ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

যুদ্ধবিরতির মধ্যেও গাজার হাসপাতালে ইসরায়েলি ড্রোন হামলা


যুদ্ধবিরতির মধ্যেও গাজার হাসপাতালে ইসরায়েলি ড্রোন হামলা

যুদ্ধবিরতি কার্যকর থাকাকালীন সময়ে উত্তর গাজায় একটি হাসপাতালে ইসরায়েলি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে আল জাজিরা জানিয়েছে, শুক্রবার (১০ জুলাই) বেইত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালে হামলাটি ঘটে।

এই হামলায় হাসপাতাল চত্বরে তিনজন আক্রান্ত হন। পাশাপাশি, আশপাশের অঞ্চলে মুক্ত হামলায় আরো তিনজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় হামলার বিরুদ্ধে জোরালো নিন্দা জানিয়ে বলেছে, এই হামলার মাধ্যমে স্বাস্থ্যকেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে।

মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, এ ধরনের হামলার ফলে হাসপাতাল এবং স্বাস্থ্যকর্মীদের স্বাভাবিক ও জরুরি চিকিৎসাসেবা প্রদানে বাধা সৃষ্টি হচ্ছে। অপরদিকে, গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ও স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে আলজাজিরা জানাচ্ছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও বৃহস্পতিবার গাজায় নতুন ইসরায়েলি হামলার ফলে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: প্রযুক্তি জায়ান্টদের ইউক্রেনীয়দের রক্তের বিনিময়ে ব্যবসার অভিযোগ

নিহতদের মধ্যে দুজন মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ড্রোন হামলায় মারা যান এবং বাকি চারজন গাজার বিভিন্ন এলাকা থেকে নিহত হন। গাজার হাসপাতালগুলো ছয়জনের মরদেহ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ইসরায়েলের আঞ্চলিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলেন এবং যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। তিনি অভিযোগ করেছেন, ইসরায়েলের কর্মকাণ্ডের ফলে অঞ্চলে বুদ্ধিজীবী, বিজ্ঞানী ও অন্যান্য প্রভাবশালী ব্যক্তিদের লক্ষ্য করে হত্যা করা হয়েছে।

৫ জুলাই তেহরানে পেজেশকিয়ান বলেন, মানবাধিকার রক্ষার দাবি করলেও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো এসব ঘটনা প্রতিরোধে ব্যর্থ। তিনি মন্তব্য করেছেন, যদি মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করত, তাহলে গাজা, লেবানন ও ফিলিস্তিনে চলমান সংঘাত এবং মানবিক সংকট এত দীর্ঘ সময় ধরে চলতে পারত না। পাশাপাশি, পেজেশকিয়ান সতর্ক করেন, মুসলিম বিশ্বের বিভিন্ন মতাদর্শিক ও জাতিগত বিভাজন বাইরের শক্তিগুলোকে আঞ্চলিক উত্তেজনা বাড়ানোর সুযোগ করে দিচ্ছে।

আরও পড়ুন: আন্তর্জাতিক ই-কমার্সে রিমার্কের শক্ত অবস্থান, বিশ্ববাজারে যাচ্ছে হাজারো পণ্য

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
গাজা ইস্যু

ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিলেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০১:০৬ পি.এম


ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিলেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী

গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়ে সমালোচনার মুখে পড়েছেন যুক্তরাজ্যের সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নতুন নেতা অ্যান্ডি বার্নহ্যাম। তিনি এ নিয়ে বলেছেন যে, গাজায় রক্তপাতের ঘটনায় আগের লেবার সরকার যথাসময়ে কড়া অবস্থান নিতে ব্যর্থ হয়েছিল। ক্ষমতায় এসে তার সরকার এ বিষয়ে আরও দৃঢ় পদক্ষেপ নেবে।

বার্নহ্যামের এই মন্তব্যের পর যুক্তরাজ্যের প্রভাবশালী ইহুদি সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে। পাশাপাশি বিরোধী কনজারভেটিভ পার্টিও তার অবস্থানের ব্যাপারে সমালোচনা করেছে। তবে লেবার পার্টির বামপন্থী এমপিরা তার বক্তব্যকে স্বাগত জানিয়েছেন।

গাজা ইস্যুতে আরও কঠোর হওয়ার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় অ্যান্ডি বার্নহ্যাম বলেন, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকার গাজা সংকট যথাযথভাবে মোকাবিলা করতে পারেনি। তিনি আরও বলেন, “আমরা গাজা ইস্যুতে সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি। যুদ্ধবিরতির আহ্বান জানাতেও আমরা অনেক দেরি করেছি।”

এর পাশাপাশি তিনি জানালেন, ক্ষমতায় গ্রহণের পর তার সরকার গাজায় সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করবে। পাশাপাশি আন্তর্জাতিক আইনে অবৈধ হিসেবে বিবেচিত পশ্চিম তীরের ইসরায়েলি বসতিগুলোতে উৎপাদিত পণ্যের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য নিষিদ্ধ করার সম্ভাবনাও খতিয়ে দেখা হবে।

বার্নহ্যাম একই সঙ্গে জানিয়েছেন, মধ্যপ্রাচ্য ইস্যুতে কঠোর অবস্থান নিলেও যুক্তরাজ্যের সামগ্রিক পররাষ্ট্রনীতিতে কোনো বড় ধরনের পরিবর্তন আসবে না। তিনি সম্মতি জানান যে, ন্যাটোর প্রতি অঙ্গীকার, যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, ইউক্রেনের প্রতি সমর্থন এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

যুক্তরাজ্যের বোর্ড অব ডেপুটিজ অব ব্রিটিশ জিউজ এবং জিউইশ লিডারশিপ কাউন্সিল এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, বার্নহ্যামের বক্তব্য নিয়ে তারা উদ্বিগ্ন এবং এ সম্পর্কে তার দলের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে। তারা বলেছে, ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে বার্নহ্যামের ‘শূন্য সহনশীলতা’ নীতিকে তারা স্বাগত জানায়। পাশাপাশি গাজার মানবিক সংকট নিয়ে উদ্বেগও তারা ভাগাভাগি করেছে।

তবে সংগঠনগুলোর মতে, ইসরায়েল সরকারের সমালোচনার আড়ালে অনেক সময় চরমপন্থী ইসলামপন্থী, অতি-বাম এবং অতি-ডানপন্থী গোষ্ঠীগুলো ইহুদিদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে থাকে। তাই ইহুদিবিদ্বেষ মোকাবিলায় এসব বিষয়ও সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

যুক্তরাজ্যের ছায়া পররাষ্ট্রমন্ত্রী ডেম প্রীতি প্যাটেল অভিযোগ করেছেন, অ্যান্ডি বার্নহ্যাম সবাইকে খুশি করার চেষ্টা করছেন, তবে শেষ পর্যন্ত কাউকেই সন্তুষ্ট করতে পারবেন না। তার মতে, “একদিকে তিনি মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের কথা বলছেন, অন্যদিকে নিজের দলের বামপন্থী অংশ ও ফিলিস্তিনপন্থী সমর্থকদের সন্তুষ্ট করতে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন।”

অন্য দিকে, কনজারভেটিভ ফ্রেন্ডস অব ইসরায়েল-এর পার্লামেন্টারি চেয়ারম্যান গ্রেগ স্মিথ বলেন, যুক্তরাজ্যের দীর্ঘদিনের মিত্র ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ক্ষুণ্ন করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা বিপজ্জনক হতে পারে।

বার্নহ্যামের ঘোষণাকে লেবার পার্টির বামপন্থী এমপিরা ইতিবাচক হিসেবে দেখছেন। সাবেক ছায়ামন্ত্রী ক্লাইভ লুইস বলেন, এটি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় প্রথম পদক্ষেপ। তিনি সম্পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা এবং পশ্চিম তীরের অবৈধ বসতিগুলোর সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করার আহ্বান জানান। আরেক সাবেক ছায়ামন্ত্রী অ্যান্ডি ম্যাকডোনাল্ডও বার্নহ্যামের অবস্থানকে ‘সঠিক ও বড় পদক্ষেপ’ বলে মন্তব্য করেছেন।

যুক্তরাজ্যের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী জেমস মারেও স্বীকার করেছেন, গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে ব্রিটিশ সরকার দেরি করেছিল। তিনি বলেন, “আমার মনে হয়, আমরা যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলাম, তা আরও অনেক আগেই জানানো উচিত ছিল।”

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইসরায়েলের ব্যাপক সামরিক অভিযান আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এরপর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও উভয় পক্ষই তা লঙ্ঘনের অভিযোগে একে অপরকে দায়ী করে আসছে। যুক্তরাষ্ট্রের বিশেষ শান্তি দূত নিকোলাই ম্লাদেনভও বলেছেন, হামাস ও ইসরায়েল- উভয় পক্ষই যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে।

উভয় পক্ষের প্রকাশিত তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত নয় মাসে গাজায় এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে বহু বেসামরিক নাগরিক রয়েছেন, এবং চারজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

কিয়ার স্টারমারের উত্তরসূরি হিসেবে লেবার পার্টির নেতা নির্বাচনে অ্যান্ডি বার্নহ্যাম ইতোমধ্যে ৩২২ জন লেবার এমপির সমর্থন পেয়েছেন। ফলে, কোনও প্রতিদ্বন্দ্বীর পক্ষে প্রয়োজনীয় সমর্থন জোগাড় করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। দলীয় সূত্রগুলো বলছে, ভোট ছাড়াই তিনি লেবার পার্টির নেতা এবং পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পারেন।

বার্নহ্যাম ইতোমধ্যে ব্রিটেনের ক্ষমতার বিকেন্দ্রীকরণ, স্থানীয় সরকারকে আরও শক্তিশালী করা, গণপরিবহন, আবাসন ও প্রয়োজনীয় সেবার ওপর স্থানীয় নিয়ন্ত্রণ বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করেছেন। এছাড়া প্রতিরক্ষা ব্যয় বাড়াতে কর বৃদ্ধি অথবা সরকারি ঋণ বাড়ানোর সম্ভাবনাও তার ঘনিষ্ঠ সহযোগীরা উড়িয়ে দেননি।

বিশ্লেষকদের মতে, গাজা নীতিতে কঠোর অবস্থান, অর্থনৈতিক সংস্কার এবং পররাষ্ট্রনীতিতে ভারসাম্য রক্ষার প্রতিশ্রুতি দিয়ে বার্নহ্যাম লেবার পার্টিকে নতুন রাজনৈতিক পথে এগিয়ে নিতে চাইছেন। তবে তার এই অবস্থান যুক্তরাজ্যের অভ্যন্তরীণ রাজনীতি এবং মধ্যপ্রাচ্য নীতিতে নতুন বিতর্কেরও জন্ম দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সমুদ্রের তলদেশে মিলল ‘সোনার’ নতুন সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০১:০৮ পি.এম


সমুদ্রের তলদেশে মিলল ‘সোনার’ নতুন সন্ধান

জাপানের দক্ষিণ-পূর্ব উপকূলে সমুদ্রের নিচে হদিস মিলেছে সোনার। বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, জাপান 'সোনার খনি'র নীচে অবস্থান করছে। তবে পরিবেশগত কারণে সেখানে খননকাজ চালানো উচিত কি না, এই নিয়ে বিশ্বজুড়ে একটি বড় বিতর্ক শুরু হয়েছে।

 

সায়েন্টিফিক রিপোর্টস সাময়িকীতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সমুদ্রের নিচে থাকা আগ্নেয়গিরির জ্বালামুখে বিশেষ ধরনের চিমনি রয়েছে। এই চিমনি কেবল সোনার ক্ষুদ্র কণা উৎপাদন করছে না, বরং সেখানে তৈরি হচ্ছে অদৃশ্য সোনা, যা সাধারণ অণুবীক্ষণ যন্ত্র দ্বারা দেখা সম্ভব নয়। এই সোনা মূলত সমুদ্রের তলদেশের বিভিন্ন খনিজ উপাদানের মধ্যে লুকিয়ে আছে। এই বিশেষ খাদের সোনার ঘনত্ব বিশ্বে এখনও পর্যন্ত পাওয়া সোনার চেয়ে সর্বোচ্চ।

আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটি দল সতর্ক করেছেন যে, সমুদ্রের তলদেশের এই সক্রিয় ভেন্ট বা মুখগুলোকে বাণিজ্যিক খননকাজের আগ্রাসন থেকে রক্ষা করা অত্যন্ত জরুরি।

২০১৫ সালের মধ্যে জাপানের নিজস্ব অর্থনৈতিক অঞ্চলের মধ্যে এই হিগাসি-আওগাশিমা ভেন্ট আবিষ্কৃত হয়েছিল। এই হাইড্রোথার্মাল ফিল্ড টোকিও থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এবং এখানে পাথরের নমুনা বিশ্লেষণ করা হয় জাপানের শিজুওকা বিশ্ববিদ্যালয়, ওয়াসেদা বিশ্ববিদ্যালয় এবং টোকিও বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের দ্বারা। অত্যন্ত সংবেদনশীল প্রযুক্তি সেকেন্ডারি-আয়ন মাস স্পেকট্রোমেট্রি ব্যবহার করে তারা সেখানে অত্যন্ত উচ্চমানের সোনার সন্ধান পান।

এই অদৃশ্য ন্যানো কণা পাইরাইট নামক একটি সালফাইড খনিজের মধ্যে লুকানো রয়েছে। সমুদ্রের তলদেশ থেকে নির্গত গরম ও ধাতুসমৃদ্ধ তরল থেকে এই পাইরাইট তৈরি হয়।

পাইরাইট চকচকে লোহা এবং সালফারের মিশ্রণ হওয়াতে একে অনেক সময় ফুলস গোল্ড বলা হয়। এবারের আবিষ্কার প্রমাণ করেছে যে, সেই বোকার সোনার ভেতরেই আসলে আসল সোনা লুকিয়ে আছে।

গবেষকেরা জানান, সেখানে সোনা ন্যানো কণা হিসেবে আটকে আছে। তাছাড়া খনিজের রাসায়নিক গঠনের ভেতরে একক পরমাণু হিসেবেও সোনা রয়েছে।

সমুদ্রের অন্যান্য সোনার খনির তুলনায় এই এলাকা তুলনামূলকভাবে কম গভীর। সহজে যাতায়াতযোগ্য এবং উৎপাদনের খরচ অনেক বেশি হওয়ার কারণে ভবিষ্যতের খনি ব্যবসায়ীদের জন্য এই এলাকা অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে। বিশ্বজুড়ে দীর্ঘ আলোচনা ও বিতর্ক চললেও আজ পর্যন্ত সমুদ্রের তলদেশে কোনো বাণিজ্যিক সোনার খনি চালু করা সম্ভব হয়নি। বিজ্ঞানীরা সমুদ্রের তলদেশের উপাদান থেকে সস্তায় ও কার্যকর উপায়ে এই অদৃশ্য সোনা বের করার পন্থা খুঁজছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামী ২৪ ঘণ্টায় ৫ বিভাগে ভারি বৃষ্টির সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০১:০৯ পি.এম


আগামী ২৪ ঘণ্টায় ৫ বিভাগে ভারি বৃষ্টির সতর্কবার্তা

আগামী ২৪ ঘণ্টায় ৫ বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সতর্কতা জারির ঘোষণা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এই পরিস্থিতি তৈরি হয়েছে। একইসঙ্গে সমুদ্র বন্দরে সংকেত নামিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ শনিবার (১১ জুলাই) দুপুর ১২টায় আবহাওয়া অধিদপ্তর পৃথক দুই বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা তথ্য অনুযায়ী, আজ দুপুর ১২ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মি.মি) থেকে অতিভারি (>৮৮ মি.মি) বর্ষণ হতে পারে।

এছাড়া, আবহাওয়া অফিসের অপর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। আরও জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশেষ মহলের স্বার্থেই আমাকে গ্রেপ্তার করা হয়েছিল: পরীমণি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০১:১১ পি.এম


বিশেষ মহলের স্বার্থেই আমাকে গ্রেপ্তার করা হয়েছিল: পরীমণি

গ্রেফতার হওয়ার প্রায় পাঁচ বছর পর বহুল আলোচিত মামলা ইস্যুতে আক্ষেপ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমণি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক দীর্ঘ স্ট্যাটাসে নায়িকা দাবি করেছেন যে, ২০২১ সালের ৪ আগস্ট বনানীর বাসায় র‍্যাবের অভিযান শেষে তাকে সম্পূর্ণ বেআইনিভাবে এবং বিশেষ মহলের স্বার্থে গ্রেফতার করা হয়েছিল।

সম্প্রতি একটি অনলাইন টকশোতে র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলামের বক্তব্যের পরই গ্রেফতার ইস্যুতে প্রকাশ্যে কথা বলার সিদ্ধান্ত নেন পরীমণি। তাঁর বক্তব্যের প্রসঙ্গ টেনে সাবেক সেই কর্মকর্তাকে ধন্যবাদ জানান নায়িকা।

দীর্ঘ স্ট্যাটাসে পরীমণি জানান, গ্রেফতারের পর তাকে একটি মিথ্যা ও বানোয়াট মামলায় জড়ানো হয়, যার জেরে ৭ দিনের রিমান্ড এবং টানা ২০ দিন কারাগারে থাকতে হয় তাকে। সেই ঘটনার প্রভাব আজও তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনে রয়ে গেছে বলে স্পষ্ট করেন নায়িকা।

শুধু তাই নয়, নিজের সম্মান, মানসিক শান্তি এবং জীবনের গুরুত্বপূর্ণ সময় হারানোর কথাও তুলে ধরেছেন অভিনেত্রী। আদালত যদি তাকে অব্যাহতিও দেয় তবে কি তার হারানো সম্মান, মানসিক শান্তি কখনো ফিরে পাবেন- রাষ্ট্রের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেন পরীমণি।

পরীমণির দাবি, পুরো ঘটনায় তার চরিত্র ও নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। ভবিষ্যতে যেন কোনো নির্দোষ ব্যক্তি এমন অভিজ্ঞতার শিকার না হন, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। একইসঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা টিকিয়ে রাখতে ন্যায়বিচার, আইনের শাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান এই অভিনেত্রী।

সবশেষে কঠিন সময়ে পাশে থাকা পরিবার, সহকর্মী, বন্ধু, সাংবাদিক এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পরীমণি। স্পষ্ট করে জানান, অতীতের ক্ষত নিয়ে নয় বরং নিজের কাজ, সন্তান, পরিবার ও দর্শকের ভালোবাসা নিয়েই সামনে এগিয়ে যেতে চান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%