প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুর মহানগরীর পুবাইলে গাড়ির ধাক্কায় রেজুকা বেগম (৩০) এবং তার সাড়ে তিন বছর বয়সী মেয়ে রিয়ামনি নিহত হয়েছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর) মধ্যরাতে মেঘডুবি কালি ফ্যাক্টরির নিকটে ঢাকা বাইপাস সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত রেজুকা বেগম শেরপুরের শ্রীবরদী থানার বাগহাতা গ্রামের সেকান্দার আলীর কন্যা এবং মনির হোসেনের স্ত্রী। তিনি গাজীপুর মহানগরীর সদর থানার সালনা বাজার এলাকায় মোস্তফা কামালের বাসায় ভাড়া থাকতেন।
পুলিশের তথ্য অনুযায়ী, রাতে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় মা-মেয়ে গুরুতর আহত হন। জাতীয় জরুরি সেবা নাম্বার ৯৯৯ থেকে খবর পেয়ে পুবাইল থানার এসআই মোহাম্মদ আনোয়ার হোসেন ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রেজুকা বেগমকে মৃত ঘোষণা করেন। শিশু রিয়ামনিকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। রাত আনুমানিক ৩টার দিকে তারও মৃত্যু ঘটে।
পুবাইল থানার ওসি আতিকুর রহমান জানিয়েছেন, নিহত নারী পুবাইলের মীরের বাজার এলাকায় বান্ধবীর বাসায় বেড়াতে এসেছিলেন। ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় জড়িত গাড়িটির সন্ধান চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন