ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বান্দরবানে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার


বান্দরবানে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার

বান্দরবানে বিজিবির বিশেষ যৌথ অভিযানে পাহাড়ি এলাকা থেকে বিপুল পরিমান পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্ষুদ্রাস্ত্রের গোলাবারুদ উদ্ধার করেছে।

বান্দরবান সেক্টরের নিজস্ব গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৬৫ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার টেন্ডুমুখ বিজিবি ক্যাম্প ও নৌপোস্টের পেছনে অবস্থিত পাহাড়ি এলাকায় গোপনে বিপুল পরিমাণ গোলাবারুদ মজুদ ছিল। বান্দরবান সেক্টর কমান্ডারের নেতৃত্বে ৬৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেনের সাথে বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহজনক এলাকায় দীর্ঘ সময় ধরে ব্যাপক তল্লাশি চালানোর পর বিকালে পাহাড়ের ঢালে একটি বাঁশঝাড়ের মধ্যে লুকিয়ে রাখা ৯৯ রাউন্ড ক্ষুদ্রাস্ত্রের গোলাবারুদ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: আশাশুনির ১১ ইউনিয়নে জামায়াতের আমির ও সভাপতির নাম ঘোষণা

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত গোলাবারুদগুলো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর কাছে সরবরাহের উদ্দেশ্যে গোপন স্থানে মজুদ করা হয়েছিল। এই ঘটনার সাথে সংশ্লিষ্টদের শনাক্ত করতে আইনের আওতায় আনার নিমিত্তে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে। বিজিবির গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, আন্তঃইউনিট সমন্বয় এবং ধারাবাহিক অভিযান পরিচালনার মাধ্যমে পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিস্তার রোধ এবং সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব। এ লক্ষ্যে বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লাঙল বাঁধ বাজারে জুয়েলার্সের দোকানে ৯ লাখ টাকার দুর্ধর্ষ চুরি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫০ পি.এম


লাঙল বাঁধ বাজারে জুয়েলার্সের দোকানে ৯ লাখ টাকার দুর্ধর্ষ চুরি

ঝিনাইদহের শৈলকুপা ‍উপজেলার লাঙ্গলবাঁধ বাজারে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে, যদিও সেখানে নাইট গার্ড উপস্থিত ছিল। ‘স্মৃতি জুয়েলার্স’ নামে পরিচিত ওই দোকানে শুক্রবার দিবাগত রাতে চোরেরা দোকানের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করে। তারা ড্রিল মেশিন ব্যবহার করে লোহার আলমারি কেটে প্রায় ৯ লাখ টাকার স্বর্ণালংকার, রুপার গয়না এবং নগদ টাকা চুরি করে নিয়ে গেছে। দোকানের মালিক স্বর্ণ ব্যবসায়ী কৃষ্ণচন্দ্র বিশ্বাস জানান, আলমারিতে রাখা স্বর্ণ ও রুপার গয়না এবং নগদ টাকাসহ আনুমানিক ৯ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা ব্যবসাপ্রতিষ্ঠানে এমন চুরির ঘটনায় তিনি দিশেহারা হয়ে পড়েছেন। বাজারে নাইট গার্ড থাকার পরও কীভাবে এমন দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল, তা নিয়ে ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এ ঘটনায় বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে লাঙ্গলবাঁধ পুলিশ ফাঁড়ির এসআই বিপুল কুমার জানান, বাজারে চুরির ঘটনা ঘটেছে শুনে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। তবে এখনও কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বাজারের ব্যবসায়ীরা চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত, দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং বাজারের সার্বিক নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউপি নির্বাচনের সুষ্ঠু আয়োজনের জন্য ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫১ পি.এম


ইউপি নির্বাচনের সুষ্ঠু আয়োজনের জন্য ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে আগামীকাল রোববার থেকে টানা তিনদিন ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করবে নির্বাচন কমিশন (ইসি)।

প্রথম দিনে, রোববার, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ অনুষ্ঠিত হবে।

সোমবার, ৩০ নভেম্বর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিসহ ১৯টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে এবং ১ ডিসেম্বর জাতীয় নাগরিক পার্টির-এনসিপিসহ ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে ইসি সংলাপে বসবে।

আজ শনিবার ইসির জনসংযোগ থেকে এই তথ্য জানানো হয়েছে।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বাসস’কে জানিয়েছেন যে, রাজনৈতিক দলের কাছে সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়তা চাওয়া হবে।

তিনি আরও বলেন, "রোববার থেকে পরপর তিন দিন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আমরা মতবিনিময় করব। এরপর আইনশৃঙ্খলা বিষয়েও একটি সভা অনুষ্ঠিত হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপসায় বিএনপি'র কর্মসূচির প্রস্তুতি সভায় প্রধান অতিথি এমপি হেলাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫১ পি.এম


রূপসায় বিএনপি

খুলনার রূপসায় আগামী ২৯ ও ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের প্রতিবাদে উপজেলা বিএনপি'র বিক্ষোভের জন্য মিছিল ও অবস্থান কর্মসূচির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় নৈহাটি গোডাউনের মোড়স্থ ইউনিয়ন বিএনপি'র কার্যালয়ে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপি'র তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি'র যুগ্ন-আহবায়ক খান জুলফিকার আলী জুলু এবং মোল্লা খাইরুল ইসলাম।

উপজেলা বিএনপি'র আহবায়ক মোল্লা সাইফুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিকের পরিচালনায় বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপি'র সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম, আসাবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউল শেখ, রয়েল শেখ, উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ন-আহবায়ক বিকাশ মিত্র, এস এম হুমায়ুন কবির, মোঃ আনসার আলী, রয়েল আজম, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যথাক্রমে মহিউদ্দিন মিন্টু, দিদারুল ইসলাম, খান আনোয়ার হোসেন, আজিজুল ইসলাম, আবু সাঈদ শেখ, এস এম আব্দুল মালেক, মিকাইল বিশ্বাস, খাইরুল আলম খোকন, মোঃ কবির শেখ, মোঃ মুন্না সরদার, এস এম মিজানুর রহমান, সাজ্জাদ হোসেন লিপু, মাইনুল হাসান, কামরুজ্জামান জুয়েল, মোঃ ইউনুস গাজি, মোঃ লাভলু শেখ, জালাল উদ্দিন হাওলাদার, মোঃ ফরহাদ হাওলাদার, মোঃ হান্নান মীর, মোঃ জাহিদুল ইসলাম ডাবলু, হালিম মোড়ল, মাহফুজুর রহমান, ফরহাদ হোসেন, শাহ জামান প্রিন্স, মুক্তাদীর বিল্লাহ, এস এম মেহেদি হাসান, শরিফুল ইসলাম, বাবুল শেখ, মাজহারুল শেখ, ইবাদুল শেখ, গোলাম রসুল রানা শেখ, মোঃ আজগর হোসেন, হৃদয় বেপারী সানি, নাঈমুল ইসলাম, নুরুল আমিন পাপ্পু, সাধারণ সম্পাদক জান্নাতুল নাঈম, অপু গাজি, মণি শেখ প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেস্ট চ্যাম্পিয়নশিপে ঋষভ পন্তের বিশ্বরেকর্ড, ৮৯টি ছক্কা মেরে বেন স্টোকসকে ছাড়িয়ে গেলেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫১ পি.এম


টেস্ট চ্যাম্পিয়নশিপে ঋষভ পন্তের বিশ্বরেকর্ড, ৮৯টি ছক্কা মেরে বেন স্টোকসকে ছাড়িয়ে গেলেন

নিউজিল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় এবং শেষ ম্যাচে বিশ্বরেকর্ড স্থাপন করেছেন ভারতীয় উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্ত। টেস্টের প্রথম ইনিংসে ৩৯ বলে ২৩ রান করে সাজঘরে ফিরে গেছেন তিনি। তবে, এই ছোট ইনিংসের মধ্যেই একটি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়েছেন ভারতীয় উইকেটকিপার।

ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা হাকানোর রেকর্ড এখন তার দখলে। এই তালিকায় ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বেন স্টোকসকে তিনি পিছনে ফেলে দিয়েছেন।

ডব্লিউটিসিতে ৪৪ টেস্ট খেলে ঋষভ পন্ত ৮৯টি ছক্কা মেরেছেন। অন্যদিকে, বেন স্টোকসের নামের পাশে ৬৪ ম্যাচে রয়েছে ৮৮টি ছক্কা।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা, যিনি ৪০টি টেস্টে ৫৬টি ছক্কা মেরেছেন। ডব্লিউটিসির ইতিহাসে ভারতের হয়ে সর্বাধিক রানও পন্তের।

৪৪টি টেস্টের ৭৬টি ইনিংসে তার গড় ৪৩.০৪ এবং স্ট্রাইক রেট ৭৪-এর বেশি, যেখানে তার সংগ্রহ ৩,০৯৯ রান। এর মধ্যে সাতটি শতরান এবং ১৮টি অর্ধশতরান রয়েছে। সর্বোচ্চ স্কোর ১৪৬।

এই বছর পাঁচটি টেস্টের ছ’টি ইনিংসে ৬৬.৬৬ গড় নিয়ে ৪০০ রান করেছেন তিনি। ওয়েলিংটনে একটি দুর্দান্ত শতরান (১৫৩ বলে ১২৮ রান) ছাড়াও তার ঝুলিতে তিনটি অর্ধশতরান রয়েছে। উল্লেখ্য, ওই ম্যাচটি ড্র হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%