রে দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের কাজের প্রতি উৎসাহ ও অনুপ্রেরণা বাড়ানোর পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখবে।

আরও পড়ুন: রোববার ১৮ রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতকানিয়ায় জমি দখল ও এক কোটি টাকা ফেরতের দাবি লিয়াকত গংয়ের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


সাতকানিয়ায় জমি দখল ও এক কোটি টাকা ফেরতের দাবি লিয়াকত গংয়ের

সাতকানিয়ায়

ভুক্তভোগী পক্ষ সংবাদ সম্মেলন করেছে জমি দখল বুঝে পেতে এবং মধ্যস্থতাকারীকে প্রদত্ত কোটি টাকা ফেরত পাওয়ার দাবিতে। ২৮ নভেম্বর শনিবার সকালে কেরানিহাট আল আকসা রেস্টুরেন্টে আয়োজিত একটি জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন কেঁওচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বড় মিয়া পাড়ার লিয়াকত আলী এবং সাতকানিয়া পৌরসভার গোয়াজর পাড়ার মোহাম্মদ শাহজাহান। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের বাসিন্দা আব্দুস সালাম কেরানিহাট গরুর বাজার সংলগ্ন একটি জায়গা মূল মালিকের কাছ থেকে কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একাধিক চুক্তির মাধ্যমে প্রায় এক কোটি টাকা ১১ সদস্য বিশিষ্ট লিয়াকত আলী গং হতে গ্রহণ করেন। কিন্তু জমি বুঝিয়ে না দিয়ে উল্টো নিজেই তা দখলে রাখার চেষ্টা করে আসছেন।

লিয়াকত আলী গং জানান, আব্দুস সালামের প্রতারণার কারণে তারা ২০২৩ সালের ৮ জানুয়ারি সিরাজুল ইসলাম চৌধুরী ও বৈধ আমমোক্তারনামাধারীদের কাছ থেকে ১৫১ ও ১৫২ নম্বর দলিলমূলে ১৬ শতক জমি ক্রয় করেন। পরবর্তীতে ৪৬২৮ নম্বর বিএস নামজারি খতিয়ানও সৃজন করা হয়। তারা আরও জানান, জমির মূল মালিকগণ রেজিস্ট্রি দিয়ে জমির দখল বুঝিয়ে দেয়ার পরও আব্দুস সালাম এবং তার ছেলে নাজিম সাতকানিয়া উপজেলা আওয়ামর লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিনের প্রভাব খাটিয়ে উক্ত জমি জবরদখল করে রেখেছিল। পাশাপাশি জমির বাকি অংশের রেজিস্ট্রি ও ভোগদখলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিল।

ফ্যাসিস্ট সরকারের পতনের পরও আব্দুস সালাম গং তাদের দখলবাজি অব্যাহত রেখেছে বলে অভিযোগ করা হয়। প্রায় এক কোটি টাকা গ্রহণ ও জমি বুঝিয়ে না দেয়ার অভিযোগের নিরপেক্ষ তদন্ত, জমির দলিল ও নামজারি যাচাই, বৈধ ভোগদখল নিশ্চিত করা এবং হুমকির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান লিয়াকত গং।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে ৭২৫ শিক্ষার্থীর ফজলুল করিম বাসেত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৮ পি.এম


চাঁদপুরে ৭২৫ শিক্ষার্থীর ফজলুল করিম বাসেত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চাঁদপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত

ঐতিহ্যবাহী লেডি দেহলভি বালিকা উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘ফজলুল করিম বাসেত ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা-২০২৬’। এবারের বৃত্তি পরীক্ষায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৭২৫ জন মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। পরীক্ষাকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় এক মনোরম পরিবেশ।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত প্রতিষ্ঠানপ্রধান, শিক্ষক-শিক্ষিকা, সম্মানিত অভিভাবক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। উক্ত বৃত্তি পরীক্ষায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও সমাজসেবক মোঃ আশিকুর রহমান খান। এ সময় আরও উপস্থিত ছিলেন ফজলুল করিম বাসেত ফাউন্ডেশনের সভাপতি জনাব মোহাম্মদ আইয়ুব খান, সহ-সভাপতি জনাব বাবুল চন্দ্র দে, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, বালিয়া আদর্শ কিন্ডারগার্টেনের পরিচালক জনাব মো. মনিরুল ইসলাম, ব্রাইট স্টার কিন্ডারগার্টেনের জনাব মো. শরিফুল ইসলাম, আল ফাতেহা কিন্ডারগার্টেনের আ. আজিজ, মেধা বিকাশ কিন্ডারগার্টেনের পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান, আমেনা একাডেমির পরিচালক রায়হান গাজি, বাবুরহাট মডেল একাডেমির পরিচালক পপি রানি দে, সকদী কিন্ডারগার্টেনের পরিচালক রুমা আক্তার, ছায়েরা একাডেমির প্রধান শিক্ষক জনাব আল আমীনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালক ও শিক্ষকবৃন্দ।

আয়োজক সূত্রে জানা যায়, অল্প সময়ের মধ্যেই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। পরবর্তীতে কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র ও সম্মাননা প্রদান করা হবে। শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধি এবং শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে ফজলুল করিম বাসেত ফাউন্ডেশনের এ উদ্যোগ ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, মেধার বিকাশে এগিয়ে যাক আগামীর প্রজন্মÑএই প্রত্যাশায় ফজলুল করিম বাসেত ফাউন্ডেশনের পথচলা অব্যাহত থাকুক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এলএনজি আমদানিতে বছরে ২৫.৮ বিলিয়ন ডলার ব্যয়ের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৮ পি.এম


এলএনজি আমদানিতে বছরে ২৫.৮ বিলিয়ন ডলার ব্যয়ের শঙ্কা

বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির ওপর নির্ভরশীল বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে, অব্যাহত থাকলে বছরে সর্বোচ্চ ২৫ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বায়ুদূষণ, জলবায়ু বিপর্যয় এবং অর্থনৈতিক ঝুঁকি বাড়ার আশঙ্কাও দেখা দিয়েছে। মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগের (মিডি) আওতায় জীবাশ্ম জ্বালানিভিত্তিক প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্য প্রভাব নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনে এ সতর্কতা তুলে ধরা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১ টায় কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) ওয়াশ প্রশিক্ষণ কেন্দ্রে ‘এলএনজি’স লাস্ট ডিচ: দ্য মিডি মাস্টার প্ল্যান ফর বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশিত হয়। প্রতিবেদনটি তৈরি করেছে মার্কেট ফোর্সেস, ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং ধরিত্রী রক্ষায় আমড়া (ধরা)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধরা কক্সবাজারের আহ্বায়ক ফজলুল কাদের চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মার্কেট ফোর্সেসের এশিয়া এনার্জি ট্রানজিশনের পরিচালক মুনিরা চৌধুরী।

প্রতিবেদন অনুযায়ী, মিডি মহাপরিকল্পনার আওতায় প্রায় ২০ বিলিয়ন ডলার ব্যয়ে নতুন গ্যাস অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তাকে ব্যয়বহুল এবং অনিশ্চিত আমদানি নির্ভরতার দিকে ঠেলে দিতে পারে। এর ফলে বিদ্যুতের দাম বৃদ্ধি, লোডশেডিং, শিল্প উৎপাদনে ব্যাঘাত এবং কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মিডির আওতায় পরিকল্পিত জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে এক বিলিয়ন টনের বেশি কার্বন নিঃসরণ হতে পারে, যা বাংলাদেশের বর্তমান জীবাশ্ম জ্বালানির নিঃসরণের ১০ গুণেরও বেশি। এতে বায়ুদূষণ, জনস্বাস্থ্য এবং পরিবেশের ক্ষতি বাড়ার পাশাপাশি বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো জলবায়ুজনিত দুর্যোগ আরও তীব্র হতে পারে।

অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, এলএনজি আমদানিনির্ভরতা দেশের তৈরি পোশাক শিল্প এবং রপ্তানি প্রতিযোগিতার সক্ষমতাকেও ঝুঁকিতে ফেলতে পারে। তাই জীবাশ্ম জ্বালানির পরিবর্তে সৌর ও বায়ুশক্তির মতো নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো জরুরি। প্রতিবেদনে ২০৪০ সালের মধ্যে বাংলাদেশের ২৪০ গিগাওয়াট সৌরবিদ্যুৎ এবং ৩০ গিগাওয়াট স্থলভিত্তিক বায়ুবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনার কথা তুলে ধরা হয়েছে। ২০৩০ সালের মধ্যে ১০ গিগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের সরকারি লক্ষ্যমাত্রা অর্জনে আন্তর্জাতিক অর্থায়নকারীদের সহযোগিতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক এবং ধরার সদস্যসচিব শরীফ জামিল, জাপান সেন্টার ফর আ সাসটেইনেবল এনভায়রনমেন্ট অ্যান্ড সোসাইটির পরিচালক ইউকি তানাবে, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, কক্সবাজার সিটি কলেজের সাবেক অধ্যক্ষ এবং কক্সবাজার সরকারি কলেজের সহকারী অধ্যাপক রাধু বড়ুয়াসহ পরিবেশ ও জ্বালানি খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%