ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

গাজীপুরে গাড়ির ধাক্কায় মা-মেয়ের প্রাণ গেল


গাজীপুরে গাড়ির ধাক্কায় মা-মেয়ের প্রাণ গেল

গাজীপুর মহানগরীর পুবাইলে গাড়ির ধাক্কায় রেজুকা বেগম (৩০) এবং তার সাড়ে তিন বছর বয়সী মেয়ে রিয়ামনি নিহত হয়েছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর) মধ্যরাতে মেঘডুবি কালি ফ্যাক্টরির নিকটে ঢাকা বাইপাস সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত রেজুকা বেগম শেরপুরের শ্রীবরদী থানার বাগহাতা গ্রামের সেকান্দার আলীর কন্যা এবং মনির হোসেনের স্ত্রী। তিনি গাজীপুর মহানগরীর সদর থানার সালনা বাজার এলাকায় মোস্তফা কামালের বাসায় ভাড়া থাকতেন।

পুলিশের তথ্য অনুযায়ী, রাতে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় মা-মেয়ে গুরুতর আহত হন। জাতীয় জরুরি সেবা নাম্বার ৯৯৯ থেকে খবর পেয়ে পুবাইল থানার এসআই মোহাম্মদ আনোয়ার হোসেন ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রেজুকা বেগমকে মৃত ঘোষণা করেন। শিশু রিয়ামনিকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। রাত আনুমানিক ৩টার দিকে তারও মৃত্যু ঘটে।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

পুবাইল থানার ওসি আতিকুর রহমান জানিয়েছেন, নিহত নারী পুবাইলের মীরের বাজার এলাকায় বান্ধবীর বাসায় বেড়াতে এসেছিলেন। ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় জড়িত গাড়িটির সন্ধান চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাথমিকের ৮১৭ বঞ্চিত ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪১ পি.এম


প্রাথমিকের ৮১৭ বঞ্চিত ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগবঞ্চিতদের জন্য শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, তারা আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র গ্রহণ করবেন। তিনি উল্লেখ করেন, বর্তমানে প্রাথমিকের নিয়োগবঞ্চিত ৮১৭ জন রয়েছেন।

আজ সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এই তথ্য প্রকাশ করেন। এই সভার আয়োজন করা হয়েছে বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের উদ্দেশ্যে।

মন্ত্রী আরো জানান, ‘এখন পর্যন্ত প্রাথমিকের নিয়োগবঞ্চিত ৮১৭ জন বাকি আছেন। তারা আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগ পাবেন। যারা পাবেন না, তাদের নিয়ে আমরা কাজ করব।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময়ের নিয়োগ পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১০ লাখ ৬৯ হাজার। নিয়োগ প্রক্রিয়া যথাযথভাবে পরিচালনার জন্য আমরা কাজ শুরু করেছিলাম। আমাদের কাছে ৩৩ জনের ৮৫৪ জনের ফাইনাল অ্যাপ্লিকেশন এসেছে। ডিপিও নিয়োগপত্র ইস্যু করে। সে সময় দেখা গেছে, তাদের ভেরিফিকেশন এবং অনেকেই ঠিকানা পরিবর্তন করেছেন। সেগুলো ধাপে ধাপে তারা দিচ্ছেন।’

তিনি জানান, ধাপে ধাপে ভেরিফিকেশন হচ্ছে এবং ঠিকানা আসছে। মন্ত্রী বলেন, ‘যাদের হয়নি, সেগুলো আমরা পর্যবেক্ষণে রেখেছি এবং সেগুলো রিভিউ করছি। ১ অক্টোবর পর্যন্ত এই প্রক্রিয়া চলবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪২ পি.এম


আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

বাংলাদেশের আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য ক্রমাগত বিস্তৃত হচ্ছে, যা বিশ্ব অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে চলছে। বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার ওঠানামা করছে, যাতে এই বর্ধিত বাণিজ্যিক লেনদেন সচল রাখা সম্ভব হয়।

গত মাসে আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) শর্ত বাস্তবায়নের জন্য পর্যায়ক্রমে ডলারের দাম বাড়ানো এবং টাকার মান কমানোর ঘটনা ঘটেছিল। বাজারে বৈদেশিক মুদ্রার জোগান থাকা সত্ত্বেও, ডলারের দাম বর্তমানে ওঠানামার মধ্যে রয়েছে।

কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংকের তথ্য অনুযায়ী, কয়েক মাস আগে ডলারের দাম বেড়ে সর্বোচ্চ ১২৩ টাকা ৮২ পয়সায় পৌঁছেছিল। তবে বর্তমানে এটি ১২২ টাকা ৭৫ পয়সায় লেনদেন হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক এবং দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর তথ্য অনুযায়ী আজকের (২৮ সেপ্টেম্বর ২০২৬) সর্বনিম্ন মুদ্রা বিনিময় হারের একটি সার্বিক চিত্র নিচে তুলে ধরা হলো—

মুদ্রার নাম বাংলাদেশি টাকা

ইউএস ডলার : ১২২ টাকা ৭৫ পয়সা

ইউরো : ১৩৯ টাকা ৮২ পয়সা

পাউন্ড : ১৬২ টাকা ৬৫ পয়সা

কানাডিয়ান ডলার : ৮৬ টাকা ৭৭ পয়সা

অস্ট্রেলিয়ান ডলার : ৮৬ টাকা ২০ পয়সা

চায়নিজ ইয়েন : ১৮ টাকা ২৫ পয়সা

সিঙ্গাপুরি ডলার : ৯৬ টাকা ০৪ পয়সা

ভারতীয় রুপি : ১ টাকা ২৮ পয়সা

মালয়েশিয়ান রিঙ্গিত : ৩০ টাকা ১৬ পয়সা

সৌদি রিয়াল : ৩২ টাকা ৭৯ পয়সা

কাতারি রিয়াল : ৩৩ টাকা ৭৬ পয়সা

কুয়েতি দিনার : ৩৯৮ টাকা ৮৮ পয়সা

আরব আমিরাতের দিরহাম : ৩৩ টাকা ৫৪ পয়সা

*মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পারে।

আর্থিক খাতের বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের কঠোর মনিটরিং এবং প্রবাস আয়ের (রেমিট্যান্স) প্রবাহ ইতিবাচক থাকায় খোলাবাজার ও অফিশিয়াল রেটের মধ্যকার ব্যবধান অনেকটাই কমে এসেছে।

আইএমএফের শর্ত বাস্তবায়নের জন্য মাস খানেক আগে ডলারের দাম কিছুটা বেড়েছিল। তবে বর্তমানে সেটি কিছুটা কমে এসেছে, যা আমদানিকারক ও সাধারণ ব্যবসায়ীদের জন্য কিছুটা স্বস্তিদায়ক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে মাখোঁরের সঙ্গে বৈঠক করবেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট মিলেই

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪২ পি.এম


বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে মাখোঁরের সঙ্গে বৈঠক করবেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট মিলেই

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ : আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে চলতি সপ্তাহে প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করেছেন বলে জানা গেছে।

এই সফরের অংশ হিসেবে আর্জেন্টিনায় বিদেশি বিনিয়োগ আকর্ষণের উদ্দেশ্যে আয়োজিত একটি ফোরামে তিনি অংশগ্রহণ করবেন, যা রোববার দেশটির সরকার ঘোষণা করেছে।

বার্তা সংস্থা এএফপি’র খবর অনুযায়ী, এই সফর এমন একটি সময়ে হচ্ছে যখন আর্জেন্টিনার অর্থনীতিতে স্থবিরতার লক্ষণ দেখা যাচ্ছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) আগের তিন মাসের তুলনায় ০.৬ শতাংশ হ্রাস পেয়েছে।

এক সপ্তাহ আগে, মিলে ইউরোপের সমালোচনা করে বলেছিলেন যে অতিরিক্ত নিয়ন্ত্রণ, অভিবাসন এবং তথাকথিত ‘ওয়োক’ চিন্তাধারার কারণে ইউরোপ কার্যত এসবের কাছে পরাধীন হয়ে পড়েছে।

ফরাসি সম্প্রচারমাধ্যম এলসিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গও উল্লেখ করেন। মিলে বলেন, ইউরোপীয়রা তার মিত্র ডোনাল্ড ট্রাম্পকে অপছন্দ করেন, কারণ ট্রাম্প ইউরোপের অবনতির দিকে যাওয়ার বিষয়ে ‘সত্য কথা’ বলেন।

নিজেকে ‘অ্যানার্কো-ক্যাপিটালিস্ট’ হিসেবে পরিচয় দেওয়া কট্টরপন্থী উদারনৈতিক প্রেসিডেন্ট মিলে বৃহস্পতিবার অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি)-তে বক্তব্য দেবেন। ওই দিনই পরে ফরাসি প্রেসিডেন্ট মাখোঁর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে, যা সরকারের প্রকাশিত সফরসূচিতে উল্লেখ করা হয়েছে।

মিলে মঙ্গলবার প্যারিসের উদ্দেশে রওনা হবেন এবং সেখানে সরকারি একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। ‘আর্জেন্টিনা উইক’ নামে এই বিনিয়োগ ফোরাম ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে।

২০২৩ সালে ক্ষমতায় আসার পর মিলে সরকারি ব্যয়ে বড় ধরনের কাটছাঁট করেছেন। এর ফলে তার সরকার বাজেট উদ্বৃত্ত অর্জন করতে সক্ষম হয়েছে এবং একসময় তিন অঙ্কে থাকা মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণে এসেছে।

বর্তমানে বার্ষিক মূল্যস্ফীতির হার প্রায় ৩৫ শতাংশে নেমে এসেছে।

তবে টানা তিন বছরের কৃচ্ছ্রসাধন বা সরকারি ব্যয় কমানোর নীতির কারণে লাতিন আমেরিকার তৃতীয় বৃহত্তম অর্থনীতির শিল্প খাত, কর্মসংস্থান এবং মানুষের ভোগব্যয় দুর্বল হয়ে পড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আমাকে ২ কোটি দেন, সব সই করে দেব’ ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪২ পি.এম


‘আমাকে ২ কোটি দেন, সব সই করে দেব’ ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের 'ঘুষ' গ্রহণ ও কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে ভিডিওটি ভাইরাল হয়ে ওঠে। প্রতিবেদকের হাতে এসেছে প্রায় ৮ মিনিট ৫০ সেকেন্ডের এই ভিডিওটি।

ভিডিওর কিছু অংশে নুরুল আমিনকে বলতে শোনা যায়, ‘এসি স্যার রাজি হয়ে গেছে কোন একটা কারণে, আমি দুই কোটি টাকা থেকে নড়ব না। ৬ কোটি টাকা তিনগুণ না, আমি দুই কোটি টাকার কমে নড়ব না, চেয়ারম্যানের কাছে যেতে হলে যাব। দেখি চেয়ারম্যান কি কয়। একটা বিলের জন্য যদি ২ কোটি টাকা নেই, তাহলে চেয়ারম্যান কি আমার বিরুদ্ধে যাবে? আমাকে জায়গা মতো পোস্টিং দেবে। সোজা হিসেব, ৩ লাখ টাকার ওয়ার্কে মালামাল লাগে ৩০ লাখ টাকা। তাহলে কত কোটি টাকার মাল সে আত্মসাৎ করছে। হিসেব করে দেখা যাবে ৫ কোটি টাকার মাল সে আত্মসাৎ করেছে। ৫ কোটি টাকা থেকে আমাকে ২ কোটি টাকা দেন আমি সব সই করে দেব।

ভিডিওতে দেখা যায়, তিনি কয়েকজন ব্যক্তির কাছ থেকে নগদ টাকা গ্রহণ করছেন। তবে ওইসব ব্যক্তিদের মুখ দেখা যায়নি এবং তাদের পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওতে তিনি ওইসব ব্যক্তিদের উদ্দেশে বলেন, এখানে কত? একজন ব্যক্তি বলেন, ‘এখানে ৩৫ স্যার।’ নির্বাহী প্রকৌশলী বলেন, এক লাখ ৩৫। ওই ব্যক্তি বলেন, আগে দিয়েছি এক লাখ স্যার।’

এদিকে ভিডিওটি ঠিক কতদিন আগের, সে বিষয়েও নিশ্চিত কোন তথ্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে বক্তব্য জানতে নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের দাপ্তরিক মোবাইলফোন নাম্বারে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%