ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

বিশেষ মহলের স্বার্থেই আমাকে গ্রেপ্তার করা হয়েছিল: পরীমণি


বিশেষ মহলের স্বার্থেই আমাকে গ্রেপ্তার করা হয়েছিল: পরীমণি

গ্রেফতার হওয়ার প্রায় পাঁচ বছর পর বহুল আলোচিত মামলা ইস্যুতে আক্ষেপ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমণি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক দীর্ঘ স্ট্যাটাসে নায়িকা দাবি করেছেন যে, ২০২১ সালের ৪ আগস্ট বনানীর বাসায় র‍্যাবের অভিযান শেষে তাকে সম্পূর্ণ বেআইনিভাবে এবং বিশেষ মহলের স্বার্থে গ্রেফতার করা হয়েছিল।

সম্প্রতি একটি অনলাইন টকশোতে র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলামের বক্তব্যের পরই গ্রেফতার ইস্যুতে প্রকাশ্যে কথা বলার সিদ্ধান্ত নেন পরীমণি। তাঁর বক্তব্যের প্রসঙ্গ টেনে সাবেক সেই কর্মকর্তাকে ধন্যবাদ জানান নায়িকা।

দীর্ঘ স্ট্যাটাসে পরীমণি জানান, গ্রেফতারের পর তাকে একটি মিথ্যা ও বানোয়াট মামলায় জড়ানো হয়, যার জেরে ৭ দিনের রিমান্ড এবং টানা ২০ দিন কারাগারে থাকতে হয় তাকে। সেই ঘটনার প্রভাব আজও তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনে রয়ে গেছে বলে স্পষ্ট করেন নায়িকা।

আরও পড়ুন: তারেক রহমান: বিশ্ববাসী একদিন বাংলাদেশের উদাহরণ দেবে

শুধু তাই নয়, নিজের সম্মান, মানসিক শান্তি এবং জীবনের গুরুত্বপূর্ণ সময় হারানোর কথাও তুলে ধরেছেন অভিনেত্রী। আদালত যদি তাকে অব্যাহতিও দেয় তবে কি তার হারানো সম্মান, মানসিক শান্তি কখনো ফিরে পাবেন- রাষ্ট্রের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেন পরীমণি।

পরীমণির দাবি, পুরো ঘটনায় তার চরিত্র ও নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। ভবিষ্যতে যেন কোনো নির্দোষ ব্যক্তি এমন অভিজ্ঞতার শিকার না হন, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। একইসঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা টিকিয়ে রাখতে ন্যায়বিচার, আইনের শাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান এই অভিনেত্রী।

সবশেষে কঠিন সময়ে পাশে থাকা পরিবার, সহকর্মী, বন্ধু, সাংবাদিক এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পরীমণি। স্পষ্ট করে জানান, অতীতের ক্ষত নিয়ে নয় বরং নিজের কাজ, সন্তান, পরিবার ও দর্শকের ভালোবাসা নিয়েই সামনে এগিয়ে যেতে চান তিনি।

আরও পড়ুন: শিক্ষক-শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণায় অর্থায়ন করবে সরকার: মাহদী আমিন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যাকবলিত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০১:১৫ পি.এম


বন্যাকবলিত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

 

দেশের যেসব এলাকায় কৃষকরা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, সরকার তাদের প্রয়োজনীয় সহায়তা দেবে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

শনিবার (১১ জুলাই) সকাল ১০ টার দিকে কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের জানিয়ে তিনি বলেছেন।

এ অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়ম নিয়ে প্রধানমন্ত্রীর অসন্তোষ প্রসঙ্গে বলেন, ‘দীর্ঘদিনের লুটপাটের অভ্যাস অনেকের এখনো যায়নি। তবে সবাইকে জেনে রাখতে হবে, সরকার বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করার পর প্রধানমন্ত্রী নিজেই এর অগ্রগতি নিয়মিত তদারকি করছেন। তাই এ কর্মসূচিতে অনিয়মের কোনো সুযোগ নেই।’

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা।

কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রুহুল আমিন বলেছেন, ‘কুমিল্লার পরিবেশ সংরক্ষণ রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার এ কর্মসূচিতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জরুরি।

আমরা আশা করছি, মেলার সর্বস্তরের মানুষ আসবেন এবং তাদের পছন্দের বৃক্ষ ক্রয় করবেন।

এর আগে তিনি মেলার উদ্বোধনী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন এবং র্যালি শেষে বিভিন্ন মেলার বিভিন্ন ফলজ ও বনজ স্টল পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক রোজী আক্তার, জেলা পুলিশ সুপার আনিসুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সরকারি দপ্তরের কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইমাম-খতিবদের জন্য ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০১:১৭ পি.এম


ইমাম-খতিবদের জন্য ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা

ইসলামিক ফাউন্ডেশনের নাম ও পরিচয় ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে ইমাম, খতিব, মুয়াজ্জিন ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের কাছ থেকে ব্যক্তিগত ও আর্থিক তথ্য সংগ্রহের চেষ্টা করছে একটি প্রতারক চক্র। ইসলামিক ফাউন্ডেশন এ ধরনের প্রতারণার বিষয়ে সংশ্লিষ্ট সবার প্রতি সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে।

শনিবার ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি প্রতারক চক্র ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের নাম ব্যবহার করে দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন এবং মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে যোগাযোগ করছে। কখনো টেলিফোন, কখনো মোবাইল ফোন, আবার কখনো সামাজিক যোগাযোগমাধ্যম বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে ব্যক্তিগত ও আর্থिक তথ্য সংগ্রহের চেষ্টা করছে।

বিশেষ করে ব্যাংক হিসাব নম্বর, মোবাইল ব্যাংকিং নম্বর, জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত তথ্য, মোবাইল নম্বর, মসজিদের বেতন-ভাতা সংক্রান্ত তথ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানতে চাওয়া হচ্ছে।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, প্রধান কার্যালয় কিংবা এর কোনো জেলা বা উপজেলা কার্যালয় কখনোই অননুমোদিত ব্যক্তি বা নম্বরের মাধ্যমে এ ধরনের তথ্য সংগ্রহ করে না। যদি কেউ ব্যাংক হিসাব নম্বর, ওটিপি, পিন নম্বর, মোবাইল ব্যাংকিং তথ্য বা অন্য কোনো গোপনীয় তথ্য জানতে চায়, তাহলে সেটি প্রতারণার অংশ হওয়ার আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় দেশের সব ইমাম, খতিব, মুয়াজ্জিন ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের অপরিচিত ব্যক্তি বা সন্দেহজনক ফোনকলের মাধ্যমে কোনো ধরনের ব্যক্তিগত বা আর্থিক তথ্য না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে ব্যাংক হিসাব নম্বর, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের তথ্য, ওটিপি, পিন নম্বর বা অন্য কোনো গোপন তথ্য কারও সঙ্গে শেয়ার না করার অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে কেউ কোনো তথ্য বা অর্থ দাবি করলে তা সংশ্লিষ্ট জেলা বা উপজেলা কার্যালয়ের মাধ্যমে যাচাই করে নিতে হবে।

এছাড়া প্রতারণার কোনো চেষ্টা বা সন্দেহজনক যোগাযোগের ঘটনা ঘটলে দ্রুত নিকটস্থ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, দেশের মসজিদভিত্তিক বিভিন্ন কার্যক্রম, ইমাম প্রশিক্ষণ, ধর্মীয় শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি কাজ করে আসছে। প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করা এবং ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে এ ধরনের অপতৎপরতা দুঃখজনক ও নিন্দনীয়।

সবার সহযোগিতা ও সচেতনতাই এ ধরনের প্রতারণা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে উল্লেখ করে ইসলামিক ফাউন্ডেশন ইমাম, খতিব, মুয়াজ্জিন ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে ঝোপের আড়ালে মিলল ব্রাজিলের তৈরি পিস্তল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০১:১৮ পি.এম


চট্টগ্রামে ঝোপের আড়ালে মিলল ব্রাজিলের তৈরি পিস্তল

চট্টগ্রামে, কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নের একটি ঝোপের ভিতর থেকে পুলিশ একটি ব্রাজিলে তৈরি ৯ মিলিমিটার পিস্টল উদ্ধার করেছে।

এটি শুক্রবার (১১ জুলাই) রাত পৌনে ১টার দিকে ৩ নম্বর ওয়ার্ডের সৈন্যারটেক পুল এলাকার চার রাস্তার মোড়ের নিকটস্থ একটি ঝোপে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

পুলিশের উদ্ধারকৃত অস্ত্রটির হাতল প্লাস্টিকের এবং মূল কাঠামো লোহার তৈরি। অস্ত্রের এক পাশের অংশে ‘টরাস’ এবং অন্য পাশে ‘ব্রাজিলে তৈরি’ লেখাটি খোদাই করা দেখা যাচ্ছে।

এটি ব্রাজিলের টরাস কোম্পানির তৈরি ৯ মিলিমিটার ক্যালিবারের আধা-স্বয়ংক্রিয় পিস্তল হিসেবে চিহ্নিত করা হচ্ছে। পুলিশ ধারণা করছে, এটি আগে থানা থেকে লুট হওয়া অস্ত্রের একটি হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত করতে তদন্ত ও কারিগরি পরীক্ষা-নিরীক্ষা অব্যাহত রয়েছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলছেন, পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়েছে। তারা এই বিষয়টি তদন্ত করছেন যে, এটি কীভাবে সেখানে এসেছে, কারা এটি ফেলে গেছে এবং এর সাথে কি কোনো অপরাধচক্র জড়িত আছে কিনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণ-অভ্যুত্থানের পর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শিকদার গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০১:২০ পি.এম


গণ-অভ্যুত্থানের পর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শিকদার গ্রেপ্তার

গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের আগস্টে কাশিমপুর কারাগারে সহিংসতা ও অগ্নিসংযোগের সুযোগে বন্দিদের সঙ্গে পালিয়ে যান হত্যার মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. আব্দুল্লাহ শিকদার। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর, তার গ্রেফতারের খবর দিয়েছে র‌্যাবের সদস্যরা।

 

গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় রাজধানীর দারুস সালাম এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়, এমনটি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার কে এন রায় নিয়তি, শনিবার (১১ জুলাই) সকালে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে।

তিনি জানিয়েছেন, কারাগারে সহিংসতা ও অগ্নিসংযোগের সময় একটি বৈদ্যুতিক পিলার ভেঙে তৈরি করা অস্থায়ী মই ব্যবহার করে শিকদার অন্য বন্দিদের সঙ্গে পালিয়ে গেছেন। এরপর তিনি পরিচয় গোপন করে দেশের বিভিন্ন এলাকায় ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন।

র‍্যাব আরও জানায়, ২০২১ সালে সুদের টাকা আদায়কে কেন্দ্র করে এক ব্যক্তিকে হাতুড়ি ও কুড়াল দ্বারা হত্যার ঘটনায় আব্দুল্লাহ শিকদারসহ তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। ওই রায়ের পর থেকে শিকদার দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে ছিলেন।

র‍্যাব জানিয়েছে, কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারেও গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%