ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বিনিয়োগবান্ধব বাজেট প্রণয়নের আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার


বিনিয়োগবান্ধব বাজেট প্রণয়নের আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার

বিনিয়োগবান্ধব বাজেট প্রণয়নের আহ্বান জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (১২ জুন) সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

এবারের বাজেটকে আওয়ামী লীগের নীতির প্রতিচ্ছবি উল্লেখ করে মিয়া গোলাম পারওয়ার বলেন, ‘দুর্নীতি ও লুটপাটের বাজেট দিয়েছে সরকার। এই বাজেট ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট।’

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

তিনি আরো বলেন, ‘এবারের বাজেট ব্যাংক ঋণ এবং বিদেশি ঋণের ওপর নির্ভরশীল। এমনকি রাজস্ব আয়ের ক্ষেত্রে বাস্তবসম্মত রূপরেখা দিতে সরকার ব্যর্থ হয়েছে।’

ব্যাংকিং সেক্টরের অনিয়মের মধ্যেই যদি এই বাজেট পাস হয় তাহলে দেশের অর্থনীতি ভেঙে পড়বে বলেও অভিমত প্রকাশ করেন জামায়াতের এই নেতা।

গত বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আগামী ২০২৬-২৭ অর্থবছরে মোট ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির ১০.২ শতাংশ। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে ৯১ হাজার কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করা হয়েছে।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

সরকার ক্রমান্বয়ে বাজেটে উন্নয়ন ব্যয়ের অংশ বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করেছে জানিয়ে মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, সেই লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে মোট উন্নয়ন ব্যয় চলতি অর্থবছরের বরাদ্দ (সংশোধিত) ২৭.২৭ শতাংশ থেকে বেড়ে ৩৩.৭০ শতাংশে উন্নীত করার এবং পরিচালন ব্যয় চলতি অর্থবছরের ৭২.৭৩ শতাংশ থেকে কমিয়ে আগামী অর্থবছরে ৬৬.৩০ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে।

বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ প্রদানের ক্ষেত্রে মানবসম্পদ উন্নয়ন এবং জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে অপরিহার্য শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি খাত এবং তৃণমূলের মানুষের অর্থনৈতিক ক্ষমতায়নকে অগ্রাধিকার দেয়া হয়েছে। পাশাপাশি বিনিয়োগ ও টেকসই উন্নয়নের জন্য প্রয়োজনীয় ভৌত অবকাঠামো উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।

প্রস্তাবিত বাজেটে সামাজিক অবকাঠামো খাতে মোট ২ লাখ ৭৯ হাজার ১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা মোট বরাদ্দের ২৯.৭৪ শতাংশ। ভৌত অবকাঠামো খাতে বরাদ্দ দেয়া হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৯৮৮ কোটি টাকা, যা মোট বরাদ্দের ১৮.৬৬ শতাংশ। সাধারণ সেবা খাতে প্রস্তাব করা হয়েছে ২ লাখ ৪৫ হাজার ১১৭ কোটি টাকা, যা মোট বরাদ্দের ২৬.১৩ শতাংশ। সামাজিক খাতের বর্ধিত ও সর্বোচ্চ ব্যয় প্রস্তাব সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অগ্রাধিকার দেয়ার প্রতিফলন।

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩.৬ শতাংশ। প্রস্তাবিত বাজেটে মোট ঘাটতির মধ্যে ১ লাখ ০২ হাজার কোটি টাকা অভ্যন্তরীণ উৎস থেকে এবং ১ লাখ ১৬ হাজার কোটি টাকা বৈদেশিক উৎস থেকে নির্বাহ করার জন্য প্রস্তাব করা হয়েছে। অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংকিং ব্যবস্থা থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা নির্বাহ করা হবে। চলতি ২০২৩-২৬ অর্থবছরে যা ছিল ১ লাখ ১৮ হাজার কোটি টাকা। অর্থাৎ ব্যাংকিং ব্যবস্থা থেকে ঋণ গ্রহণের পরিমাণ আগামী অর্থবছরে ৬ হাজার কোটি টাকা কমানোর প্রস্তাব করা হয়েছে।

আরও পড়ুন: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ, এলএফটি-২০২৬ সফলভাবে সম্পন্ন

ফ্যাসিবাদী সরকারের সময়ে ব্যাপকভাবে ঋণ গ্রহণের ফলে দেশের ঋণ পরিশোধ ও সুদ পরিশোধ বাবদ ব্যয় অত্যধিক পরিমাণে বেড়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এতে বাজেট ঘাটতিও বেড়েছে। ২০০৫-০৬ অর্থবছরে বাজেট ঘাটতি ছিল জিডিপির ২.৯ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরে বাজেট ঘাটতি বেড়ে জিডিপির ৪.০৫ শতাংশ হয়েছে।

এ অবস্থা থেকে উত্তরণে সরকার ঋণ ব্যবস্থাপনা সংস্কার, উচ্চ রিটার্ন সমৃদ্ধ খাতে সরকারি বিনিয়োগ এবং প্রকল্প বাস্তবায়ন কাঠামো আধুনিকায়ন করছে বলেও জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এর মাধ্যমে বিনিয়োগের গুণগত মান নিশ্চিত হবে, অর্থ প্রবাহ বাড়বে এবং এর মাল্টিপ্লায়ার প্রভাবে অর্থনৈতিক কর্মকান্ড আরও গতিশীল হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিজেদের পায়ে দাঁড়াতে হবে, তাহলেই আমরা এগিয়ে যেতে পারব: মির্জা ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০২:০৬ পি.এম


নিজেদের পায়ে দাঁড়াতে হবে, তাহলেই আমরা এগিয়ে যেতে পারব: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'আমরা দেশে শিল্পকারখানা তৈরি করতে চাই।' তিনি জানিয়েছেন, এ অঞ্চলে শিল্পকারখানা নির্মাণের জন্য আগামী দু-এক মাসের মধ্যেই চীনের প্রতিনিধি আসবে। তিনি বলেন, 'সব সময় মনে রাখতে হবে, আমাদের নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে; তাহলেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব।'

শুক্রবার (১২ জুন) দুপুরে ঠাকুরগাঁও জেলা শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের উন্নয়নে একসাথে কাজ করার আশ্বাস দেন।

মির্জা ফখরুল বলেন, 'কোনো জাতি কখনো এমনি এমনি উন্নত হতে পারে না। আজকে চীন যে উন্নত হয়েছে, তা তাদের নিজেদের চেষ্টায় হয়েছে। তারা তাদের ছেলেমেয়েদের লেখাপড়া শিখিয়ে এবং আরও বেশি করে কাজ করে উন্নত হয়েছে।'

তিনি আরও বলেন, 'বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও শিশুদের জন্য কাজ করতে চান। শিশুদের তিনি আরও বেশি লেখাপড়া শেখাতে চান এবং তাদেরকে উন্নত করতে চান। এ জন্য তিনি বেশ কিছু কাজ হাতে নিয়েছেন।'

শিক্ষকদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, 'স্কুলের বাচ্চাদের আপনারা সেভাবে তৈরি করবেন, যেন তারা দেশের জন্য কাজ করতে পারে। তারা যেন দেশের জন্য সম্পদ হতে পারে।'

অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, 'আমি এখানে কথা দিয়ে যাচ্ছি, চলতি বছরের জুলাই বা আগস্ট মাসের মধ্যেই এখানে চীনা প্রতিনিধিদল আসবে।'

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা ঠাকুরগাঁও পৌর শহরের ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ হাজার ৩০৮ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০২:০৮ পি.এম


আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

চিকিৎসাধীন অবস্থায় ৬ নবজাতকের মৃত্যুর কারণে আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের তথ্য স্বাস্থ্য অধিদফতর জানিয়েছিল। তবে হাসপাতালের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির দাবি করেছেন, কারণ দর্শানোর নোটিশটি হাসপাতালের প্যাথলজি সেন্টারের বিপরীতে দেয়া হয়েছিল।

শুক্রবার (১২ জুন) তিনি এক ফেসবুক পোস্টে হাসপাতালটিকে দেয়া কারণ দর্শানো নোটিশের তথ্য তুলে ধরে দাবি করেন, স্বাস্থ্য অধিদফতরের অধীনে আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত সঠিক হয়নি।

ফেসবুক পোস্টে তিনি বিভিন্ন পয়েন্ট তুলে ধরে জানান, কর্তৃপক্ষ হাসপাতালের লাইসেন্স [HSM 4310058] বাতিল করেনি, বরং প্যাথলজি সেন্টারের লাইসেন্স [HSM 4310059] বাতিল করেছে।

তিনি লিখেছেন, আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়নি। প্যাথলজি সেন্টারের লাইসেন্স বাতিল করা হয়েছে। এখন প্রশ্ন হলো, এটা অবহেলা না কি সুচিন্তিত সিদ্ধান্ত? যদি অবহেলা হয়ে থাকে, তাহলে তা কেমন ধরনের অবহেলা? এটা আপনারাই বিবেচনা করবেন।

হাসপাতাল ও প্যাথলজির আলাদা লাইসেন্স থাকার কথা তুলে ধরে তিনি আরও উল্লেখ করেন, চলুন দেখে নেই, দুইটি লাইসেন্স রয়েছে। একটি আদ-দ্বীন হাসপাতালের জন্য, যেখানে লেখা আছে ‘ to set up and run a hospital/clinic’ [কপি নিম্নে সংযুক্ত করা হল]। এই লাইসেন্সের নম্বর HSM 4310058। অপরদিকে আরেকটি লাইসেন্স কর্তৃপক্ষ দিয়েছে, যেখানে উল্লেখ আছে ‘to set up and run a pathology Center’। এই লাইসেন্স নম্বর HSM 4310059 [কপি নিম্নে সংযুক্ত করা হল]।

শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের বদলে প্যাথলজিকে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছিল জানিয়ে তিনি বলেন, এখন আসেন কারণ দর্শানো নোটিশ কী বলে? কর্তৃপক্ষ ৪ জুন ২০২৬ তারিখে কারণ দর্শানো নোটিশ জারি করে [কপি নিম্নে সংযুক্ত করা হল]। উক্ত নোটিশে লাইসেন্স নম্বর HSM 4310059 উল্লেখ করা হয় এবং ৭২ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়। জবাব দাখিলের জন্য ৪৮ ঘণ্টা সময় চাওয়া হয়। পরে জবাব দাখিল করা হয়। অতঃপর গতকাল লাইসেন্স বাতিল করা হয়। ৩০ দিনের মধ্যে আপিল করার আইনি সুযোগ দেয়া হয় [সিদ্ধান্ত নিম্নে সংযুক্ত করা হল]।

পোস্টের শেষে তিনি প্রশ্ন তুলেছেন, এখন আপনারাই বিচার করুন কী হয়েছে? কোনটা বাতিল হলো? hospital/Clinic নাকি pathology Center? কর্তৃপক্ষই ভালো বলতে পারবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি সরকার দেশকে আবারও সম্মানজনক জায়গায় নিয়ে যাবে: মঈন খান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০২:১০ পি.এম


বিএনপি সরকার দেশকে আবারও সম্মানজনক জায়গায় নিয়ে যাবে: মঈন খান

বিএনপি নেতৃত্বাধীন সরকার দেশকে একবার আবার একটি সম্মানজনক জায়গায় নিয়ে যাওয়ার ব্যাপারে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।

শুক্রবার (১২ জুন) সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে মৎস্যজীবী দল আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

মঈন খান জাতির ক্রান্তিকালে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন, শহীদ জিয়ার আদর্শ ধারণ করে, তার উত্তরাধিকার তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী, আমরা আবারও বিশ্বের বুকে বাংলাদেশকে সম্মানসূচক অবস্থানে নিয়ে যেতে চাই।

তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে বলেন, মাত্র সাড়ে তিন বছরের মধ্যে একটি ভঙ্গুর রাষ্ট্রকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্ব দরবারে সম্মানের জায়গায় তুলে ধরেছিলেন। জিয়াউর রহমান কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটাতে খাল কেটেছিলেন। পাশাপাশি, বাংলাদেশকে আধুনিক রাষ্ট্রে রূপান্তরের কাজও তিনি শুরু করেছিলেন।

মঈন খান বলেন, ‘আমরা এমন একটি প্রক্রিয়ার মাধ্যমে জিয়াউর রহমানের স্মরণ করব, যার মাধ্যমে তার আদর্শ গ্রহণ করা যায়।’

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বাজেট দিয়েছিলেন, তা ঢাকা শহরের উঁচু তলার মানুষের জন্য নয়। বরং, তিনি তা খেটে খাওয়া মানুষের জন্য বাজেট দিয়েছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিট চালুর সম্ভাবনা: বিদ্যুৎমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০২:১২ পি.এম


নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিট চালুর সম্ভাবনা: বিদ্যুৎমন্ত্রী

নভেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু করার সম্ভাবনার কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শুক্রবার (১২ জুন) সকালে রাজধানীর আফতাবনগরে পাওয়ার গ্রিড বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, তিনি এ বিষয়টি সম্পর্কে কথা বলেন।

মন্ত্রী বলেন, আগামী নভেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু করা সম্ভব হবে। এ বিষয়ে লক্ষ্য বাস্তবায়নের জন্য খুব বেশি সময় হাতে নেই, তাই সংশ্লিষ্ট সকলের সঙ্গে কাজ এগিয়ে নেয়া হচ্ছে।

তিনি বলেন, ক্যাপাসিটি চার্জের নামে আগের সরকার বড় ধরনের আর্থিক বোঝা রেখে গেছে। তবে নতুন সরকার চাইলেও তাৎক্ষণিকভাবে সবকিছু পরিবর্তন করতে পারে না। বিষয়গুলো আইনি প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত রয়েছে। আইন মন্ত্রণালয় এই বিষয়গুলো পর্যালোচনা করছে। রাতারাতি কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। বিদ্যমান চুক্তিগুলো পর্যালোচনা করা হচ্ছে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইকবাল হাসান মাহমুদ আরও বলেন, স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে উৎপাদন ও সঞ্চালনের সাথে সঙ্গতি রেখে বিতরণ ব্যবস্থার উন্নয়ন করা হয়নি। এই কারণে বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন সক্ষমতা সঠিক থাকলেও সরবরাহ ব্যবস্থায় ঘাটতি রয়েই গেছে। ফ্যাসিস্ট সরকার বিদ্যুৎ খাতে ব্যাপক সম্প্রসারণ করেছিল এবং প্রতিটি ঘরের কাছে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার উদ্যোগ ছিল। কিন্তু কার্যকর সমন্বয়ের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়নি।

অপরিকল্পিতভাবে বিতরণ লাইন স্থাপনের কারণে উৎপাদন ও সঞ্চালন স্বাভাবিক থাকলেও অনেক এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকতে হচ্ছে। এর মূল কারণ বিতরণ লাইনের সমস্যা। এই সমস্যাগুলোর সমাধানে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিসিবি) সঙ্গে বৈঠক করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%