ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

স্যাম কারানের বাজে রেকর্ডে পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজে হারল ইংল্যান্ড


স্যাম কারানের বাজে রেকর্ডে পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজে হারল ইংল্যান্ড

বাঁহাতি মিডিয়াম পেসার স্যাম কারানের খারাপ রেকর্ডের জন্য কি ইংল্যান্ড পরাজিত হলো? এই প্রশ্নটি অনেকের মনে আসছে।

এর পেছনে রয়েছে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ ৪২৯ রান করেও ইংল্যান্ডের জয়লাভ করতে না পারা। এক দিনের ম্যাচে ৪০০+ রান করে ব্রিটিশদের কখনো হারতে হয়নি অতীতে।

কিন্তু আজ বৃহস্পতিবার পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে হ্যারি ব্রুকসের রেকর্ড ডাবল সেঞ্চুরির ম্যাচেও পরাজিত হয় ইংল্যান্ড।

আরও পড়ুন: বাংলাদেশ হকি দল এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতে পৌঁছেছে

এই পরাজয়ের প্রধান কারণ ছিল বাজে বোলিং। এবং এজন্য দায়ী করা হচ্ছে স্যাম কারানকে। তিনি ৯ ওভার বল করে ১০৩ রান খরচ করে ২ উইকেট লাভ করেন। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ইংল্যান্ডের কোনো বোলারের জন্য এটি এক ইনিংসে সবচেয়ে বেশি রান খরচের রেকর্ড।

এই রেকর্ড গড়ার সময় স্যাম কারান নিজেকে ছাড়িয়ে যান। এর আগে ২০২৩ সালের ৫ ডিসেম্বর ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে ৯.৫ ওভারে ৯৮ রান খরচ করেছিলেন তিনি। ইংলিশ বোলারদের মধ্যে সেটাই ছিল সর্বোচ্চ রান খরচের নজির।

আজ ৯ ওভারে স্যাম কারান খরচ করেন ১০৩ রান। ৪৩তম ওভারে তিনি ২০ রান, ৪৭তম ওভারে ১৯ রান এবং ৩৮তম ওভারে ১৮ রান খরচ করেন। মোট ৩ ওভারে তিনি ৫৭ রান খরচ করেছেন।

আজ প্রথমে ব্যাটিং করে হ্যারি ব্রুকসের (২০২) ডাবল সেঞ্চুরি এবং উইল জ্যাকস (৬৬*), জো রুট (৫৯) ও টম ব্যান্টনের (৫০) ফিফটির সুবাদে ইংল্যান্ড ২ উইকেটে ৪২৯ রানের বিশাল স্কোর গড়ে।

আরও পড়ুন: শিরিন আক্তার ১৮তম বারের মতো দ্রুততম মানবী খেতাব অর্জন করেছেন

৩০০ বলে ৪৩০ রানের টার্গেট তাড়া করতে নেমে পবন রত্নায়েকের (১৩০) সেঞ্চুরি; আবিস্কা ফার্নান্দো (৯৭), দাসুন শানাকা (৯৭) ও জ্যানিথ লিয়ানাগের (৬১*) ফিফটির সুবাদে শ্রীলংকা দাপুটে জয় লাভ করে। রান তাড়া করতে নেমে এদিন শ্রীলংকা নতুন রেকর্ড গড়েছে। এর আগে ওয়ানডে ক্রিকেটে এত রান তাড়া করে জয়ী হতে পারেনি তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হ্যারির অনন্য রেকর্ড, ইংল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০১:০৪ এম


হ্যারির অনন্য রেকর্ড, ইংল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি

ইংল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরির (২০২) রেকর্ড গড়েছেন হ্যারি ব্রুকস। তবে, তার রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরির ম্যাচে ৪ উইকেটে ৪২৯ রানের পাহাড় গড়েও ইংল্যান্ড জয় পেতে পারেনি।

অতীতে চারশো বা তার বেশি রান করার ম্যাচে ব্রিটিশদের জয় নিয়ে চিন্তা করার প্রয়োজন হয়নি। কিন্তু আজ ৪২৯ রান করেও পরাজয় এড়াতে পারেনি ইংল্যান্ড।

শ্রীলংকা ৪৩০ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে প্রত্যাশার চেয়েও ভালো ক্রিকেট উপস্থাপন করে। লংকানরা ১ বল হাতে রেখে ২ উইকেটের জয় অর্জন করে।

আজ হ্যারি ব্রুকস মাত্র ১১৬ বলে ২১টি চার এবং ১০টি ছক্কার সাহায্যে ২০২ রানের রেকর্ডময় ইনিংস খেলেন। ইংল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি হাঁকালেন তিনি। এর আগে ওয়ানডে ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১৮২ রানের ইনিংস খেলে ছিলেন বেন স্টোকস।

আজকের রেকর্ড গড়া ম্যাচে বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ১৪৪ রান করেন হ্যারি ব্রুকস। যা ওয়ানডে ক্রিকেটে ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যান হিসেবে রেকর্ড সর্বোচ্চ। এর আগে এক দিনের ম্যাচে বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ১২৪ রান করেছিলেন জস বাটলার।

ইংল্যান্ডের ৪২৯ রান করার পথে অগ্রণী ভূমিকা রাখেন উইল জ্যাকস। তিনি মাত্র ৩০ বল মোকাবেলা করে ৮টি চার এবং তিন ছক্কায় ৬৬ রানের লড়াকু ইনিংস খেলেন। ৬৬ বলে ৮টি বাউন্ডারির সাহায্যে ৬৯ রান করেন জো রুট। ওপেনার টম ব্যান্টন ৫১ বলে ৯টি বাউন্ডারির সাহায্যে ৫০ রান করেন। ৩৯ বলে ২৯ রান করেন বেন ডাকেট।

এমন রেকর্ডময় ম্যাচে অবিশ্বাস্য সুন্দর ব্যাটিং করেন শ্রীলংকান ওপেনার আবিস্কা ফার্নান্দো এবং দাসুন শানাকা। তারা মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন। তবে পবন রত্নানায়েক হতাশ হতে হয়নি। তিনি ১০৬ বলে ১৫টি চার এবং তিন ছক্কায় ১৩০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার ইনিংসের সুবাদে বিশাল জয় নিশ্চিত করে শ্রীলংকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পঞ্চগড়ে দেড় লাখ টাকাসহ স্থানীয়দের হাতে আটক উপসহকারী প্রকৌশলী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০১:০৫ এম


পঞ্চগড়ে দেড় লাখ টাকাসহ স্থানীয়দের হাতে আটক উপসহকারী প্রকৌশলী

পঞ্চগড়ের বোদা উপজেলায় সড়কের কাজ তদারকির সময় নূরই আকরাম নামের একজন উপসহকারী প্রকৌশলীর কাছে দেড় লাখ টাকা পাওয়ার ঘটনায় অবৈধ লেনদেনের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার সাকোয়া ইউনিয়নের গিদালপাড়া এলাকায় স্থানীয়রা তাকে আটক করেন। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

নূরই আকরাম বোদা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, সাকোয়া-নয়াদীঘি ভায়া বোয়ালমারী পাকা সড়কের নির্মাণ কাজে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হচ্ছে। তারা বারবার অভিযোগ করার পরও কাজের তদারকির দায়িত্বে থাকা প্রকৌশলী বিষয়টিতে গুরুত্ব দেননি। কাজের মান ও বরাদ্দ সংক্রান্ত কাগজপত্র দেখতে চাইলে প্রকৌশলী সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। স্থানীয়রা তার পথ আটকে ব্যাগ তল্লাশি করতে চাইলে এ নিয়ে বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

ভিডিওতে দেখা যাচ্ছে, আটক উপসহকারী প্রকৌশলীর কাছে থাকা ব্যাগ নিয়ে তল্লাশির চেষ্টা করছেন স্থানীয় কয়েকজন। একইসঙ্গে ব্যাগে টাকা থাকার দাবিও করা হয়। এসময় উপসহকারী প্রকৌশলী দাবি করেন, তার কাছে পার্সোনাল প্রয়োজনীয় জিনিসপত্র ও টাকা রয়েছে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার সঙ্গে থাকা মোট দেড় লাখ টাকা উদ্ধার করে এবং তাকে হেফাজতে নেয়।

ঘটনার সময় প্রকৌশলী নূরই আকরাম দাবি করেন, টাকাগুলো তার ব্যক্তিগত এবং ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য তিনি সঙ্গে রেখেছিলেন। তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেন।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা সময় সংবাদকে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। ঘটনার পর থেকে তাকে পুলিশের হেফাজতে থানায় রাখা হয়েছে। একইসঙ্গে টাকার উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি এলজিইডির জেলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) পঞ্চগড় জেলার নির্বাহী প্রকৌশলী মাইনুল ইসলাম সময় সংবাদকে বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হবে। প্রয়োজনে তদন্ত কমিটি গঠন করে পুরো ঘটনা খতিয়ে দেখা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রান্সে বিক্ষোভ নিয়ন্ত্রণে ম্যাক্রোঁর কঠোর পদক্ষেপ, অবৈধ সমাবেশ নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০১:১৬ এম


ফ্রান্সে বিক্ষোভ নিয়ন্ত্রণে ম্যাক্রোঁর কঠোর পদক্ষেপ, অবৈধ সমাবেশ নিষিদ্ধ

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভের ফলে দাঙ্গা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি ঘোষণা করেছেন, আগামী কয়েক দিন ‘অবৈধ’ বিক্ষোভ নিষিদ্ধ করা হবে। একইসঙ্গে, সরকার দেশজুড়ে নতুন বিক্ষোভের মোকাবিলায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে।

ম্যাক্রোঁ

বৃহস্পতিবার গোয়েন্দাপ্রধান ও জ্যেষ্ঠ মন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে ম্যাক্রোঁ জানিয়েছেন, স্বীকৃত সংগঠনগুলোর আয়োজনে বিক্ষোভের অনুমতি দেওয়া হবে। তবে, প্রয়োজন হলে বিক্ষোভের নির্ধারিত পথ পরিবর্তন করা হতে পারে। অন্যদিকে, ‘বৈধ কর্তৃত্ব নেই’ এমন ব্যক্তি বা গোষ্ঠীর আয়োজনে বিক্ষোভ নিষিদ্ধ করা হবে। ট্রেড ইউনিয়নের মতো সংগঠনগুলোর আবেদনের বিষয়টি আইন অনুযায়ী খতিয়ে দেখা হবে, তবে তাদেরও বিকল্প পথ ব্যবহার করতে হতে পারে।

তিনি উল্লেখ করেছেন, শহরের কেন্দ্রীয় এলাকা, ব্যবসাপ্রতিষ্ঠান ও সরকারি ভবন রক্ষায় এসব ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তিনি আগামী কয়েক দিন বিক্ষোভ না করার পরামর্শও দেন।

ম্যাক্রোঁ গত সপ্তাহান্তের অস্থিরতা ও লুটপাটের জন্য মূলত দাঙ্গাবাজদের দায়ী করেছেন, যারা কেবল লুটপাটের উদ্দেশ্যে এসেছিল। তিনি আরও বলেন, সহিংসতার সবচেয়ে ভয়াবহ অংশের পেছনে ছিল চরম বামপন্থী গোষ্ঠীগুলোর রাজনৈতিক ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, যাদের লক্ষ্য ছিল প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করে তোলা।

ম্যাক্রোঁ বলেন, পরিস্থিতি শান্ত করা এখন প্রধান অগ্রাধিকার। শনিবার ও পরবর্তী সময়ে দেশজুড়ে নতুন বিক্ষোভের ঘোষণা আসায় পরবর্তী পদক্ষেপ নির্ধারণের জন্য শুক্রবার প্রতিরক্ষা পরিষদের বৈঠকে বসবেন তিনি।

গত সপ্তাহে চলা বিক্ষোভ এবং দাঙ্গায় ফ্রান্সের তৃতীয় বৃহত্তম শহর লিওঁতে ২০০ থেকে ৩০০টি দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। শহরটির পর্যটন কার্যালয়েও আগুন দেওয়া হয়। এই পরিস্থিতিতে শনিবার শহরের কেন্দ্রীয় এলাকায় সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। মার্সেই, নিস ও তুলন শহরেও একই ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

প্যারিসে শনিবারের একটি মিছিলের অনুমতি দেওয়া হলেও সেটিকে শহরের কেন্দ্রের দিকে যেতে দেওয়া হবে না। তবে শিক্ষার্থী ও ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের কয়েকজন সদস্যের পরিকল্পিত পৃথক মিছিল নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। ২০১৮ ও ২০১৯ সালে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই আন্দোলন ফ্রান্সজুড়ে ব্যাপক বিক্ষোভের জন্ম দিয়েছিল।

দেশটির বিচারমন্ত্রী জেরাল্ড দারমানাঁ জানিয়েছেন, গত সপ্তাহান্তে দাঙ্গা শুরুর পর থেকে আড়াই হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ১৭৪ জনকে বিচারিক হেফাজতে রাখা হয়েছে এবং ৯০০ জনের বেশি ব্যক্তির বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া চলছে। লিমোজ শহরের পৌর ভবনে আগুন দেওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, প্যারিসসহ কয়েকটি শহরের কিছু এলাকায় রাতের বেলায় আংশিক কারফিউ জারি করা হয়েছে। প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদ, পার্লামেন্ট ও প্রধান রেলস্টেশনগুলোর আশপাশেও সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

গত মাসে প্যারিসের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ক্রেতেই শহরের একটি উচ্চবিদ্যালয়ে শিক্ষক-কর্মচারীর সংকট ও জরাজীর্ণ ভবনের প্রতিবাদে আন্দোলন শুরু হয়। পরে তা দেশজুড়ে ছড়িয়ে পড়ে। ছয় মাস পর অনুষ্ঠেয় ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের আগে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদও এই আন্দোলনের অন্যতম প্রধান ইস্যু হয়ে উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারী শিল্পীদের উপস্থিতি নিয়ে আপত্তির কারণে সুনামগঞ্জে বাউল গানের আসর বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০১:১৬ এম


নারী শিল্পীদের উপস্থিতি নিয়ে আপত্তির কারণে সুনামগঞ্জে বাউল গানের আসর বন্ধ

সুনামগঞ্জের দিরাই উপজেলায় আয়োজকরা বাউল গানের আসর বন্ধ করে দিয়েছেন, কারণ সেখানে নারী শিল্পীদের উপস্থিতি নিয়ে আপত্তি উঠেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া-রাধানগর গ্রামে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনুষ্ঠানে নীলা ও তানিশা নামের দুই নারী শিল্পী গান গাইবেন বলে জানা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

স্থানীয় বাসিন্দা শওকত আলী, যিনি যুক্তরাজ্যে বসবাস করেন, অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করেন। কয়েক দিন ধরে এই আয়োজনের প্রচার চলছিল এলাকায়।

তবে বুধবার, নারী শিল্পীদের গান পরিবেশন নিয়ে আপত্তি জানিয়ে দিরাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয় বাসিন্দা আতাহার আলী রাহাত ও কামরুল হাসান মিটু।

অভিযোগে উল্লেখ করা হয়, হাতিয়া গ্রামটি দীর্ঘকাল ধরে ধর্মীয় মূল্যবোধ ও ইসলামী ঐতিহ্যের জন্য পরিচিত। গ্রামে একটি আলিম মাদরাসা, একজন আল্লাহর ওলির মাজার এবং অনেক আলেম-ওলামার বসবাস রয়েছে। আয়োজকদের প্রচার অনুযায়ী, অনুষ্ঠানে নারী শিল্পীদের গান পরিবেশনের ব্যবস্থা থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

অভিযোগকারীরা ধর্মীয় ঐতিহ্য, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন, যাতে অপ্রীতিকর ঘটনা, সংঘাত ও সহিংসতা এড়ানো যায়।

আয়োজক শওকত আলী বলেন, ‘বাউল গান নিয়ে আপত্তি নয়, নারী শিল্পীদের উপস্থিতি নিয়ে আপত্তি জানিয়েছেন আবেদনকারীরা। আমরা আয়োজন বন্ধ করে দিয়েছি।’

অভিযোগকারী কামরুল হাসান মিটু বলেন, ‘আমাদের গ্রামটি ইসলামি ঐতিহ্যের। আমরা গ্রামে ইসলামি ঐতিহ্য অনুসারে গান-বাজনা হলে মুসলিম জনতা ক্ষুব্ধ হতে পারে। গ্রামের পরিস্থিতি খারাপ হতে পারে। তাই আমরা গান-বাজনা বন্ধ করার দাবি জানিয়েছি।’

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নারী শিল্পীদের উপস্থিতি না চেয়ে দুজন আবেদন করেছেন। আয়োজক অনুষ্ঠান বন্ধ করে দিয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%